ক্রীড়া প্রতিবেদক
প্রকাশ : ২৮ আগস্ট ২০২৩, ০৩:৩৭ পিএম
অনলাইন সংস্করণ

ডেঙ্গুতে আক্রান্ত ‘বিকল্প’ সাইফ হাসান

সাইফ হাসান। ছবি : সংগৃহীত
সাইফ হাসান। ছবি : সংগৃহীত

এশিয়া কাপের আগে স্বস্তিতে নেই বাংলাদেশ ক্রিকেট দল। একের পর এক দুঃসংবাদ ভিড় করছে টাইগার শিবিরে। তামিম ইকবালের পর চোটের কারণে এশিয়া কাপ থেকে ছিটকে যান পেসার এবাদত হোসেন। এরপর জ্বরে আক্রান্ত হওয়ায় দলের সঙ্গে শ্রীলঙ্কায় যেতে পারেননি ওপেনার লিটন দাস।

লিটনের বিকল্প হিসেবে ভাবা হয়েছিল সাইফ হাসানকে। এই ওপেনারকে এশিয়া কাপের ১৭ সদস্যের স্কোয়াডের বাইরে রিজার্ভ হিসেবে রাখা হয়েছিল। তবে ডেঙ্গুতে আক্রান্ত হয়েছেন তিনিও। যদিও এখন তার জ্বর তেমন নেই।

এ নিয়ে সংবাদমাধ্যমের সঙ্গে কথা বলে বিসিবির প্রধান চিকিৎসক দেবাশীষ চৌধুরী জানান আরও তিন-চারদিন আগে ডেঙ্গু টেস্টে পজেটিভ আসে সাইফের তবে এখন আর জ্বর নেই। কিন্তু শরীরে দুর্বলতা আছে। এজন্য অনুশীলনে ফিরতে পারছে না তরুণ এই ওপেনার।

সবমিলিয়ে এশিয়া কাপ শুরুর আগে খুব একটা স্বস্তিতে নেই বাংলাদেশ দলের টিম ম্যানেজমেন্ট। কেননা লিটন এবং সাইফের মধ্যে কেউ যদি শেষ পর্যন্ত যেতে না পারে তবে ব্যাটিংয়ে বড় সমস্যায় পড়তে যাচ্ছে টাইগাররা।

কালবেলা/এমএ
কালবেলা অনলাইন এর সর্বশেষ খবর পেতে Google News ফিডটি অনুসরণ করুন
  • সর্বশেষ
  • জনপ্রিয়

সোমবার রাজধানীর যেসব এলাকায় মার্কেট বন্ধ

৬৫ বছরের বৃদ্ধের প্রেমের ফাঁদে ২২ বছরের তরুণী

স্বাস্থ্যমন্ত্রীর তাৎক্ষণিক সিদ্ধান্তে চাকরি পেলেন দৃষ্টিপ্রতিবন্ধী শারমিন

ভিসা ছাড়া বিশ্বের যে ৩৫ দেশ ও অঞ্চলে ভ্রমণ করতে পারবে বাংলাদেশিরা

তারকা হয়েও পুরো বিশ্বকাপ বেঞ্চে বসে কেটেছে যে ফুটবলারদের

গাজীপুরে নিষিদ্ধ ঘোষিত ছাত্রলীগের ঝটিকা মিছিল, জড়িতদের শনাক্তে জিএমপির অভিযান

চট্টগ্রামে থানা থেকে লুট হওয়া দুই পিস্তল উদ্ধার

ট্রেনের বগি বিচ্ছিন্ন হয়ে রেলগেটে বাস, মাহিন্দ্রা ও ইজিবাইকে ধাক্কা, নিহত ২

সংবিধানের দোহাই দিয়ে চুপ্পুর গ্রেপ্তার ঠেকানো যাবে না: আখতার হোসেন

নির্দিষ্ট সময়ে খাবার খেলে বার্ধক্যেও ভালো থাকবে স্মৃতিশক্তি ও মস্তিষ্কের কর্মক্ষমতা: গবেষণা

১০

মার্কিন হামলা বন্ধ থাকলে ইরানও হামলা চালাবে না: তেহরান

১১

সজীব ওয়াজেদ জয়ের ৫৬তম জন্মদিন আজ

১২

এবার সিরিজসেরা হয়েও বিশ্ব রেকর্ড গড়লেন সূর্যবংশী

১৩

ইবিতে ভর্তি জালিয়াতি, ছাত্রত্ব ছাড়াই এক সেমিস্টার ক্লাস-পরীক্ষা দিলেন ‘তরুণী’

১৪

গ্যাস অনুসন্ধান জোরদারে বাপেক্সের জন্য আসছে আরও দুটি আধুনিক রিগ

১৫

আল ওয়াহদাহ ফাউন্ডেশনের ফ্রি কুরআন বিতরণ কর্মসূচি অনুষ্ঠিত

১৬

পয়ঃনিষ্কাশনে সর্বোচ্চ গুরুত্ব, গাজীপুর সিটির ৫ হাজার কোটি টাকার বাজেট ঘোষণা

১৭

মহিপালে যুবলীগ নেতা রুবেল হাজারী গ্রেপ্তার

১৮

সিলেটে শিক্ষিকার ভিডিও ভাইরাল: ‘গান গাওয়া অন্যায় নয়’, বললেন প্রতিমন্ত্রী

১৯

একদিকে তদন্ত, অন্যদিকে প্রশংসা— আর্জেন্টিনাকে নিয়ে নতুন বিতর্কে ফিফা সভাপতি

২০
X