ক্রীড়া প্রতিবেদক, ক্যান্ডি থেকে
প্রকাশ : ১০ জুলাই ২০২৫, ১১:৪২ পিএম
অনলাইন সংস্করণ

মাংসপেশিতে চোট জাকেরের

জাকের আলী। ছবি : সংগৃহীত
জাকের আলী। ছবি : সংগৃহীত

বাঁ পায়ের মাংস পেশিতে চোট পেয়েছেন জাকের আলি অনিক। এতে করে শ্রীলঙ্কার বিপক্ষে প্রথম টি-টোয়েন্টিতে খেলা হয়নি তার। ম্যাচের পর সংবাদ সম্মেলনে কোচ মোস্তাক আহমেদ চোটের তথ্য নিশ্চিত করেন। পরে টিম ম্যানেজমেন্টের একটি সূত্র জানায়, মাংসপেশির চোটে একাদশে সুযোগ হয়নি জাকেরের।

ক্যান্ডির পাল্লেকেলে আন্তর্জাতিক ক্রিকেট স্টেডিয়ামে ম্যাচটি ৭ উইকেটে হারে বাংলাদেশ। ব্যাটারদের ব্যর্থতায় ১৫৪ রানের পুঁজি নিয়ে লড়াই করতে পারেনি লিটন দাসের দল। এর ওপর একাদশ সাজানো ঘিরেও ব্যাপক সমালোচনার মুখে তারা।

এদিকে টেস্ট ও ওয়ানডে সিরিজের পর টি-টোয়েন্টিতেও বদলাল না বাংলাদেশের ভাগ্য। সিরিজের প্রথম ম্যাচেই দারুণ ছন্দে থাকা স্বাগতিকদের কাছে ৭ উইকেটে হেরে গেল লিটন দাসের দল।

মাত্র ১৫৪ রানের লক্ষ্য তাড়ায় শুরু থেকেই বাংলাদেশ বোলারদের উপর চড়াও হন শ্রীলঙ্কার দুই ওপেনার। প্রথম চার ওভারে স্কোরবোর্ডে উঠে যায় ৭৮ রান, ম্যাচ তখনই কার্যত ছিটকে যায় বাংলাদেশের হাত থেকে।

পাথুম নিশাঙ্কা মাত্র ১৬ বলে করেন ৪২ রান, মারেন ৫টি চার ও ৩টি ছক্কা। তাকে থামান মেহেদি হাসান মিরাজ। তবে ততক্ষণে ম্যাচের রাশ পুরোপুরি নিজেদের করে নিয়েছে শ্রীলঙ্কা।

অন্যপ্রান্তে থাকা কুশল মেন্ডিস খেলেন ইনিংসের সেরা নক—৫১ বলে ৭৩ রান। তার ব্যাটেই ১৯তম ওভারেই ৩ উইকেট হারিয়ে জয়ের বন্দরে পৌঁছে যায় লঙ্কানরা।

কালবেলা অনলাইন এর সর্বশেষ খবর পেতে Google News ফিডটি অনুসরণ করুন
  • সর্বশেষ
  • জনপ্রিয়

নাগরিক সেবায় অবহেলা করলে চাকরিচ্যুতিসহ কঠোর ব্যবস্থা : ডিএসসিসি প্রশাসক

ট্রান্সফরমার চুরি করতে গিয়ে বিদ্যুৎস্পৃষ্টে একজনের মৃত্যু

বিজেপিকে সমর্থন তৃণমূল কংগ্রেসের ২০ এমপির

ভাসানী জনশক্তি পার্টির সমাবেশ / ভারতীয় নাগরিকদের পুশইন ও সীমান্ত হত্যা বন্ধের দাবি

আল-জাজিরার বিশ্লেষণ / লেবাননকে কেন্দ্র করে ইরান-ইসরায়েল কি সর্বাত্মক যুদ্ধে জড়াবে?

বাংলাদেশি ব্যবহারকারীদের জন্য ফ্রি গুগল এআই প্রো নিয়ে এলো টেকনো

আর্জেন্টিনার বেস ক্যাম্পের শহরে বন্দুক হামলা

তুরিন আফরোজকে গ্রেপ্তার দেখানোর নির্দেশ

২৫ কোটি বৃক্ষরোপণ কর্মসূচি বাস্তবায়নে ‘মাই ট্রি’ অ্যাপ পরীক্ষামূলক চালু

রিসার্চ ডটকম র‍্যাঙ্কিংয়ে  / দেশের শীর্ষ বেসরকারি বিশ্ববিদ্যালয় আইইউবি

১০

হামিদ রায়হানের কবিতা : মাটির পতাকার গাঁথা

১১

ঢাবিতে ডেনিশ ইনস্টিটিউট ফর হিউম্যান রাইটস প্রতিনিধিদলের সঙ্গে মতবিনিময়

১২

তিন ঘণ্টা ওঝার ঝাড়ফুঁক, শেষ পর্যন্ত প্রাণ গেল কৃষকের

১৩

তিন নতুন জিরো : ইউনূস সরকারের তিক্ত প্রাপ্তি

১৪

ফেসবুকের বিরুদ্ধে ব্যবস্থা নেওয়ার আইনি বিধান দেশে নেই : স্বরাষ্ট্রমন্ত্রী

১৫

আইসিএবির উদ্যোগে ‘উইমেন ইন লিডারশিপ অ্যান্ড গভর্ন্যান্স কনফারেন্স ২০২৬’

১৬

স্লোগান লেখা নিয়ে উত্তেজনা, কারাগারে ছাত্রলীগ নেতা

১৭

নাহিদ রানার ভয়ে কাঁপছে অস্ট্রেলিয়াও

১৮

এআইইউবিতে নোবেলজয়ী ড. অ্যান ল’হুইলিয়ারের ওয়েবিনার অনুষ্ঠিত

১৯

দ্বিতীয় ধাপে ১০০ উপজেলা-পৌরসভায় প্রার্থী ঘোষণা করবে এনসিপি

২০
X