মঙ্গলবার, ০৯ জুন ২০২৬, ২৬ জ্যৈষ্ঠ ১৪৩৩
স্পোর্টস ডেস্ক
প্রকাশ : ০৭ জুলাই ২০২৫, ০৫:২১ পিএম
অনলাইন সংস্করণ

বাংলাদেশ সফরের আগে পাকিস্তান শিবিরে দুঃসংবাদ

পাকিস্তান ক্রিকেট দল। পুরোনো ছবি
পাকিস্তান ক্রিকেট দল। পুরোনো ছবি

বাংলাদেশ সফরের আগে বড় ধাক্কা খেল পাকিস্তান দল। দলের অন্যতম গুরুত্বপূর্ণ পেসার হারিস রউফ হ্যামস্ট্রিং চোটের কারণে ২০২৫ মেজর লিগ ক্রিকেটের (এমএলসি) বাকি অংশ থেকে ছিটকে পড়েছেন। আর এই চোটের কারণে আসন্ন বাংলাদেশ সফরেও তার খেলা নিয়ে অনিশ্চয়তা তৈরি হয়েছে।

সান ফ্রান্সিসকো ইউনিকর্নসের হয়ে টেক্সাস সুপার কিংসের বিপক্ষে ম্যাচে চোট পান রউফ। ম্যাচের পরেই দলটি সামাজিক মাধ্যমে জানায়, ‘তোমার সঙ্গে আছি, হারিস। সান ফ্রান্সিসকো ইউনিকর্নস নিশ্চিত করছে যে হারিস রউফ হ্যামস্ট্রিং চোটের কারণে এমএলসি ২০২৫-এর বাকি অংশে খেলতে পারবে না। তার স্থলাভিষিক্ত হিসেবে নিউজিল্যান্ডের পেসার বেন লিস্টারকে নেওয়া হয়েছে।’

চলমান এমএলসি আসরে দারুণ ফর্মে ছিলেন রউফ। আট ম্যাচে ১৭ উইকেট নিয়ে উইকেট তালিকার শীর্ষে ছিলেন তিনি। তার ইকোনমি রেটও ছিল ৯.০৮।

হারিস রউফ

এই চোটের কারণে পাকিস্তানের আসন্ন বাংলাদেশ সফরে রউফের না থাকা প্রায় নিশ্চিত। যদিও পাকিস্তান ক্রিকেট বোর্ড (পিসিবি) আনুষ্ঠানিকভাবে এখনো তার চোট বা পুনর্বাসনের সময়কাল নিয়ে কোনো বিবৃতি দেয়নি।

প্রসঙ্গত, পাকিস্তান দল আগামী ১৬ জুলাই বাংলাদেশে পৌঁছানোর কথা। তিন ম্যাচের টি–টোয়েন্টি সিরিজ শুরু হবে ২০ জুলাই মিরপুর শের-ই-বাংলা জাতীয় ক্রিকেট স্টেডিয়ামে। দ্বিতীয় ও তৃতীয় ম্যাচ অনুষ্ঠিত হবে যথাক্রমে ২২ ও ২৪ জুলাই।

বাংলাদেশ সফরের পর আগস্টে ওয়েস্ট ইন্ডিজের বিপক্ষে তিনটি ওয়ানডে ও তিনটি টি–টোয়েন্টি ম্যাচ খেলবে বাবর-রিজওয়ানরা।

চোটের কারণে রউফের অনুপস্থিতি পাকিস্তানের বোলিং আক্রমণে বড় ফাঁক তৈরি করবে, বিশেষ করে বাংলাদেশের ঘরের মাঠে যেখানে তার পেস এবং অভিজ্ঞতা বড় ভূমিকা রাখতে পারত। এখন দেখার বিষয়, পাকিস্তান দল এই শূন্যতা পূরণে কাকে সুযোগ দেয় এবং চোটের এই ধাক্কা তারা কতটা সামলে উঠতে পারে।

কালবেলা অনলাইন এর সর্বশেষ খবর পেতে Google News ফিডটি অনুসরণ করুন
  • সর্বশেষ
  • জনপ্রিয়

৩৪ তলার ফ্ল্যাট কেনার পর জানতে পারলেন ভবনটিই ৩২ তলা

চাকরিনির্ভরতা থেকে উদ্যোক্তা: আত্মকর্মসংস্থানে আনসারের ‘সঞ্জীবন’ প্রকল্প

পদত্যাগী মন্ত্রীর বাসায় খিচুড়ি, প্রতিমন্ত্রীর সভা শেষে বিরিয়ানি দিয়ে আপ্যায়ন

বাজেটে নতুন বাংলাদেশ গড়ে তুলতে নতুনভাবে পদক্ষেপ নেওয়া হচ্ছে : মির্জা ফখরুল 

মৌচাকে থানা স্বেচ্ছাসেবক দলের নেতা বিল্লাল খুন

মহানগর যুবদল নেতা বহিষ্কার

নুরজাহান বেগমের মৃত্যু : সমাজের এক নির্মম আয়না

দলীয় শৃঙ্খলা ভঙ্গের অভিযোগে বিএনপি নেতা সোহেল রানাকে স্থায়ী বহিষ্কার 

পবিপ্রবির নতুন উপাচার্য হলেন প্রফেসর ড. এস এম হেমায়েত জাহান

তনু হত্যা  / ইন্টারপোলে রেড নোটিশ জারির নির্দেশ ২ আসামির বিরুদ্ধে 

১০

নাগরিকসেবায় অবহেলা করলে কঠোর ব্যবস্থার হুঁশিয়ারি ডিএসসিসি প্রশাসকের

১১

হোয়াটসঅ্যাপে ইসরায়েলের সাইবার হামলা, মামলা করবে মেটা

১২

রাজধানীতে স্বেচ্ছাসেবক দল নেতাকে ছুরিকাঘাতে হত্যা

১৩

আইসিবি ইসলামিক ব্যাংক ট্রেনিং সেন্টার / ৬ দিনব্যাপী ফাউন্ডেশন কোর্সের দ্বিতীয় পর্ব শুরু

১৪

এনসিপিতে যোগ দিলেন বিভিন্ন দলের শতাধিক নেতাকর্মী

১৫

বাংলাদেশ-ইন্দোনেশিয়া বাণিজ্য : হালাল পণ্যে বড় সম্ভাবনা

১৬

ছেলের সামনে বাবাকে গুলি করে হত্যা

১৭

মুক্তির আগেই সাফল্যের দুয়ারে ‘ককটেল ২’

১৮

ইসরায়েলে ছোড়া ইরানি ক্ষেপণাস্ত্র প্রতিহত করেনি যুক্তরাষ্ট্র

১৯

নারী-পুরুষের বৈষম্য কমিয়ে আনতে কাজ করছে সরকার : মঈন খান

২০
X