স্পোর্টস ডেস্ক
প্রকাশ : ১০ মে ২০২৫, ০৪:১৫ পিএম
অনলাইন সংস্করণ

কোহলি অবসরের সিদ্ধান্ত থেকে সরে আসবে, আশাবাদী বিসিসিআই

বিরাট কোহলি। ছবি : সংগৃহীত
বিরাট কোহলি। ছবি : সংগৃহীত

ভারতীয় ক্রিকেটের সবচেয়ে জনপ্রিয় ব্যাটার বিরাট কোহলি কি টেস্ট ক্রিকেট থেকে বিদায় নিতে চলেছেন? এমন গুঞ্জন ইতোমধ্যেই ছড়িয়ে পড়েছে ক্রিকেট মহলে। তবে শেষ মুহূর্তে সেই সিদ্ধান্ত পাল্টে ফেলতে পারেন কোহলি—এমনই আশা করছে ভারতীয় ক্রিকেট বোর্ড (বিসিসিআই)। আর সেই লক্ষ্যে শিগগিরই কোহলির সঙ্গে বৈঠকে বসতে যাচ্ছেন ভারতের ক্রিকেটে প্রভাবশালী এক ব্যক্তি এমনটাই জানিয়েছে ক্রিকবাজ।

এই গুরুত্বপূর্ণ আলোচনা ২৩ মে টেস্ট দল ঘোষণার আগেই হওয়ার সম্ভাবনা বেশি। একইসঙ্গে নতুন টেস্ট অধিনায়ককে পরিচয় করিয়ে দিতে বিসিসিআই একটি সংবাদ সম্মেলনের পরিকল্পনাও করেছে। সেইসঙ্গে 'ইন্ডিয়া এ' দলেরও ঘোষণা আসতে পারে আগামী কয়েক দিনের মধ্যেই।

সাম্প্রতিককালে বিসিসিআই রোহিত শর্মাকে টেস্ট অধিনায়কত্ব ছাড়ানোর মতো কঠিন আলোচনাও সফলভাবে করেছে। এবার তারা কোহলিকেও বোঝাতে চায় যেন তিনি টেস্ট থেকে একেবারে বিদায় না নেন। বোর্ডের আশা, কোহলির সঙ্গে আলোচনার দায়িত্ব যার কাঁধে পড়েছে, তিনি যথেষ্ট প্রভাব ফেলতে পারবেন। তবে সেই ব্যক্তির পরিচয় জানা যায়নি।

কেন কোহলি এমন সিদ্ধান্ত নিতে চাইছেন, তা বোর্ড স্পষ্টভাবে জানতে চায়। ক্যারিয়ারের বড় অংশজুড়ে ৫০-এর ওপর গড় ধরে রাখা কোহলির সাম্প্রতিক ফর্ম কিছুটা ব্যাকফুটে ঠেলে দিয়েছে তাকে। বর্তমানে তার টেস্ট গড় কমে দাঁড়িয়েছে প্রায় ৪৬-এ। তবে ১০ হাজার রানের মতো এক ঐতিহাসিক মাইলফলকের সামনে দাঁড়িয়ে আছেন কোহলি—আর মাত্র ৭৭০ রান দূরে!

৩৬ বছর বয়সী এই ক্রিকেটার এর আগে শুধু ইংল্যান্ড সিরিজ না খেলতেই অনিচ্ছা প্রকাশ করেছেন বলে মনে করা হচ্ছিল। কিন্তু এখন বোঝা যাচ্ছে, হয়তো তিনি পুরো ফরম্যাট থেকেই সরে দাঁড়াতে চাইছেন। অথচ, এই কোহলিই একসময় টেস্ট ক্রিকেটকে বাঁচিয়ে রাখার জন্য সবচেয়ে বেশি প্রশংসা কুড়িয়েছিলেন, মাঠে তাঁর আবেগ ও প্রতিশ্রুতি অনুপ্রাণিত করেছিল নতুন প্রজন্মকে।

