মঙ্গলবার, ১৬ জুন ২০২৬, ২ আষাঢ় ১৪৩৩
স্পোর্টস ডেস্ক
প্রকাশ : ২১ জুন ২০২৫, ০৩:৩৯ পিএম
আপডেট : ২১ জুন ২০২৫, ০৩:৫০ পিএম
অনলাইন সংস্করণ

শান্তর শতকে লঙ্কানদের বড় লক্ষ্য দিল টাইগাররা

শতকের পর শান্তর উল্লাস। ছবি : সংগৃহীত
শতকের পর শান্তর উল্লাস। ছবি : সংগৃহীত

গলের পিচে চতুর্থ দিন পর্যন্ত ছিল ব্যাটারদের রাজত্ব, তবে পঞ্চম দিনে এসে বাংলাদেশ ম্যাচের পুরো নিয়ন্ত্রণ নিল হাতে। দ্বিতীয় ইনিংসে অধিনায়ক নাজমুল হোসেন শান্তর অপরাজিত ১২৫ রানের দুর্দান্ত সেঞ্চুরির ওপর ভর করে টাইগাররা ইনিংস ঘোষণা করেছে এবং শ্রীলঙ্কাকে দিয়েছে ২৯৬ রানের বিশাল লক্ষ্য, যেখানে সময় মাত্র ৩৭ ওভার!

প্রথম ইনিংসে ১৪৮ রানের চমৎকার ইনিংসের পর দ্বিতীয় ইনিংসেও আত্মবিশ্বাসের সঙ্গে খেলেছেন শান্ত। ১৯৯ বলের ইনিংসে ৯টি চারের সঙ্গে ছিল ৩টি দৃষ্টিনন্দন ছক্কা। ব্যাট হাতে এই ধারাবাহিকতা শুধু স্কোরবোর্ডে প্রভাব ফেলেনি, দলের আত্মবিশ্বাসও বাড়িয়ে দিয়েছে বহুগুণ।

এই সেঞ্চুরির মাধ্যমে শান্ত হলেন বাংলাদেশের ইতিহাসে বিরল সেই ব্যাটারদের একজন, যারা একই টেস্টে দুই ইনিংসেই শতক পেয়েছেন। অধিনায়ক হিসেবে এমন দায়িত্বশীল ইনিংস নিঃসন্দেহে তাকে রাখবে বিশেষ সম্মানের আসনে।

গল টেস্টের পঞ্চম দিনে বাংলাদেশ যখন ইনিংস ঘোষণা করে, স্কোরবোর্ডে তখন ২৮৫/৬। শান্ত ছাড়া ব্যাট হাতে অবদান রেখেছেন সাদমান ইসলাম (৭৬), মুশফিকুর রহিম (৪৯) ও মমিনুল (১৪)। যদিও দ্বিতীয় ইনিংসে দ্রুত রান তুলে প্রতিপক্ষকে চাপে ফেলার পরিকল্পনা তেমন দেখা ‍যায়নি টাইগারদের মধ্যে।

তবে ম্যাচ এখন এমন জায়গায় দাঁড়িয়ে, যেখানে ড্রয়ের দিকেই এগিয়ে যাচ্ছে। মাত্র ৩৭ ওভারে ২৯৬ রান তাড়া করা যে কোনো দলের জন্যই কঠিন, বিশেষ করে গলের উইকেট যেখানে চতুর্থ দিনের পর থেকেই সহায়তা করছে স্পিনারদের।

বাংলাদেশের বোলিং ইউনিটের হাতে রয়েছে যথেষ্ট অস্ত্র—নাঈম হাসান, তাইজুল ইসলাম ও হাসান মাহমুদরা যদি শুরুতেই চাপ তৈরি করতে পারেন, তাহলে গলে হতে পারে এক ঐতিহাসিক জয়। এই টেস্ট জিতলে বাংলাদেশের জন্য এটি হবে গলে শ্রীলঙ্কার বিপক্ষে প্রথম জয় এবং অধিনায়ক শান্তর অধীনে এক নতুন টেস্ট অধ্যায়ের শুরুও।

কালবেলা অনলাইন এর সর্বশেষ খবর পেতে Google News ফিডটি অনুসরণ করুন
  • সর্বশেষ
  • জনপ্রিয়

বিশ্ব চ্যাম্পিয়ন স্পেনকে রুখে দিল কেপ ভার্দে

হবিগঞ্জে দুপক্ষের সংঘর্ষে নিহত ২, আহত ৪০

রাষ্ট্রদূত মুশফিকুল ফজল আনসারী হাসপাতালে ভর্তি

স্থানীয় সরকার নির্বাচন যথাসময়ে অনুষ্ঠিত হবে : মির্জা ফখরুল

প্রথমার্ধে কেপ ভার্দের গোলকিপারের দৃঢ়তায় গোল পায়নি স্পেন

ঢাকা-সিলেট মহাসড়কে ১০ কিলোমিটার যানজট

বিশ্বকাপে হাইড্রেশন ব্রেক : কারও কাছে আশীর্বাদ, কারও কাছে অভিশাপ

আইএটি-বুয়েটের ‘এআই যুগে শিক্ষা গবেষণা ও উন্নয়ন’ বিষয়ক সেমিনার

বিশ্বকাপ উপলক্ষে বিনামূল্যে স্পোর্টস মেডিসিন বোর্ড কনসালটেশন গঠন

শিক্ষা অফিসারদের গাফিলতিতে অনুদান থেকে বঞ্চিত মেধাবী শিক্ষার্থীরা

১০

সমঝোতা চুক্তিতে স্বাক্ষর করেননি মোজতবা খামেনি, কী বলছে যুক্তরাষ্ট্র

১১

দাস বাণিজ্যের রুট থেকে বিশ্বকাপের মহামঞ্চে কেপ ভার্দের অভিষেক

১২

গ্রাহকদের জন্য সুখবর দিল ইসলামী ব্যাংক 

১৩

‘ইসলামী ব্যাংককে আগের মর্যাদায় ফিরিয়ে আনতে কাজ করবে নতুন প্রতিনিধি’

১৪

৫ বছরের শিশুকে ধর্ষণের পর হত্যা 

১৫

সংসদে নারীদের বোরকা-হিজাব নিয়ে মন্তব্য, হেফাজতের প্রতিবাদ

১৬

ইরানের সঙ্গে সমঝোতা স্মারকে স্বাক্ষর করেছেন ট্রাম্প ও ভ্যান্স

১৭

৩ ঘণ্টা পর ময়মনসিংহ-চট্টগ্রাম রুটে ট্রেন চলাচল স্বাভাবিক

১৮

শর্ত মানলে ৩০০ বিলিয়ন ডলারের তহবিল পাবে ইরান : ভ্যান্স

১৯

গণমাধ্যমে সত্যকে সত্য হিসেবেই তুলে ধরার আহ্বান প্রধানমন্ত্রীর 

২০
X