স্পোর্টস ডেস্ক
প্রকাশ : ০৯ জুলাই ২০২৫, ১২:০৯ পিএম
আপডেট : ০৯ জুলাই ২০২৫, ১২:১৯ পিএম
অনলাইন সংস্করণ

সিরিজ হারের পরও আশাবাদী মিরাজ

মেহেদী হাসান মিরাজ। ছবি : সংগৃহীত
মেহেদী হাসান মিরাজ। ছবি : সংগৃহীত

পাল্লেকেলেতে তৃতীয় ওয়ানডের ভরাডুবি যেন অপ্রত্যাশিত ছিল না, তবে তবু এটি ছিল হতাশাজনক। ৯৯ রানের পরাজয়ে শ্রীলঙ্কার কাছে সিরিজ হাতছাড়া করল বাংলাদেশ। ওয়ানডে অধিনায়ক হিসেবে মেহেদী হাসান মিরাজের স্থায়ী দায়িত্বের শুরুটা তাই হলো গ্লানির সঙ্গেই। তবু মিরাজ আশার আলো দেখছেন তরুণদের মধ্যে।

পুরস্কার বিতরণীতে এসে অধিনায়ক মিরাজ জানালেন, দলের ভবিষ্যৎ নিয়ে এখনো আশাবাদী তিনি। বললেন, ‘আমাদের দল এখনো তরুণ, কিছু খেলোয়াড় নতুন এসেছে। আমরা সবসময় ইতিবাচক জিনিসটাই ভাবি। সময় দরকার। যদি তাদের সুযোগ দেন, একদিন হয়তো তারা ভালো খেলবে।’

এই সিরিজে অভিষেক হয়েছে পারভেজ হোসেন ও তানভীর ইসলামের। যদিও দলে রয়েছেন দীর্ঘদিন খেলা তাসকিন আহমেদ, মুস্তাফিজুর রহমান, লিটন দাসের মতো অভিজ্ঞরাও। এমনকি মিরাজ নিজেও আন্তর্জাতিক ক্রিকেটে প্রায় এক দশকের কাছাকাছি সময় কাটিয়ে ফেলেছেন। তবু ধারাবাহিকতা অধরাই রয়ে গেছে।

শেষ ওয়ানডেতে লক্ষ্য তাড়ায় ২০ ওভার পর্যন্ত ১০২ রানে ৩ উইকেট—পরিস্থিতি খুব একটা খারাপ ছিল না। কিন্তু সেখান থেকে ৮১ রানের ব্যবধানে গুটিয়ে যায় বাকি ৭ উইকেট। মাঝের ওভারগুলোতে কোনো জুটি গড়ে ওঠেনি, সেটাই বড় কারণ হিসেবে দেখছেন মিরাজ।

‘আমাদের কিছু ভুল হয়েছে, মাঝের ওভারগুলোতে জুটি গড়তে পারিনি। শুরুতেও হয়নি। এখানেই সমস্যা হয়েছে।’

নিজে ২৮ রান করা মিরাজ জানালেন, জয় যে একদমই অসম্ভব মনে হচ্ছিল, তা নয়। হৃদয়ের সঙ্গে ইতিবাচক ব্যাটিংয়ের চেষ্টা করেছিলেন তারা।

‘আমি ও হৃদয় আলোচনা করছিলাম, ইতিবাচক খেলতে হবে। সুযোগ পেলে জয়ের দিকেই যাব। শেষ ১০ ওভারে চেষ্টা করেছিলাম।’

সিরিজ শেষে বাংলাদেশ ড্রেসিংরুমে নিঃসন্দেহে হতাশা জমাট। তবে তরুণদের নিয়ে মিরাজের এ আশাবাদ—‘সুযোগ দেন, একদিন হয়তো তারা ভালো খেলবে’—হতাশার মাঝেও যেন একটু স্বপ্নের বাতি জ্বেলে দেয়।

কালবেলা অনলাইন এর সর্বশেষ খবর পেতে Google News ফিডটি অনুসরণ করুন
  • সর্বশেষ
  • জনপ্রিয়

জাপানের দুর্দান্ত জবাব, নেদারল্যান্ডসের বিপক্ষে সমতায় ফেরা

প্রধানমন্ত্রীর উপদেষ্টাকে দিল্লিতে প্রবেশে বাধা, ফয়েজের ফেসবুক স্ট্যাটাস

সেভেন আপের দুঃসহ স্মৃতি : ১২ বছর পর ‘বন্ধু’ পেল ব্রাজিল

প্রধানমন্ত্রীর তথ্য উপদেষ্টাকে ‘রহস্যজনক কারণে’ দিল্লিতে প্রবেশে বাধা

মাঠে মুখোমুখি নেদারল্যান্ডস-জাপান

ভোলায় মাছসহ ৩ জেলে আটক

ব্রাজিলের সেই ‘সেভেন আপ’ এর স্মৃতি ফেরাল জার্মানি

জার্মানির গোলবন্যা, কুরাসাওকে ৭-১ গোলে বিধ্বস্ত

৫–১ গোলে এগিয়ে গেল জার্মানি

চট্টগ্রাম বিশ্ববিদ্যালয়ে ছাত্রদল-শিবিরের কর্মীদের মধ্যে উত্তেজনা

১০

রাশিয়া যাওয়ার দেড় মাসের মধ্যে নিখোঁজ মফিজ মিয়া, ড্রোন হামলায় নিহতের গুঞ্জন

১১

যে কারণে নেতানিয়াহুকে নির্বোধ বললেন ট্রাম্প

১২

পাওনা টাকা নিয়ে বিরোধ, গাড়িচাপা দিয়ে যুবককে হত্যাচেষ্টা

১৩

চুরির অভিযোগে চোরকে মারধর, ভিডিও ভাইরাল

১৪

মাহমুদা লাবনীর গুচ্ছ কবিতা

১৫

দুই এমপিকে দলের গুরুত্বপূর্ণ পদ থেকে সরালেন মমতা

১৬

এমপি মনিরুল হকের প্রকাশ্যে ক্ষমা চাওয়া উচিত: সর্ব মিত্র চাকমা

১৭

বেড়িবাঁধকে কেন্দ্র করে দুই গ্রামের সংঘর্ষ, আহত ২০

১৮

ইসলামী ব্যাংকে নতুন প্রশাসক নিয়োগ

১৯

লেবাননে ইসরায়েলের হামলা উচিত হয়নি : ট্রাম্প  

২০
X