ইংল্যান্ড সফরের জন্য যখন সম্ভাব্য নতুন অধিনায়ক হিসেবে শুভমান গিলের মতো তরুণদের ভাবা হচ্ছে, তখন কোহলির অভিজ্ঞতা দলের জন্য কতটা জরুরি, তা বলার অপেক্ষা রাখে না। যদিও ইংল্যান্ডে কোহলির রেকর্ড খুব একটা ভালো না—১৭ টেস্টে ১,০৯৬ রান, গড় ৩৩.২১, মাত্র দুটি সেঞ্চুরি—তবুও এমন কঠিন সফরে তার উপস্থিতি দলের আত্মবিশ্বাস বাড়িয়ে দিতেই পারে।

শেষ পর্যন্ত কোহলি কি মত বদলাবেন? তা সময়ই বলে দেবে।

কালবেলা অনলাইন এর সর্বশেষ খবর পেতে Google News ফিডটি অনুসরণ করুন
  • সর্বশেষ
  • জনপ্রিয়

বাংলাদেশিদের জন্য ভিসা সহজ করল চীনা দূতাবাস

দুই ক্যাটাগরিতে এসডিজি ব্র্যান্ড চ্যাম্পিয়ন অ্যাওয়ার্ড শেলটেক সিরামিকসের

আনন্দ ভ্রমণে গিয়ে শাপলা বিলে ডুবে যুবকের মৃত্যু

স্বাস্থ্যসেবায় নতুন প্রযুক্তি / আকিজ মেডিপ্লেক্সে বাংলাদেশের প্রথম স্বয়ংক্রিয় ভাইটাল পরীক্ষা

নুসরাত হত্যা: মৃত্যুদণ্ডপ্রাপ্ত ১৬ আসামির ডেথ রেফারেন্স ও আপিল শুনানি আজ

সুবিপ্রবির নতুন উপ-উপাচার্য নোবিপ্রবির ড. জাহাঙ্গীর সরকার

সাবেক ডেপুটি গভর্নর এসকে সুরের ৩ বছরের কারাদণ্ড

নোবিপ্রবির নতুন ট্রেজারার ড. মো. হাছান উদ্দীন

কী আছে চট্টগ্রামের সাবেক জেলারের স্ত্রীর ভাগ্যে, জানা যাবে বুধবার

রাষ্ট্রপতি নির্বাচন / ভারপ্রাপ্ত স্পিকারের সঙ্গে সিইসির বৈঠক শুরু

১০

ছোট ভাইকে নিয়ে নদীতে গোসলে নেমে গার্মেন্টস কর্মীর মৃত্যু

১১

প্রবাসীবান্ধব ইউরোপের দেশ ও শহরের তালিকা প্রকাশ

১২

ছোট্ট ডানার চোখজুড়ানো প্রজাপতি ‘পাতি জহুর’

১৩

নিয়োগ দেবে ওয়ালটন, প্রভিডেন্ট ফান্ডসহ পারফরম্যান্স বোনাস সুবিধা

১৪

রাষ্ট্রপতির আলোচনায় মির্জা ফখরুল, কী বলছেন বিশ্লেষকরা

১৫

হাঁস নিয়ে বিরোধ, নাতির লাথিতে প্রাণ গেল নানির

১৬

ইউরোপে চার বছরে দাবানল ৫৭ শতাংশ বেড়েছে, সতর্কতা ডব্লিউএইচওর

১৭

গভীর নিম্নচাপে হাতিয়ায় দেশের সর্বোচ্চ বৃষ্টিপাত

১৮

রাষ্ট্রপতি নির্বাচন / ভারপ্রাপ্ত স্পিকারের সঙ্গে আজ বৈঠকে বসছে সিইসি

১৯

নিয়ন্ত্রণ হারিয়ে যাত্রীবাহী অটোরিকশাকে ট্রাকের চাপা, নিহত ১

২০
X