স্পোর্টস ডেস্ক
প্রকাশ : ০৪ সেপ্টেম্বর ২০২৩, ০১:০০ পিএম
আপডেট : ০৪ সেপ্টেম্বর ২০২৩, ০১:০৬ পিএম
অনলাইন সংস্করণ

গাদ্দাফির অনার্স বোর্ডে শান্ত-মিরাজ

নাজমুল হোসেন শান্ত ও মেহেদি হাসান মিরাজ। ছবি : সংগৃহীত
নাজমুল হোসেন শান্ত ও মেহেদি হাসান মিরাজ। ছবি : সংগৃহীত

এশিয়া কাপের সুপার ফোরে যাওয়ার কঠিন সমীকরণ নিয়ে মাঠে নামে বাংলাদেশ। আফগানিস্তানের বিপক্ষে বাঁচা-মরার ম্যাচে ৮৯ রানের বড় জয় পেয়েছে সাকব আল হাসানের দল। এই ম্যাচে জোড়া সেঞ্চুরি তুলে নিয়েছেন নাজমুল হোসেন শান্ত এবং মেহেদী হাসান মিরাজ। আর তাতেই লাহোরের গাদ্দাফি স্টেডিয়ামের অনার্স বোর্ডে নাম লেখান দুই টাইগার ব্যাটার।

রোববার (৩ সেপ্টেম্বর) পাকিস্তানের লাহোরের গাদ্দাফি স্টেডিয়ামে জোড়া সেঞ্চুরি করাই ওয়ানডে ক্রিকেটের অর্নাস বোর্ডে নাম উঠেছে শান্ত-মিরাজের। ২০০৮ সালে মোহাম্মদ আশরাফুলও শতরান করে এই অনার্স বোর্ডে নাম লিখিয়েছিলেন।

লাহোরের গাদ্দাফি স্টেডিয়ামে ওয়ানডে সংস্করণে কোনো খেলোয়াড় সেঞ্চুরি বা ৫ উইকেটের দেখা স্টেডিয়ামের অনার্স বোর্ডে নাম যুক্ত হয়। মূলত ক্রিকেটারদের অর্জনকে আনুষ্ঠানিক স্বীকৃতি বা লিপিবদ্ধ করতেই এই বোর্ডে নাম অন্তর্ভুক্ত করা হয়। আর সেই সুবাদেই নাজমুল হোসেন শান্ত- মেহেদি হাসান মিরাজের নাম উঠেছে।

গতকাল শান্ত-মিরাজ ছাড়াও পেসার তাসকিনেরও সুযোগ ছিল। তবে ৪৪ রানের বিনিময়ে ৪ উইকেট শিকার করেই থামেন এই টাইগার গতিতারকা। পাঁচ উইকেট পেলে শান্ত-মিরাজদের পাশাপাশি তার নামও যুক্ত হতো গাদ্দাফির অনার্স বোর্ডে।

লাহোরের গাদ্দাফির অনার্স বোর্ডে দুই বাংলাদেশি ক্রিকেটারের নাম ওঠার বিষয়টি নিশ্চিত করেছে পাকিস্তান ক্রিকেট বোর্ড (পিসিবি)। সামাজিক যোগাযোগমাধ্যম ফেসবুকে পিসিবি জানায়, ‘বাংলাদেশের দুই সেঞ্চুরিয়ান মেহেদী হাসান মিরাজ এবং নাজমুল হোসেন শান্ত লাহোরের গাদ্দাফি স্টেডিয়ামের অনার্স বোর্ডে নিজেদের নাম লিখিয়েছে।’

লাহোরে আফগানদের বিপক্ষে ডু অর ডাই ম্যাচে ব্যাট হাতে বাংলাদেশ ইনিংসের নেতৃত্ব দেন মিরাজ-শান্ত। দলীয় ৬৩ রানের মধ্যে নাঈম ও হৃদয়ের আউটের পর ১৯৪ রানের দুর্দান্ত এক জুটি গড়েন। তৃতীয় উইকেটে যা টাইগারদের সর্বোচ্চ রানের জুটি। এই জুটি গড়ার পথে মিরাজ খেলেছেন ১১২ রানের অপরাজিত ইনিংস। আর শান্ত ১০৪ রানে রানআউট কাটা পড়েন।

কালবেলা অনলাইন এর সর্বশেষ খবর পেতে Google News ফিডটি অনুসরণ করুন
  • সর্বশেষ
  • জনপ্রিয়

রোববার রাজধানীর যেসব মার্কেট বন্ধ

ভেনেজুয়েলায় ভূমিকম্পে প্রাণহানি ছাড়াল ৪৩০০

দুপুরের মধ্যে ঢাকাসহ ১৩ জেলায় ৬০ কিমি বেগে ঝড়-বজ্রবৃষ্টির আভাস

খামেনির জানাজায় গেছেন মার্কিন ইনফ্লুয়েন্সাররা, তুমুল বিতর্ক

এগিয়ে থেকে বিরতিতে গেল আর্জেন্টিনা

প্রাথমিক বৃত্তি পরীক্ষার ফল আজ, জানা যাবে যেভাবে

সুইজারল্যান্ডের বিপক্ষে ১-০ গোলে এগিয়ে আর্জেন্টিনা

সাবেক রাষ্ট্রপতি ও স্পিকার জমির উদ্দিন মারা গেছেন

সুইজারল্যান্ডের বিপক্ষে আর্জেন্টিনার একাদশ ঘোষণা

নরওয়েকে হারিয়ে সেমিফাইনালে ইংল্যান্ড

১০

অতিরিক্ত সময়ে / নরওয়ের জালে বল জড়িয়ে ২-১ গোলে এগিয়ে ইংল্যান্ড

১১

হালান্ডের ফাউলে নরওয়ের গোল বাতিল

১২

নরওয়ের বিপক্ষে ১-১ গোলে সমতায় ফিরল ইংল্যান্ড

১৩

সকালের মধ্যে দেশের যেসব অঞ্চলে ঝড়ের আভাস

১৪

টাঙ্গাইলে ছাত্রদল নেতার বাড়িতে গুলিবর্ষণ, এলাকায় আতঙ্ক

১৫

মাহদী আমিন / ‘সর্বোচ্চ দায়বদ্ধতা নিয়ে বন্যার্ত মানুষের পাশে রয়েছে সরকার’

১৬

টেকনাফে ৩০০ ফুট উঁচু পাহাড় থেকে পড়ে বন্য মা হাতি গুরুতর আহত 

১৭

মেহেন্দিগঞ্জে লুডু খেলাকে কেন্দ্র করে হাতুড়ির আঘাতে যুবক নিহত, অভিযুক্ত আটক

১৮

ভাঙ্গায় সন্ধ্যা থেকে সড়ক অবরোধ, দীর্ঘ যানজটের সৃষ্টি

১৯

স্বাস্থ্যের পরিচালককে নিয়ে বরিশাল ড্যাবের প্রকাশ্যে গ্রুপিং, স্বাস্থ্য বিভাগে অস্থিরতা 

২০
X