স্পোর্টস ডেস্ক
প্রকাশ : ০৪ সেপ্টেম্বর ২০২৩, ০৫:০০ পিএম
আপডেট : ০৪ সেপ্টেম্বর ২০২৩, ০৫:১১ পিএম
অনলাইন সংস্করণ

দুর্দান্ত শুরুর পর নেপাল ব্যাটিংয়ে ছন্দপতন

উইকেট শিকারের পর জাদেজাকে ঘিরে ভারতের উল্লাস। ছবি : সংগৃহীত
উইকেট শিকারের পর জাদেজাকে ঘিরে ভারতের উল্লাস। ছবি : সংগৃহীত

এশিয়া কাপের গ্রুপ পর্বে নিজেদের দ্বিতীয় ম্যাচে মাঠে নেমেছে ভারত ও নেপাল। শ্রীলঙ্কার কার্ডিতে বৃষ্টির সম্ভাবনা থাকলেও এখন পর্যন্ত দুদলের মধ্যকার খেলাটি চলমান। শক্তিশালী ভারতের বিপক্ষে ব্যাটিংয়ে নেমে দূরন্ত শুরু পেলেও হঠাৎ ছন্দপতন ঘটেছে নেপালের।

সোমবার (৪ সেপ্টেম্বর) ক্যান্ডির পাল্লেকেলে স্টেডিয়ামে বিকেল সাড়ে ৩টায় শুরু হয়েছে ভারত-নেপাল ম্যাচটি। টস জিতে নেপালকে প্রথমে ব্যাট করার আমন্ত্রণ জানান ভারতীয় অধিনায়ক রোহিত শর্মা। ২২ ওভার শেষে ১০১ রান তুলতেই ৪টি উইকেট হারিয়েছে নেপাল।

টস হেরে ব্যাটিং করতে নেমে উদ্বোধনী জুটিতে দারুণ সূচনা করেন নেপালের কুশাল ভুর্তেল ও আসিফ শেখ। দুজনে পাওয়ার প্লের আগেই ৬৫ রানের জুটি গড়েন। শার্দুল ঠাকুরের বলে উইকেটকিপার ইশান কিশানের হাতে ক্যাচ দিয়ে ফেরেন ওপেনার কুশাল। সাজঘরে ফেরার আগে ভারতের বোলারদের পিটিয়ে টি-টোয়েন্টি স্টাইলে ২৫ বলে ৩৮ রান করেন এই ওপেনার। ৭৭ রানের মাথায় ওয়ানডাউনে নামা ভীম শার্কিকে বোল্ড করেন জাদেজা। এ ছাড়া ৯৩ রানের সময় অধিনায়ক রোহিত পাউডেলকেও লেগ বিফোরের ফাঁদে ফেলেন বাঁহাতি এই অলরাউন্ডার। মাত্র ৫ রান সংগ্রহ করতে পারেন নেপাল দিলপতি।

নেপালের বিরুদ্ধে একাদশে একটি পরিবর্তন নিয়ে মাঠে নামছে ভারত। নিয়মিত পেসার জসপ্রীত বুমরাহ ব্যক্তিগত কারণে দলত্যাগ করায় একাদশে ফিরেছেন মোহাম্মদ শামি। আর নেপালও একটি পরিবর্তন নিয়ে একাদশ সাজিয়েছে। আরিফ শেখের পরিবর্তে দলে জায়গা পেয়েছেন ভীম শার্কি।

ভারতের একাদশ: রোহিত শর্মা (অধিনায়ক), শুভমান গিল, বিরাট কোহলি, শ্রেয়াস আইয়ার, ইশান কিশান (উইকেট কিপার), হার্দিক পান্ডিয়া, রবীন্দ্র জাদেজা, শার্দুল ঠাকুর, কুলদীপ যাদব, মোহাম্মদ সিরাজ এবং মোহাম্মদ শামি।

নেপাল একাদশ: কুশল ভুর্তেল, আসিফ শেখ (উইকেটকিপার), রোহিত পাউডেল (অধিনায়ক), সোমপাল কামি, গুলসান ঝা, ভিম শার্কি, দীপেন্দ্র সিং আইরি, কুশল মাল্লা, সন্দীপ লামিচানে, করণ কেসি এবং ললিত রাজবংশী।

কালবেলা অনলাইন এর সর্বশেষ খবর পেতে Google News ফিডটি অনুসরণ করুন
  • সর্বশেষ
  • জনপ্রিয়

সুব্রত বাইনের ‘সেকেন্ড ইন কমান্ড’ বাপ্পি গ্রেপ্তার

আইনমন্ত্রীর পরিচয় ব্যবহার করে প্রতারণা করতেন আতিয়ার

ট্রেনের ছাদ থেকে নামতে গিয়ে পা পিছলে পর্যটকের মৃত্যু

মিটফোর্ড বিতর্কের কয়েক সপ্তাহ পর স্ত্রী-নবজাতককে হারালেন জবি ছাত্রদল নেতা 

কক্সবাজার সৈকতে হঠাৎ আঘাত হানল টর্নেডো

কোন জার্সি পরে ফাইনালে খেলবে আর্জেন্টিনা?

টিউবওয়েলের পানি পান করে একজনের মৃত্যু, ডায়রিয়ায় আক্রান্ত অর্ধশতাধিক 

ভিআইপি গ্যালারিতে থাকছেন ট্রাম্প, আর্জেন্টিনা-স্পেনের প্রধানরা থাকছেন কি?

তাবিজের প্রলোভনে নারীকে ধর্ষণের চেষ্টা, জামায়াত নেতা গ্রেপ্তার

রেলওয়ের আন্তঃবিভাগীয় ফুটবল টুর্নামেন্টে চ্যাম্পিয়ন ডিএসএ সদর

১০

যেভাবে ফাইনালের ভেন্যুতে নেওয়া হবে বিশ্বকাপ ট্রফি

১১

চুরির অভিযোগ, শাস্তি হিসেবে যুবককে পড়তে হলো ১শ রাকাত নামাজ

১২

৭.৩ মাত্রার শক্তিশালী ভূমিকম্পে কাঁপল মেক্সিকো, সুনামি সতর্কতা জারি

১৩

সকালের মধ্যে ৮ অঞ্চলে বৃষ্টির আভাস

১৪

গত চার বিশ্বকাপেই মিলেছে ভবিষ্যদ্বাণী, কপাল পুড়তে পারে আর্জেন্টিনার

১৫

খলিফা আল-থানির মৃত্যুতে অস্ট্রেলিয়ান মুসলিম কমিউনিটির শোক প্রকাশ

১৬

ফাইনালের আগে মেসিকে প্রশংসায় ভাসালেন শাকিরা

১৭

কোনো ট্রলারেরই নেই গভীর সমুদ্রের লাইসেন্স, তবুও বছরের পর বছর সাগরে যাত্রা

১৮

বিশ্ব ক্রীড়াঙ্গনে দুই টিনেজারের দাপট

১৯

বিএনপি সরকার দেশের গ্রামীণ জনপদের উন্নয়নে বিশ্বাসী: হুইপ দুলু

২০
X