স্পোর্টস ডেস্ক
প্রকাশ : ১৮ জুন ২০২৫, ০২:৫৭ পিএম
অনলাইন সংস্করণ

গলে বৃষ্টিতে থমকে গেল বাংলাদেশ-শ্রীলঙ্কা টেস্ট

ঢেকে ফেলা হচ্ছে মাঠ। ছবি : সংগৃহীত
ঢেকে ফেলা হচ্ছে মাঠ। ছবি : সংগৃহীত

গলে শ্রীলঙ্কা-বাংলাদেশের মধ্যকার প্রথম টেস্টের দ্বিতীয় দিনের দ্বিতীয় সেশনে ভালোই জমে উঠেছিল খেলা তবে এর মধ্যেই হানা দিল বেরসিক বৃষ্টি। ম্যাচের ১৩০ তম ওভারের দ্বিতীয় বল শেষ হওয়ার সঙ্গে সঙ্গে আম্পায়াররা খেলা বন্ধ করে কভার ডাকার সিদ্ধান্ত নেন। মাত্র ১৩ মিনিট পরেই শুরু হয়ে যায় বৃষ্টি। আপাতত খেলা বন্ধ রয়েছে এবং আবহাওয়া পূর্বাভাস বলছে, বৃষ্টি আরও বাড়তে পারে।

বৃষ্টির আগ পর্যন্ত পুরোপুরি নিয়ন্ত্রণে ছিল বাংলাদেশ। টস জিতে ব্যাটিংয়ে নেমে দ্বিতীয় দিন শেষে স্কোরবোর্ডে তুলেছে ৪২৩ রান ৪ উইকেটে। ক্রিজে অপরাজিত আছেন দুই অভিজ্ঞ ব্যাটার—মুশফিকুর রহিম ১৫৯ রানে এবং লিটন দাস ৬১ রানে।

এর আগে, গতকাল প্রথম দিনে তিনটি উইকেট হারিয়ে বাংলাদেশ দিন শেষ করে ২৯২ রানে। আজ শান্ত ও মুশফিকের ২৬৪ রানের দারুণ পার্টনারশিপে ভর করে সফরকারীরা পৌঁছে যায় তিনশ পেরিয়ে। অধিনায়ক নাজমুল হোসেন শান্ত দুর্দান্ত এক ইনিংস খেলে ১৪৮ রানে আউট হন।

মুশফিকুর রহিম অবশ্য দিনের শুরু থেকেই ছিলেন ধৈর্যশীল ও নিয়ন্ত্রিত। সাবেক অধিনায়ক তার ১২তম টেস্ট সেঞ্চুরি ছুঁয়ে থেমে থাকেননি, বরং পৌঁছে যান দেড়শ ছাড়িয়ে। এই ইনিংসে তিনি পেরিয়ে গেছেন অস্ট্রেলিয়ার অ্যাডাম গিলক্রিস্টকে—একজন আন্তর্জাতিক ক্রিকেটে বল না করে সর্বোচ্চ রানের মালিক হিসেবে।

লিটন দাসও দেখিয়েছেন আগ্রাসী মেজাজ। দ্রুতগতিতে অর্ধশতক তুলে নিয়ে নিশ্চিত করেছেন বাংলাদেশের স্কোরবোর্ড যেন চলমান থাকে।

শ্রীলঙ্কার পক্ষে আজও দেখা গেছে একই হতাশা। দীর্ঘ ১৩০ ওভারের বোলিংয়েও তারা তুলতে পেরেছে মাত্র ৪ উইকেট। থারিন্দু রাথনায়েকে ও আসিথা ফার্নান্দো নিয়েছেন দুটি করে উইকেট।

সংক্ষিপ্ত স্কোর

  • বাংলাদেশ প্রথম ইনিংস: ৪২৩/৪ (১৩০.২ ওভার)
  • শান্ত ১৪৮, মুশফিক ১৫৯*, লিটন ৬১*
  • থারিন্দু ২/১৭৯, ফার্নান্দো ২/৭১

বৃষ্টির কারণে ম্যাচ আপাতত বন্ধ রয়েছে। পরবর্তী আপডেটের জন্য অপেক্ষা করছে ক্রিকেটপ্রেমীরা।

কালবেলা অনলাইন এর সর্বশেষ খবর পেতে Google News ফিডটি অনুসরণ করুন
  • সর্বশেষ
  • জনপ্রিয়

সরকারে আসার ঝুঁকি এতটা ভয়াবহ হবে ভাবিনি: ফারুকী

৫ কার্যদিবসে মামলার রায় একটি ‘মাইলফলক’: রাষ্ট্রপক্ষ

দেশে ফিরেছেন ৩৭৪৩৫ হাজি

দক্ষিণ লেবাননে দুই ইসরায়েলি সেনা নিহত

চার বছরেও শেষ হয়নি সড়কের কাজ, দুর্ভোগে এলাকাবাসী

রামিসা হত্যা মামলা / ৩ মাসের মধ্যে এ বিচার প্রক্রিয়া শেষ করা সম্ভব: আইনমন্ত্রী

গণতান্ত্রিক বাংলাদেশে এবার আমাদের ঘুরে দাঁড়ানোর পালা : প্রধানমন্ত্রী

কফিনবন্দি হয়ে ফিরলেন লেবাননে নিহত সাতক্ষীরার দুই প্রবাসী

৬ কার্যদিবসের মধ্যে রামিসা হত্যা মামলার বিচার সম্পন্ন, ইতিহাসে প্রথম: আইনমন্ত্রী

যুক্তরাষ্ট্রে দুই বন্দুকধারীর মধ্যে গোলাগুলি, গুলিবিদ্ধ ১২

১০

হাইকোর্টে নথি পৌঁছলে দ্রুত শুনানির উদ্যোগ নেয়া হবে: অ্যাটর্নি জেনারেল 

১১

রামিসা হত্যা মামলা : আদালতের রায়কে স্বাগত জানাল জনতা

১২

নদীর চরে পড়ে ছিল জেলের মরদেহ 

১৩

সিলেট সীমান্তজুড়ে বিজিবির টহল জোরদার

১৪

রায়ে সন্তুষ্টি প্রকাশ সেই শিশুর বাবার, দ্রুত কার্যকরের দাবি

১৫

ইসরায়েলি হামলায় লেবাননের জ্যেষ্ঠ সেনা কর্মকর্তা নিহত

১৬

মধ্যস্থতার বার্তা নিয়ে তেহরানে পাকিস্তানের স্বরাষ্ট্রমন্ত্রী

১৭

নতুন বাজেটে পে-স্কেল নিয়ে বড় ধামাকা

১৮

পল্লবীতে শিশু ধর্ষণ ও হত্যা মামলা / বড় অঙ্কের জরিমানাও দিতে হবে সোহেল-স্বপ্নাকে

১৯

 বাহরাইন-কুয়েতে ক্ষেপণাস্ত্র ছুড়ল ইরান

২০
X