স্পোর্টস ডেস্ক
প্রকাশ : ২৪ মে ২০২৫, ০৩:৫৯ পিএম
অনলাইন সংস্করণ

লাহোরকে ফাইনালে তুলে আইফোন পেলেন রিশাদ

রিশাদ হোসেন। ছবি : সংগৃহীত
রিশাদ হোসেন। ছবি : সংগৃহীত

পাকিস্তান সুপার লিগের (পিএসএল) ইতিহাসে লাহোর কালান্দার্স বরাবরই রোমাঞ্চ ছড়ানো দল হিসেবে পরিচিত। এবারও তার ব্যতিক্রম হয়নি। শুক্রবার দ্বিতীয় কোয়ালিফায়ারে দুর্দান্ত জয় তুলে নিয়ে ফাইনালের টিকিট নিশ্চিত করেছে শাহীন আফ্রিদির দল। আর এই জয়ের অন্যতম নায়ক বাংলাদেশের উদীয়মান লেগ-স্পিনার রিশাদ হোসেন, যিনি কেবল দলকে ফাইনালে পৌঁছাতে সাহায্যই করেননি, ম্যাচ শেষে পেয়েছেন বিশেষ পুরস্কারও—একটি আইফোন!

লাহোরের ঘরের মাঠ গাদ্দাফি স্টেডিয়ামে টস জিতে ব্যাটিংয়ে নেমে লাহোর তোলে ৮ উইকেটে ২০২ রানের বিশাল স্কোর। মোহাম্মদ নাঈমের ২৫ বলে ৫০ এবং কুশল পেরেরার ৩৫ বলে ৬১ রানের ঝড়ো ইনিংস এনে দেয় লাহোরকে শক্ত ভিত। জবাবে ব্যাট করতে নেমে শুরুতেই ধাক্কা খায় ইসলামাবাদ ইউনাইটেড।

ইনিংস মেরামতের চেষ্টা করছিলেন সালমান আগা ও শাদাব খান, কিন্তু রিশাদ তখনই ছোবল দেন। গুরুত্বপূর্ণ এই দুই ব্যাটারকে ফিরিয়ে দিয়ে চাপ বাড়িয়ে দেন তিনি। এরপর আরও একটি উইকেট তুলে নেন—জিমি নিশাম। শেষ পর্যন্ত রিশাদ ৩ ওভারে ৩৪ রান খরচে নেন ৩ উইকেট। তার ঘূর্ণির সামনে অসহায় আত্মসমর্পণ করে ইসলামাবাদ গুটিয়ে যায় মাত্র ১৫.১ ওভারে ১০৭ রানে। লাহোর জিতে যায় বিশাল ৯৫ রানে।

জয়ের পর ড্রেসিংরুমে শুরু হয় আরেক উৎসব। দলের মালিক সামিন রানা একে একে চারজন সেরা পারফর্মারকে ডাকেন এবং তাদের হাতে তুলে দেন আইফোন। প্রথমে সালমান মির্জা, এরপর মোহাম্মদ নাঈম ও কুশল পেরেরা। আর সবার শেষে ডাকা হয় রিশাদ হোসেনকে। তিনি বলেন,'তুমি সত্যিই আমাদের গর্বিত করেছ। চাপে পড়ে যেভাবে মূল ব্যাটসম্যানদের আউট করেছ, সেটা অসাধারণ। তাই তোমার জন্য রয়েছে একটি আইফোন।'

ম্যাচে সাকিব আল হাসান থাকলেও ছিলেন বিবর্ণ। ব্যাটে-বলে কিছু করতে না পারা সাকিবের বিপরীতে রিশাদের পারফরম্যান্স যেন আলোকবর্তিকা হয়ে উঠল। আরেক বাংলাদেশি মেহেদী হাসান মিরাজ এখনো মাঠে নামার সুযোগ পাননি।

লাহোর এখন ফাইনালের মঞ্চে। আর রিশাদ? নিজের পারফরম্যান্সে দেশের মুখ উজ্জ্বল করার পাশাপাশি জিতে নিয়েছেন সতীর্থদের প্রশংসা ও মালিকের পুরস্কার। সামনে ফাইনাল, আর রিশাদের চোখে এবার হয়তো আরও বড় কিছু!

কালবেলা অনলাইন এর সর্বশেষ খবর পেতে Google News ফিডটি অনুসরণ করুন
  • সর্বশেষ
  • জনপ্রিয়

দীর্ঘ ছুটি শেষ / খুলেছে স্কুল-কলেজ, এখনো বন্ধ অনেক প্রতিষ্ঠান

চলন্ত ট্রেন থেকে পড়ে ২ পা বিচ্ছিন্ন হওয়া সেই যুবকের মৃত্যু

মিসরকে হারিয়ে বিশ্বকাপ প্রস্তুতি শেষ করলো ব্রাজিল

দেশের ১৭ অঞ্চলে ব্যাপক ঝড়-বৃষ্টির পূর্বাভাস, নদীবন্দরেও সতর্কতা

উপজেলা স্বাস্থ্য কমপ্লেক্স প্রাঙ্গণে রহস্যজনক তাপ, উৎস খুঁজছে পুলিশ-ফায়ার সার্ভিস

আন্তর্জাতিক রোবটিক্স অলিম্পিয়াডে স্বর্ণপদক পেলেন বাংলাদেশের প্রিয়ন্ত

২০২৬-২৭ অর্থবছরের বাজেট অধিবেশন শুরু হচ্ছে আজ

রামিসা হত্যা মামলার রায় আজ

৩০০ জনকে চাকরি দেবে আবুল খায়ের গ্রুপ, অভিজ্ঞতা ছাড়াও আবেদন

নিয়োগ দিচ্ছে এসিআই কোম্পানি, অনলাইনে আবেদন শুরু

১০

রেড ক্রিসেন্টে চাকরির সুযোগ, আবেদন করতে পারবেন যারা

১১

এসএসসি পাসেই চাকরির সুযোগ, বেতন ছাড়াও থাকছে বিভিন্ন সুবিধা

১২

দাওয়াত খেয়ে ফেরার পথে আ.লীগ নেতাকে নদীতে ফেলে দেওয়ার অভিযোগ

১৩

আজকের নামাজের সময়সূচি

১৪

গভীর রাতে হঠাৎ ক্ষুধা লাগলে কী খাবেন, কী এড়িয়ে চলবেন?

১৫

ডিজিটাল গণমাধ্যম অগ্রদূতের আত্মপ্রকাশ

১৬

মাইকে ঘোষণা দিয়ে ছাত্রদল নেতাদের ওপর ‘আ.লীগের’ হামলা, আহত ১৮

১৭

রাজনীতিতেই থাকতে চাই, চাকরি নয় : ছাত্রদল নেতার আবেগঘন স্ট্যাটাস

১৮

কালবেলায় সংবাদ প্রকাশ / জিম্মায় নেওয়া চুরির মালামাল থানায় ফেরত দিলেন কর্মকর্তা

১৯

প্রধানমন্ত্রীর সভাপতিত্বে সরকারদলীয় এমপিদের সভা অনুষ্ঠিত

২০
X