স্পোর্টস ডেস্ক
প্রকাশ : ২৯ মে ২০২৫, ০২:২০ এএম
আপডেট : ২৯ মে ২০২৫, ০২:২৫ এএম
অনলাইন সংস্করণ

লিটনদের কাঁপানো হাসান আলীর মায়ের ব্যাগ ছিনতাই

হাসান আলী। ছবি : সংগৃহীত
হাসান আলী। ছবি : সংগৃহীত

বাংলাদেশের বিপক্ষে দারুণ পারফরম্যান্সের দিনে চরম হতাশার খবরে ঘিরে ধরেছে পাকিস্তানের পেসার হাসান আলীর পরিবারকে। বুধবার (২৮ মে), গাদ্দাফি স্টেডিয়ামে বাংলাদেশের বিপক্ষে টি-টোয়েন্টি ম্যাচে পাঁচ উইকেটের দুর্দান্ত স্পেল উপহার দেন হাসান। তবে ঠিক সেই দিনেই, নিজের মায়ের জন্য এসেছে এক মর্মান্তিক খবর—ছিনতাইকারীদের হাতে পড়েছেন তিনি।

ঘটনাটি ঘটেছে হাসান আলীর নিজ শহর গুজরানওয়ালায়। তার ভাই খুররম জানান, বাজারে যাওয়ার পথে দুই মোটরসাইকেল আরোহী তার মায়ের হাত থেকে ব্যাগ ছিনিয়ে নিয়ে পালিয়ে যায়। ব্যাগটিতে ছিল ২ লাখ ৩০ হাজার পাকিস্তানি রুপি, যা বাংলাদেশি মুদ্রায় প্রায় ৯২ হাজার টাকা।

খুররম জানান, ‘আমার মা বাড়ি থেকে বাজারের দিকে যাচ্ছিলেন। তখনই আচমকা দুই দুর্বৃত্ত এসে ব্যাগটি ছিনিয়ে নেয়। আমরা পুলিশে অভিযোগ জানিয়েছি।’

ঘটনার পরপরই গুজরানওয়ালা পুলিশ জানিয়েছে, অভিযুক্তদের ধরতে অভিযান শুরু হয়েছে। পুলিশের ভাষ্যে, ‘আমরা অপরাধীদের শনাক্ত করতে কাজ করছি এবং শিগগিরই তাদের গ্রেফতার করা হবে।’

উল্লেখ্য, হাসান আলী পাকিস্তানের টি-টোয়েন্টি দলে দীর্ঘ বিরতির পর দারুণ প্রত্যাবর্তন করেছেন। বাংলাদেশের বিপক্ষে প্রথম টি-টোয়েন্টি ম্যাচে ৩.২ ওভারে মাত্র ৩০ রান খরচ করে নিয়েছেন ৫ উইকেট। এটাই তার আন্তর্জাতিক টি-টোয়েন্টি ক্যারিয়ারের প্রথম পাঁচ উইকেট শিকার।

একদিকে মাঠে জয়, অন্যদিকে পরিবারের জন্য এমন একটি ঘটনা—হাসান আলীর জন্য দিনটি হলো মিশ্র আবেগের।

কালবেলা অনলাইন এর সর্বশেষ খবর পেতে Google News ফিডটি অনুসরণ করুন
  • সর্বশেষ
  • জনপ্রিয়

শাকিব বুবলীর দ্বিতীয় সন্তানের আগমন ঘটল কোথায়?

লাঠিসোঁটা নিয়ে বিএসএফকে ধাওয়া দিল এলাকাবাসী

এমপিওর দাবিতে অবস্থানরত শিক্ষকদের পানি-স্যালাইন দিলো ছাত্র জমিয়ত

দুই মাদক কারবারীকে ইট দিয়ে বেধড়ক মারপিট, ভিডিও ভাইরাল

২৪ বিলিয়ন ডলারের জন্যই থমকে আছে যুক্তরাষ্ট্র-ইরান আলোচনা

ইসরায়েলে বন্দুকধারীদের গুলিবর্ষণ, বহু হতাহত 

বিশ্বকাপে রেকর্ড ১২৪৮ ফুটবলার, দেখে নিন ৪৮ দেশের চূড়ান্ত স্কোয়াড

কে জিতলো? অপু বুবলীকে নিয়ে মেতেছেন ভক্তরা

ব্রিটিশ ও চীনা ব্যবসায়ীদের নিয়ে ইএটিএল ইনোভেশন হাবের আলোচনা সভা

ব্রাহ্মণবাড়িয়ায় দুই গোষ্ঠীর সংঘর্ষে আহত ২০

১০

শূন্যরেখায় অনিশ্চয়তার ৫৬ ঘণ্টা

১১

বিশ্বকাপের জন্য ৭২ কোটি টাকায় মিডিয়া স্বত্ব কিনছে সরকার

১২

জাতীয় সংসদে বাজেট অধিবেশন শুরু

১৩

বুবলীর খবরের মাঝেই অপুর পোস্টে কিসের ইঙ্গিত!

১৪

দীর্ঘ দুই দশক পর নারী প্রধানমন্ত্রী পেতে যাচ্ছে দক্ষিণ কোরিয়া

১৫

বাংলাদেশের ফাইনালে ওঠার লড়াই আজ

১৬

রামিসা হত্যা মামলার রায় পর্যবেক্ষণে যা বললেন আদালত

১৭

প্রতিবাদ সভায় বক্তারা / চট্টগ্রাম বন্দর ইজারা দেওয়ার কোনো সুযোগ নেই

১৮

দক্ষিণ লেবাননের আরও কয়েকটি শহরে ইসরায়েলি হামলা

১৯

মৃত মাকে দেখতে যাওয়ার পথে প্রাণ গেল মেয়ের

২০
X