ক্রীড়া প্রতিবেদক
প্রকাশ : ০৫ মে ২০২৫, ০৫:৩৯ পিএম
অনলাইন সংস্করণ

শান্ত-লিটনদের লঙ্কা সফরসূচি চূড়ান্ত

আবারও শ্রীলঙ্কার মুখোমুখি হবে বাংলাদেশ। ছবি : সংগৃহীত
আবারও শ্রীলঙ্কার মুখোমুখি হবে বাংলাদেশ। ছবি : সংগৃহীত

পূর্ণাঙ্গ সিরিজ খেলতে জুনে শ্রীলঙ্কা সফরে যাবেন নাজমুল হোসেন শান্ত, লিটন দাসরা। আসন্ন সফরটি সামনে রেখে সূচি প্রকাশ করেছে স্বাগতিক শ্রীলঙ্কা। সোমবার (০৫ মে) এক সংবাদ বিজ্ঞপ্তিতে বিষয়টি নিশ্চিত করেছে তারা। সূচি অনুযায়ী, ৫ ভেন্যুতে দুটি টেস্ট, তিনটি ওয়ানডে ও তিনটি টি-টোয়েন্টি খেলবেন তারা।

১৩ জুন শ্রীলঙ্কা সফরে যাবে বাংলাদেশ টেস্ট দল। ১৭ জুন থেকে গল ইন্টারন্যাশনাল ক্রিকেট স্টেডিয়ামে শুরু হবে দুই দলের মধ্যকার প্রথম টেস্ট ম্যাচ। দ্বিতীয় টেস্টটি হবে ২৫ জুন থেকে কলম্বোতে। ওয়ানডে ম্যাচগুলো হবে দিবারাত্রির। প্রথম দুটি ম্যাচই হবে কলম্বোতে, ২ ও ৫ জুলাই। পাল্লেকেলেতে হবে সিরিজের শেষ ওয়ানডেটি ৮ জুলাই।

তবে টি-টোয়েন্টি ম্যাচগুলো রাখা হয়েছে রাতে। তিন ম্যাচ হবে তিনটি ভিন্ন ভেন্যুতে। প্রথম টি-টোয়েন্টি ম্যাচটি হবে ১০ জুলাই পাল্লেকেলেতে; পরেরটি ১৩ জুলাই ডাম্বুলায় আর শেষ ম্যাচটি হবে ১৬ জুলাই কলম্বোতে। ১৭ জুলাই লম্বা সফর শেষে দেশের উদ্দেশে রওনা দেবেন শান্ত-লিটনরা।

কালবেলা অনলাইন এর সর্বশেষ খবর পেতে Google News ফিডটি অনুসরণ করুন
  • সর্বশেষ
  • জনপ্রিয়

বিশ্বকাপ ম্যাচসহ টিভিতে আজকের খেলা

এলপিজির নতুন দাম ঘোষণা আজ, বাড়বে নাকি কমবে?

পূর্ব তিমুরের প্রেসিডেন্টের ভবিষ্যদ্বাণী / আর্জেন্টিনা কেপ ভার্দেকে হারাতে পারবে না

বৃহস্পতিবার মার্কেট বন্ধ রাজধানীর যেসব এলাকায়

দেশে ব্যাপক ঝড়-বৃষ্টির আভাস, নদীবন্দরেও সতর্কতা

এইচএসসি ও সমমান পরীক্ষা শুরু আজ

টেকনাফ সীমান্তে ভেসে আসছে বিস্ফোরণের শব্দ

৩য় দফায় পেছাল শিশু আসমা ধর্ষণ-হত্যার রায়

ছয় আর্জেন্টাইনের মধ্যে রইল বাকি চার

শ্রমিক দল নেতাকে কুপিয়ে হত্যা

১০

সবুজায়নের অঙ্গীকারে ঢাকা কেন্দ্রীয় কারাগারে বৃক্ষরোপণ কর্মসূচির উদ্বোধন

১১

পেলের রেকর্ড ভেঙে নতুন উচ্চতায় হ্যারি কেইন

১২

ধর্ষণের ১৪ বছর পর রায়, দুই যুবকের ফাঁসির আদেশ

১৩

বিএসইসি’র প্রধান কার্যালয়ে শিল্প সচিবের সৌজন্য ও মতবিনিময় সভা অনুষ্ঠিত

১৪

রাজধানীতে সন্ত্রাসী হামলায় বিএনপি নেতা নিহত

১৫

সুফিয়া কামাল হলে ছাত্রদলের ফল উৎসব

১৬

৩৩টি বিয়ে নিবন্ধনে স্বাক্ষরে অনিয়ম, কাজীর বিরুদ্ধে ব্যবস্থা নিতে আদালতের নির্দেশ

১৭

প্রতারণা মামলায় এসএমপির সহকারী কমিশনার কারাগারে

১৮

শাসরুদ্ধকর ম্যাচে ইংল্যান্ডের জয়

১৯

শিবির নেতা হত্যার প্রতিবাদে সাতক্ষীরায় বিক্ষোভ

২০
X