ক্রীড়া প্রতিবেদক
প্রকাশ : ১১ জুন ২০২৫, ০৯:৫৮ পিএম
অনলাইন সংস্করণ

দুবার ব্যাট করে মুমিনুলের ৭৮

মুমিনুল হক । ছবি : সংগৃহীত
মুমিনুল হক । ছবি : সংগৃহীত

লাল বলে থিতু হয়েও ইনিংস বড় করতে না পারার আক্ষেপ আছে নাজমুল হোসেন শান্তর। বহুবার বিষয়টি অকপটে স্বীকারও করেছেন তিনি। ম্যাচ অনুশীলন প্রস্তুতিতেও সে বৃত্ত থেকে বের হতে পারেননি বাঁ হাতি এই ওপেনার। শুধু নাজমুল হোসেনই নন, এই সমস্যা থেকে বের হতে পারছেন না লিটন দাসও। ব্যাটে রানের ছোঁয়া মিলেছে মুমিনুল হকের; যদিও দ্বিতীয়বারের চেষ্টায়! আর বল হাতে আলো ছড়ালেন এবাদত হোসেন।

শ্রীলঙ্কা সফরের আগে বিসিবি লাল দল ও সবুজ দলে ভাগ হয়ে দুদিনের প্রস্তুতি ম্যাচ খেলছেন নাজমুল হোসেনরা। প্রথম দিনে ৯ উইকেটে ২৪৭ রান তোলে লাল দল। একাই ৭৮ রানের ইনিংস উপহার দেন দুবার ব্যাটিং করা মুমিনুল। এ ছাড়া দলের কেউই ফিফটি পেরোতে পারেনি। জবাবে এনামুল হক বিজয়ের দ্রুত ফেরাতে ১ উইকেটে ৩১ রান তুলে দিন পার করেছে সবুজ দল।

সাদমানের সঙ্গে উদ্বোধনী জুটিতে সঙ্গী হন নাজমুল হোসেন। ধারণা করা হচ্ছে, ওপেনিংয়ে ফেরার ইঙ্গিত দিলেন বাংলাদেশের টেস্ট অধিনায়ক। ১৭ রান করে সাদমান ফিরে গেলে পর পর আরও দুই ব্যাটারকে হারায় লাল দল। মুমিনুল হক ও মুশফিকুর রহিম ফেরেন শূন্য রাতে। পরে আবারও ব্যাটিংয়ে এসে মুমিনুল খেলেন ৭৮ রানের ইনিংস। ৬-এ নেমে লিটন খেলেন ৪৩ রানের ইনিংস। দলটির হয়ে শেষ দিকে ৩৬ রান তোলেন মাহফুজুর রহমান রাব্বি। পরে সবুজ দল ব্যাটিং করতে এসে ২৩ রানেই হারায় ওপেনার এনামুল হককে (১০)।

কালবেলা অনলাইন এর সর্বশেষ খবর পেতে Google News ফিডটি অনুসরণ করুন
  • সর্বশেষ
  • জনপ্রিয়

আত্মঘাতী গোলে বেলজিয়ামের বিপক্ষে জয় হাতছাড়া মিসরের

আত্মঘাতী গোলে সমতায় ফিরল বেলজিয়াম

৬০ বছরে এই প্রথম! বিশ্বকাপে বিরল ঘটনার জন্ম দিলেন স্পেনের তারকা ফরোয়ার্ড

কে এই ভোজিনহা? স্পেনের বিপক্ষে কেপ ভার্দের বিশ্বকাপ নায়ক

বিশ্বকাপ উন্মাদনায় নারায়ণগঞ্জে আর্জেন্টিনা সমর্থকদের বর্ণাঢ্য শোভাযাত্রা

দূরপাল্লার নিখুঁত শটে বেলজিয়ামের বিপক্ষে মিসরের লিড

ইতিহাসের পুনরাবৃত্তি, নাকি সংকটের পূর্বাভাস

এভাবেও হৃদয় জয়ের গল্প লেখা যায়

স্পেনকে রুখে দেওয়া কেপ ভার্দে আসলে কেমন দেশ?

বিশ্ব চ্যাম্পিয়ন স্পেনকে রুখে দিল কেপ ভার্দে

১০

হবিগঞ্জে দুপক্ষের সংঘর্ষে নিহত ২, আহত ৪০

১১

রাষ্ট্রদূত মুশফিকুল ফজল আনসারী হাসপাতালে ভর্তি

১২

স্থানীয় সরকার নির্বাচন যথাসময়ে অনুষ্ঠিত হবে : মির্জা ফখরুল

১৩

প্রথমার্ধে কেপ ভার্দের গোলকিপারের দৃঢ়তায় গোল পায়নি স্পেন

১৪

ঢাকা-সিলেট মহাসড়কে ১০ কিলোমিটার যানজট

১৫

বিশ্বকাপে হাইড্রেশন ব্রেক : কারও কাছে আশীর্বাদ, কারও কাছে অভিশাপ

১৬

আইএটি-বুয়েটের ‘এআই যুগে শিক্ষা গবেষণা ও উন্নয়ন’ বিষয়ক সেমিনার

১৭

বিশ্বকাপ উপলক্ষে বিনামূল্যে স্পোর্টস মেডিসিন বোর্ড কনসালটেশন গঠন

১৮

শিক্ষা অফিসারদের গাফিলতিতে অনুদান থেকে বঞ্চিত মেধাবী শিক্ষার্থীরা

১৯

সমঝোতা চুক্তিতে স্বাক্ষর করেননি মোজতবা খামেনি, কী বলছে যুক্তরাষ্ট্র

২০
X