স্পোর্টস ডেস্ক
প্রকাশ : ২০ জুন ২০২৫, ১০:৫৩ এএম
আপডেট : ২০ জুন ২০২৫, ১১:১৩ এএম
অনলাইন সংস্করণ

মিরাজকে দ্বিতীয় টেস্টে পাচ্ছে বাংলাদেশ

মেহেদী হাসান মিরাজ। ছবি : সংগৃহীত
মেহেদী হাসান মিরাজ। ছবি : সংগৃহীত

গলে শ্রীলঙ্কা ও বাংলাদেশের মধ্যকার প্রথম টেস্টে খেলার আগেই জ্বরে আক্রান্ত হয়ে দল থেকে ছিটকে পড়েছিলেন টাইগার সহ-অধিনায়ক মেহেদী হাসান মিরাজ। তবে সুস্থ হয়ে ফের অনুশীলনে ফিরেছেন এই স্পিন অলরাউন্ডার, যা বাংলাদেশের জন্য দ্বিতীয় টেস্টের আগে স্বস্তির বড় নিশ্বাস।

বৃহস্পতিবার (১৯ জুন) কলম্বোতে দলের অনুশীলনে যোগ দেন মিরাজ। বিষয়টি নিশ্চিত করে দলের ম্যানেজার নাফিস ইকবাল বলেন, ‘মিরাজ এখন অনেকটাই ভালো আছে। সে আজ মাঠে এসেছে এবং দলের সঙ্গে সময় কাটিয়েছে।’

গলে প্রথম টেস্টের আগে দুদিন দলের অনুশীলনে ছিলেন না মিরাজ। এরপর তাকে ম্যাচের একাদশ থেকেও বাদ দেওয়া হয়। প্রথম দুদিন মাঠে তাকে না দেখে তার ফেরাকে ঘিরে প্রশ্ন উঠলেও, কলম্বোর অনুশীলনে তার উপস্থিতি সেই জল্পনার অবসান ঘটিয়েছে।

প্রথম টেস্টে মিরাজের জায়গায় একাদশে সুযোগ পেয়েছিলেন টপ অর্ডার ব্যাটার এনামুল হক বিজয়। কিন্তু প্রথম ইনিংসে তিনি শূন্য রানে আউট হয়ে কোনো অবদান রাখতে পারেননি। ফলে দ্বিতীয় টেস্টে মিরাজের ফেরাটা দলের ব্যাটিং ও বোলিং—দুই দিকেই বাড়তি শক্তি জোগাবে বলে মনে করছেন ক্রিকেট বিশ্লেষকরা।

বিশেষ করে কলম্বোর উইকেটে স্পিনারদের সহায়তা থাকার সম্ভাবনা থাকায় মিরাজের মতো একজন দক্ষ স্পিনিং অলরাউন্ডারের থাকা বাংলাদেশের জন্য বাড়তি প্রাপ্তি হয়ে উঠতে পারে।

এই সিরিজের দ্বিতীয় ও শেষ টেস্টটি শুরু হবে আগামী ২৫ জুন।

এদিকে জানা গেছে, সিরিজ শুরুর আগেই গল ছেড়েছেন বাংলাদেশ দলের স্পিন বোলিং কনসালটেন্ট মুশতাক আহমেদ। ১৭ জুন তিনি বাংলাদেশ দল থেকে বিদায় নেন। তবে তিনি জুলাইয়ে শুরু হতে যাওয়া ওয়ানডে সিরিজে আবার যোগ দেবেন।

এ বিষয়ে নাফিস ইকবাল বলেন, ‘বিসিবি ও মুশতাক আহমেদের মধ্যে কাজের দিননির্ভর চুক্তি রয়েছে। তিনি প্রস্তুতি পর্বে দলের সঙ্গে কাজ করেছেন এবং নির্ধারিত সময় শেষ হলে ফিরে গেছেন। আবার জুলাইয়ের ৬ তারিখে আমাদের সঙ্গে যোগ দেবেন।’

বাংলাদেশ দলের স্পিনারদের নিয়ে প্রস্তুতি পর্বে ঢাকায় ও পরে গলে নিবিড়ভাবে কাজ করেছিলেন মুশতাক। তার অনুপস্থিতিতে দ্বিতীয় টেস্টে স্পিন ইউনিটকে নেতৃত্ব দিতে হবে অভিজ্ঞ মেহেদী হাসান মিরাজকেই—যদি তিনি একাদশে ফেরেন।

কালবেলা অনলাইন এর সর্বশেষ খবর পেতে Google News ফিডটি অনুসরণ করুন
  • সর্বশেষ
  • জনপ্রিয়

৫ কার্যদিবসে মামলার রায় একটি ‘মাইলফলক’: রাষ্ট্রপক্ষ

দেশে ফিরেছেন ৩৭৪৩৫ হাজি

দক্ষিণ লেবাননে দুই ইসরায়েলি সেনা নিহত

চার বছরেও শেষ হয়নি সড়কের কাজ, দুর্ভোগে এলাকাবাসী

রামিসা হত্যা মামলা / ৩ মাসের মধ্যে এ বিচার প্রক্রিয়া শেষ করা সম্ভব: আইনমন্ত্রী

গণতান্ত্রিক বাংলাদেশে এবার আমাদের ঘুরে দাঁড়ানোর পালা : প্রধানমন্ত্রী

কফিনবন্দি হয়ে ফিরলেন লেবাননে নিহত সাতক্ষীরার দুই প্রবাসী

৬ কার্যদিবসের মধ্যে রামিসা হত্যা মামলার বিচার সম্পন্ন, ইতিহাসে প্রথম: আইনমন্ত্রী

যুক্তরাষ্ট্রে দুই বন্দুকধারীর মধ্যে গোলাগুলি, গুলিবিদ্ধ ১২

হাইকোর্টে নথি পৌঁছলে দ্রুত শুনানির উদ্যোগ নেয়া হবে: অ্যাটর্নি জেনারেল 

১০

রামিসা হত্যা মামলা : আদালতের রায়কে স্বাগত জানাল জনতা

১১

নদীর চরে পড়ে ছিল জেলের মরদেহ 

১২

সিলেট সীমান্তজুড়ে বিজিবির টহল জোরদার

১৩

রায়ে সন্তুষ্টি প্রকাশ সেই শিশুর বাবার, দ্রুত কার্যকরের দাবি

১৪

ইসরায়েলি হামলায় লেবাননের জ্যেষ্ঠ সেনা কর্মকর্তা নিহত

১৫

মধ্যস্থতার বার্তা নিয়ে তেহরানে পাকিস্তানের স্বরাষ্ট্রমন্ত্রী

১৬

নতুন বাজেটে পে-স্কেল নিয়ে বড় ধামাকা

১৭

পল্লবীতে শিশু ধর্ষণ ও হত্যা মামলা / বড় অঙ্কের জরিমানাও দিতে হবে সোহেল-স্বপ্নাকে

১৮

 বাহরাইন-কুয়েতে ক্ষেপণাস্ত্র ছুড়ল ইরান

১৯

ঈদযাত্রায় প্রাণ হারালেন ৪৩৮ জন

২০
X