মঙ্গলবার, ১৬ জুন ২০২৬, ২ আষাঢ় ১৪৩৩
স্পোর্টস ডেস্ক
প্রকাশ : ১১ জুলাই ২০২৫, ১২:৫৪ পিএম
অনলাইন সংস্করণ

দুবাইকে ম্যাচ জিতিয়ে যা বললেন সাকিব

সাকিব আল হাসান। ছবি: সংগৃহীত
সাকিব আল হাসান। ছবি: সংগৃহীত

বাংলাদেশ যখন শ্রীলঙ্কার বিপক্ষে টি-টোয়েন্টিতে বড় ব্যবধানে হারে, ঠিক তখনই আরেক প্রান্তে আলো ছড়ান সাকিব আল হাসান। দুবাই ক্যাপিটালসের হয়ে গ্লোবাল সুপার লিগে অভিষেক ম্যাচেই রাজকীয় পারফরম্যান্স উপহার দেন অভিজ্ঞ এই অলরাউন্ডার। ব্যাটে-বলে সমান দ্যুতিতে উজ্জ্বল হয়ে নিজের নামের পাশে যোগ করেন ম্যাচসেরা তকমা।

প্রথমে ব্যাট হাতে নেমে ৩৭ বলে ৫৮ রানের হার না মানা ইনিংস খেলেন সাকিব। ইনিংসের গতি, দায়িত্ব আর স্টাইল—সবই ছিল চোখে পড়ার মতো। এরপর বল হাতে মাত্র ১৩ রানে তুলে নেন ৪ উইকেট। তার অলরাউন্ড নৈপুণ্যে সেন্ট্রাল ডিস্ট্রিক্টসকে ২২ রানে হারিয়ে জয় দিয়ে টুর্নামেন্ট শুরু করে দুবাই ক্যাপিটালস।

ম্যাচশেষে নিজের অনুভূতি জানাতে গিয়ে সাকিব বলেন, ‘শেষ মুহূর্তে আমাকে দলে ডাকা হয়। একজন খেলোয়াড় (কেশব মহারাজ) চোটে পড়ায় বদলি হিসেবে আসি। দুবাই ক্যাপিটালসের অংশ হতে পেরে দারুণ গর্বিত।’

সেই সঙ্গে চেনা ক্যারিবিয়ান কন্ডিশনকেও বড় ফ্যাক্টর হিসেবে দেখছেন তিনি: ‘২০০৭ সাল থেকে আমি ক্যারিবিয়ানে খেলছি। এটা আমার দ্বিতীয় ঘরের মতো। জানি কোথায় কেমন বল করতে হয়। অ্যামাজনে খেলা আমার প্রস্তুতিতে বাড়তি সুবিধা দিয়েছে।’

সাকিব বলেন, ‘ব্যাটিং-বোলিং দুটোই গুরুত্বপূর্ণ। আমার উইকেটে টিকে থাকাটা দরকার ছিল, কারণ অন্যপ্রান্তে উইকেট পড়ছিল। আমরা ১৬০-এর বেশি করতে পেরেছি, গায়ানায় এমন স্কোরে জেতার সুযোগ সবসময় থাকে। ছোট টুর্নামেন্ট, ভালো সূচনা খুব জরুরি। আশা করি এখান থেকে আরও ভালো কিছু আসবে।’

সংক্ষিপ্ত স্কোরকার্ড:

  • দুবাই ক্যাপিটালস: ১৬৫/৭ (সাকিব ৫৮*)
  • সেন্ট্রাল ডিস্ট্রিক্টস: ১৪৩ অলআউট (সাকিব ৪/১৩)
  • ফল: দুবাই ক্যাপিটালস জয়ী ২২ রানে
  • ম্যাচসেরা: সাকিব আল হাসান
কালবেলা অনলাইন এর সর্বশেষ খবর পেতে Google News ফিডটি অনুসরণ করুন
  • সর্বশেষ
  • জনপ্রিয়

হবিগঞ্জে দুপক্ষের সংঘর্ষে নিহত ২, আহত ৪০

রাষ্ট্রদূত মুশফিকুল ফজল আনসারী হাসপাতালে ভর্তি

স্থানীয় সরকার নির্বাচন যথাসময়ে অনুষ্ঠিত হবে : মির্জা ফখরুল

প্রথমার্ধে কেপ ভার্দের গোলকিপারের দৃঢ়তায় গোল পায়নি স্পেন

ঢাকা-সিলেট মহাসড়কে ১০ কিলোমিটার যানজট

বিশ্বকাপে হাইড্রেশন ব্রেক : কারও কাছে আশীর্বাদ, কারও কাছে অভিশাপ

আইএটি-বুয়েটের ‘এআই যুগে শিক্ষা গবেষণা ও উন্নয়ন’ বিষয়ক সেমিনার

বিশ্বকাপ উপলক্ষে বিনামূল্যে স্পোর্টস মেডিসিন বোর্ড কনসালটেশন গঠন

শিক্ষা অফিসারদের গাফিলতিতে অনুদান থেকে বঞ্চিত মেধাবী শিক্ষার্থীরা

সমঝোতা চুক্তিতে স্বাক্ষর করেননি মোজতবা খামেনি, কী বলছে যুক্তরাষ্ট্র

১০

দাস বাণিজ্যের রুট থেকে বিশ্বকাপের মহামঞ্চে কেপ ভার্দের অভিষেক

১১

গ্রাহকদের জন্য সুখবর দিল ইসলামী ব্যাংক 

১২

‘ইসলামী ব্যাংককে আগের মর্যাদায় ফিরিয়ে আনতে কাজ করবে নতুন প্রতিনিধি’

১৩

৫ বছরের শিশুকে ধর্ষণের পর হত্যা 

১৪

সংসদে নারীদের বোরকা-হিজাব নিয়ে মন্তব্য, হেফাজতের প্রতিবাদ

১৫

ইরানের সঙ্গে সমঝোতা স্মারকে স্বাক্ষর করেছেন ট্রাম্প ও ভ্যান্স

১৬

৩ ঘণ্টা পর ময়মনসিংহ-চট্টগ্রাম রুটে ট্রেন চলাচল স্বাভাবিক

১৭

শর্ত মানলে ৩০০ বিলিয়ন ডলারের তহবিল পাবে ইরান : ভ্যান্স

১৮

গণমাধ্যমে সত্যকে সত্য হিসেবেই তুলে ধরার আহ্বান প্রধানমন্ত্রীর 

১৯

সিএমপির ৫ থানায় নতুন ওসি, ৮ পরিদর্শক বদলি

২০
X