স্পোর্টস ডেস্ক
প্রকাশ : ২০ মে ২০২৫, ০৪:১৭ পিএম
অনলাইন সংস্করণ

পাকিস্তান সফরে ম্যাচ সংখ্যা কমছে লিটনদের

বাংলাদেশ-পাকিস্তান ম্যাচের দৃশ্য। পুরোনো ছবি
বাংলাদেশ-পাকিস্তান ম্যাচের দৃশ্য। পুরোনো ছবি

দীর্ঘ আলোচনা আর অনিশ্চয়তা কাটিয়ে অবশেষে চূড়ান্ত হলো বাংলাদেশ ক্রিকেট দলের পাকিস্তান সফর। পাকিস্তান ক্রিকেট বোর্ড (পিসিবি) এবং বাংলাদেশ ক্রিকেট বোর্ড (বিসিবি)-এর মধ্যে দুবাইয়ে অনুষ্ঠিত এক উচ্চপর্যায়ের বৈঠকে ঠিক হয়, আগামী সপ্তাহে পাকিস্তানে পাঁচ ম্যাচের বদলে তিন ম্যাচের একটি সংক্ষিপ্ত টি-টোয়েন্টি সিরিজ খেলবে বাংলাদেশ। সবগুলো ম্যাচই অনুষ্ঠিত হবে লাহোরে।

প্রথমে পাঁচ ম্যাচের একটি সিরিজ আয়োজনের পরিকল্পনা থাকলেও, নানা লজিস্টিক ও নিরাপত্তা বিষয় বিবেচনায় নিয়ে সিরিজটি তিন ম্যাচে সংক্ষিপ্ত করা হয়েছে। শুরুতে ফয়সালাবাদে খেলার কথা থাকলেও, সব ম্যাচই গাদ্দাফি স্টেডিয়ামে আয়োজনের সিদ্ধান্ত নেওয়া হয়েছে।

বাংলাদেশ দল পাকিস্তানে পৌঁছাবে ২১ মে, দুই ভাগে বিভক্ত হয়ে। এরপর লাহোরে শুরু হবে প্রস্তুতি পর্ব। টি-টোয়েন্টি সিরিজের প্রথম ম্যাচ মাঠে গড়াবে ২৫ মে। পুরো সফরে নেতৃত্ব দেবেন অভিজ্ঞ উইকেটকিপার ব্যাটার লিটন দাস, যিনি চলতি বছর শুরুর দিকে দায়িত্ব নেন নাজমুল হোসেন শান্তর পদত্যাগের পর। তার সহ-অধিনায়ক থাকবেন স্পিনার মেহেদী হাসান, যিনি সম্প্রতি আরব আমিরাত সফরেও একই দায়িত্ব পালন করেছেন।

এই সিরিজ ঘিরে শঙ্কা ছিল বৈশ্বিক রাজনীতি ও অভ্যন্তরীণ ক্রিকেট সূচি নিয়ে। ভারত-পাকিস্তান রাজনৈতিক উত্তেজনার পাশাপাশি মাঝপথে স্থগিত হওয়া পিএসএলের কারণে সফরের ভবিষ্যৎ অনিশ্চিত হয়ে উঠেছিল। তবে শেষ পর্যন্ত আলোচনার মাধ্যমে সব জটিলতা কাটিয়ে এই সফর চূড়ান্ত হলো।

সফর চূড়ান্ত হওয়ার পর এক বিবৃতিতে পিসিবি চেয়ারম্যান মোহসিন নকভি বলেন, ‘বাংলাদেশ ক্রিকেট বোর্ডকে আন্তরিক ধন্যবাদ জানাই। তাদের সহযোগিতায় এই সিরিজ আয়োজন সম্ভব হয়েছে। আমরা আন্তর্জাতিক ক্রিকেট ফিরিয়ে আনার যে উদ্যোগ নিয়েছি, তাতে বাংলাদেশের এই সফর গুরুত্বপূর্ণ ভূমিকা রাখবে।’

বিসিবি সভাপতি ফারুক আহমেদ জানান, ‘আমরা সবদিক বিবেচনায় নিয়েই সিদ্ধান্ত নিয়েছি। পাকিস্তান সফর আমাদের খেলোয়াড়দের জন্য চ্যালেঞ্জিং হলেও গুরুত্বপূর্ণ এক অভিজ্ঞতা হয়ে থাকবে।’

কালবেলা অনলাইন এর সর্বশেষ খবর পেতে Google News ফিডটি অনুসরণ করুন
  • সর্বশেষ
  • জনপ্রিয়

শেখ হাসিনার দেশে ফেরার জায়গা নেই: নাসীরুদ্দীন পাটওয়ারী

ইউএস-বাংলা এয়ারলাইন্সে নিয়োগ, সপ্তাহে ২দিন ছুটি

সিলেটে গ্যাস সিলিন্ডার গোডাউনে ভয়াবহ বিস্ফোরণ, দগ্ধ ৩

হরমুজ প্রণালির জাহাজগুলোকে যুক্তরাষ্ট্রের হুমকি, অভিযোগ ইরানের

মঙ্গলবার রাজধানীর যেসব এলাকায় মার্কেট বন্ধ

মির্জা ফখরুলই হচ্ছেন রাষ্ট্রপতি

মানবদেহ সম্পর্কে ১০ বিস্ময়কর তথ্য, যা জানলে অবাক হবেন আপনিও

ট্রাম্পের সঙ্গে সম্পর্ক, তদন্তের মুখে ফিফা সভাপতি ইনফান্তিনো

রয়টার্স/ইপসসের জরিপ / ইরান যুদ্ধ নিয়ে ট্রাম্পের ব্যাখ্যায় সন্তুষ্ট নন অধিকাংশ মার্কিন নাগরিক

দেশে খাদ্যশস্যের পর্যাপ্ত মজুত, জরুরি পরিস্থিতি মোকাবিলায় প্রস্তুত সরকার

১০

বিক্ষোভে এআই নজরদারি, মোদি সরকারের বিরুদ্ধে আদালতে মামলা

১১

মাতামুহুরীতে বন্যাদুর্গত মানুষের পাশে সেনাবাহিনী

১২

জনগণের জীবনমান উন্নয়নে কাজ করছে সরকার: আবদুল আউয়াল মিন্টু

১৩

রাবিপ্রবি ছাত্রদলের ৩ যুগ্ম আহ্বায়ক বহিষ্কার, সদস্য সচিবের পদ স্থগিত

১৪

কালবেলার অনুসন্ধানে বদলে গেল বিউটি রানীর ভিডিও বিতর্ক, তদন্ত থেকেও সরে এলো শিক্ষা বিভাগ

১৫

জুলাইয়ে সম্মিলিত চেতনা দেশের রাজনৈতিক ইতিহাসে এক মূল্যবান সম্পদ: রিজভী

১৬

কাউন্সিলর একরামুল হত্যা, সেনাবাহিনীর কাস্টডিতে ব্রিগেডিয়ার জেনারেল মিফতাহ

১৭

৪৫ দিন পর আজ খুলছে আদ্-দ্বীন হাসপাতাল, মিলবে সব ধরনের চিকিৎসাসেবা 

১৮

ছাত্রলীগ করলেই মারধর গ্রহণযোগ্য নয়: অধ্যাপক মামুন

১৯

ইনকিলাব মঞ্চের নতুন আহ্বায়ক কমিটি ঘোষণা, জায়গা পেলেন ওসমান হাদিও

২০
X