স্পোর্টস ডেস্ক
প্রকাশ : ১৯ মে ২০২৫, ১২:৫২ পিএম
অনলাইন সংস্করণ

পিএসএলে খেলার অনাপত্তিপত্র চাইলেন মিরাজ

মেহেদী হাসান মিরাজ। ছবি : সংগৃহীত
মেহেদী হাসান মিরাজ। ছবি : সংগৃহীত

সাকিব আল হাসানের পর এবার পাকিস্তান সুপার লিগে (পিএসএল) দেখা যেতে পারে আরেক বাংলাদেশি তারকা মেহেদী হাসান মিরাজকে। লাহোর কালান্দার্সের হয়ে খেলার জন্য বাংলাদেশ ক্রিকেট বোর্ড (বিসিবি)-র কাছে অনাপত্তিপত্র চেয়েছেন ২৭ বছর বয়সী এই অলরাউন্ডার।

বিসিবির ক্রিকেট পরিচালনা বিভাগের ম্যানেজার শাহরিয়ার নাফীস বিষয়টি নিশ্চিত করে জানানা মিরাজ সোমবার (১৯ মে) সকালে পিএসএলে খেলার জন্য অনাপত্তিপত্রের আবেদন করেছেন। তবে বিসিবি এখনো এ ব্যাপারে কোনো সিদ্ধান্ত নেয়নি।

বর্তমানে সংযুক্ত আরব আমিরাতে জাতীয় দলের টি–টোয়েন্টি সিরিজ চলছে, কিন্তু সেই দলে নেই মিরাজ। এই ফাঁকেই দেশের বাইরের ফ্র্যাঞ্চাইজি লিগে খেলার সুযোগ তৈরি হয়েছে তার সামনে। আর যদি অনাপত্তিপত্র পান তাহলে এই পিএসএল হবে মিরাজের প্রথম বিদেশি লিগ অভিজ্ঞতা—শুধু বাংলাদেশ প্রিমিয়ার লিগেই (বিপিএল) খেলেছেন এতদিন।

গত মাসেই আইসিসির মাসসেরা ক্রিকেটার হয়েছিলেন মিরাজ, ধারাবাহিক পারফরম্যান্সে নজর কেড়েছেন অনেক লিগেরই।

লাহোর কালান্দার্স ইতিমধ্যেই চলতি মৌসুমের প্লে-অফ নিশ্চিত করেছে। গতকাল রাতে পেশোয়ার জালমিকে ২৬ রানে হারিয়ে তারা নিজেদের জায়গা পাকাপোক্ত করে। সেই ম্যাচেই প্রথমবারের মতো মাঠে নামেন সাকিব আল হাসান।

এছাড়া লাহোরের হয়ে আগেই খেলেছেন রিশাদ হোসেন, আর পেশোয়ার জালমির হয়ে ছিলেন নাহিদ রানা। তবে মাসের শুরুতে ভারত–পাকিস্তান সীমান্ত উত্তেজনার জেরে পিএসএল সাময়িকভাবে স্থগিত হয়ে গেলে তারা দুজনই দেশে ফিরে আসেন এবং বর্তমানে আমিরাতে জাতীয় দলের সঙ্গে রয়েছেন।

পিএসএলে মিরাজের অংশগ্রহণ নিশ্চিত হলে এটা হবে তার ক্যারিয়ারের একটি নতুন মোড়। আন্তর্জাতিক মঞ্চে তার অলরাউন্ড পারফরম্যান্স, বিশেষ করে চাপের মুহূর্তে বল হাতে কার্যকারিতা, তাকে করে তুলেছে বহু লিগের কাঙ্ক্ষিত নাম। এবার হয়তো সেই স্বপ্ন বাস্তবে রূপ নেবে।

কালবেলা অনলাইন এর সর্বশেষ খবর পেতে Google News ফিডটি অনুসরণ করুন
  • সর্বশেষ
  • জনপ্রিয়

মুগ্ধসহ ১১ হত্যা: ডিসচার্জ চেয়ে আসামিপক্ষের শুনানি আজ

জামালপুরে যাচ্ছেন এনসিপির শীর্ষ ৫ নেতা

নবনিযুক্ত নৌপ্রধানকে ভাইস অ্যাডমিরাল র‍্যাংক ব্যাজ পরিয়ে দিলেন প্রধানমন্ত্রী

বন্ধ করা হলো কাপ্তাই বাঁধের ১৬ জলকপাট

চট্টগ্রামের বন্যাদুর্গতদের পুনর্বাসনের উদ্যোগ জেলা পরিষদের

রাজা তৃতীয় চার্লস ও রানি ক্যামিলার উদ্বোধনে পর্দা উঠছে ২৩তম কমনওয়েলথ গেমস

৩৭ ক্যাটাগরিতে বেসামরিক বিমান চলাচল কর্তৃপক্ষে নিয়োগ, পদ ২৪৩

কুমিল্লার অতিরিক্ত পুলিশ সুপার সাইফুল মালিক মারা গেছেন

ঢাকাসহ ১০ অঞ্চলে বজ্রবৃষ্টির পূর্বাভাস, নদীবন্দরে সতর্কতা

ট্রাম্পকে সংকট থেকে বের হতে ‘আরও ভালো পথ’ খুঁজতে বলল ইরান

১০

কেমন থাকবে আজকের ঢাকার আবহাওয়া

১১

ঝুঁকি নিয়ে ভাসমান সেতু পারাপার, ভোগান্তিতে ৭ গ্রামের মানুষ

১২

নয়টি বাণিজ্যিক জাহাজের গতিপথ পরিবর্তন করল যুক্তরাষ্ট্র

১৩

হরমুজ প্রণালির নিয়ন্ত্রণ নেওয়ার কোনো আগ্রহ যুক্তরাষ্ট্রের নেই: ট্রাম্প

১৪

যুক্তরাষ্ট্র ও সৌদি আরবের মধ্যে বেসামরিক পারমাণবিক সহযোগিতা চুক্তি

১৫

দেশের বৈদেশিক মুদ্রার রিজার্ভ ৩৬.৪৭ বিলিয়ন ডলার

১৬

কারিগরি শিক্ষা অধিদপ্তরে ১৯৭ পদে নিয়োগ, আবেদন অনলাইনে

১৭

মাতামুহুরীতে রাতের আঁধারে জমি দখলের চেষ্টা, থানায় অভিযোগ

১৮

টিভিতে আজ যত খেলা

১৯

নাটোরে ডিঙি নৌকা তৈরির ধুম

২০
X