স্পোর্টস ডেস্ক
প্রকাশ : ০৩ সেপ্টেম্বর ২০২৩, ০৫:৫৮ পিএম
আপডেট : ০৩ সেপ্টেম্বর ২০২৩, ০৬:০৪ পিএম
অনলাইন সংস্করণ

শান্ত-মিরাজে বড় সংগ্রহের ভিত

শান্ত-মিরাজের জুটিতে বড় সংগ্রহের পথে বাংলাদেশ। ছবি : সংগৃহীত
শান্ত-মিরাজের জুটিতে বড় সংগ্রহের পথে বাংলাদেশ। ছবি : সংগৃহীত

আফগানদের বিপক্ষে গুরুত্বপূর্ণ ম্যাচে শুরুটা ভালোই ছিল বাংলাদেশের। তবে প্রথম পাওয়ার প্লে-তে ৬ এর ওপর রানরেটে রান করতে থাকা বাংলাদেশ মাত্র তিন রানের ব্যবধানে দুই উইকেট হারিয়ে আফগানিস্তানকে ম্যাচে ফিরিয়ে আনে। কিন্তু বাংলাদেশের দুই ব্যাটার মেহেদী হাসান মিরাজ ও নাজমুল হোসেন শান্তর ব্যাটে আবার ম্যাচের নিয়ন্ত্রণ নিয়ে নিয়েছে টাইগাররা। দুজনের ১১০* রানের জুটিতে বড় সংগ্রহের পথে সাকিব বাহিনী।

এর আগে এশিয়া কাপে আফগানিস্তানের বিপক্ষে বাঁচা মরার ম্যাচে টস জিতে প্রথমে ব্যাট করছে বাংলাদেশ। ভালো শুরুর পরেও দ্রুত দুই উইকেট হারিয়ে চাপে পড়া বাংলাদেশকে পথ দেখাচ্ছে মেহেদী হাসান মিরাজ ও নাজমুল হোসেন শান্তর জুটি।

রোববার (৩ সেপ্টেম্বর) লাহোরের গাদ্দাফি স্টেডিয়ামে বিকেল সাড়ে ৩টায় আফগানিস্তানের বিপক্ষে টস জিতে ব্যাটিং করা বাংলাদেশ ওপেনিং জুটিতেই ৬০ রান তুলে ফেলে। তবে প্রথম পাওয়ার প্লের শেষ বলে মুজিব উর রহমানের গুগলিতে বোল্ড হন নাঈম শেখ। সবাইকে অবাক করে তিনে নামা তাওহিদ হৃদয় গুলবাদিনের বলে স্লিপে ক্যাচ দিয়ে ডাক করে সাজঘরে ফেরেন।

চাপে পড়া বাংলাদেশকে পথে আনেন শান্ত-মিরাজ জুটি। প্রতিবেদন লেখা পর্যন্ত শান্ত ৬৮ এবং মিরাজ ৮০ রানে অপরাজিত আছেন।

এশিয়া কাপে টিকে থাকার লড়াইয়ে আফগানিস্তানের বিপক্ষে তিনটি পরিবর্তন নিয়ে মাঠে নামছে বাংলাদেশ। শ্রীলঙ্কা ম্যাচের একাদশ থেকে বাদ পড়েছে অভিষিক্ত ওপেনার তানজিদ হাসান তামিম, অলরাউন্ডার শেখ মেহেদী হাসান ও পেসার মুস্তাফিজুর রহমান। তাদের পরিবর্তে একাদশে সুযোগ পেয়েছেন মিডলঅর্ডার ব্যাটার শামীম হোসেন পাটোয়ারী, আফিফ হোসেন এবং পেসার হাসান মাহমুদ।

কালবেলা অনলাইন এর সর্বশেষ খবর পেতে Google News ফিডটি অনুসরণ করুন
  • সর্বশেষ
  • জনপ্রিয়

পোল্যান্ডের সর্বোচ্চ রাষ্ট্রীয় সম্মাননা ফেরত দিলেন জেলেনস্কি

বিটিআইয়ের সিইও হিসেবে যোগ দিলেন মাহবুবুর রহমান

প্রথমার্ধেই জাপানের দাপট, বিশ্বকাপ থেকে বিদায়ের শঙ্কায় তিউনিসিয়া

রাজধানীতে কার্যক্রম নিষিদ্ধ আ.লীগের ঝটিকা মিছিলের চেষ্টা, আটক ১০

‘সবার আগে পরিবার’  / ইরানের বিপক্ষে ম্যাচের আগেই বেলজিয়াম শিবিরে দুঃসংবাদ

এমপি হানজালাকে চিড়িয়াখানায় রাখা হোক: রাশেদ খাঁন 

মাদক সেবনের ভিডিও ভাইরাল, বিএনপি নেতাকে অব্যাহতি

মাদরাসা ছাত্রীকে নিয়ে উধাও শিক্ষক

কেমন থাকবে আজকের ঢাকার আবহাওয়া

সাবেক এমপি বীর মুক্তিযোদ্ধা মোশারফ হোসেন মারা গেছেন

১০

গোলের আনন্দ থেকে সবুজের বার্তা: বিশ্বকাপ ঘিরে ব্যতিক্রমী উদ্যোগ

১১

কুমিল্লা বিসিকে তৈরি হচ্ছিল অবৈধ ওষুধ, মালিক আটক

১২

লন্ডনে ভয়াবহ অগ্নিকাণ্ড, নিহত ৩

১৩

সোমবার পদত্যাগ করতে পারেন ব্রিটিশ প্রধানমন্ত্রী

১৪

দাম কমার পর আজ যে দামে বিক্রি হচ্ছে স্বর্ণ

১৫

ছাগল উদ্ধারে গিয়ে নিহত ৪: পরিবারের পাশে আইসিটি মন্ত্রী

১৬

ভাঙল রেকর্ড, ব্রাজিলকেও ছাড়িয়ে গেল নেদারল্যান্ডস

১৭

২১ জুন / আজকের নামাজের সময়সূচি

১৮

১৩ বছর আগের হত্যা মামলায় জামায়াত নেতা গ্রেপ্তার

১৯

কানাডায় মসজিদের ইমামের ওপর হামলা

২০
X