স্পোর্টস ডেস্ক
প্রকাশ : ২৪ জুলাই ২০২৫, ০৪:৫৬ পিএম
অনলাইন সংস্করণ

ইনজুরিতে ইংল্যান্ডের সিরিজ শেষ পান্তের

ঋষভ পান্ত। ছবি : সংগৃহীত
ঋষভ পান্ত। ছবি : সংগৃহীত

আবারও চোটে ছিটকে গেলেন ভারতের উইকেটকিপার-ব্যাটার ঋষভ পান্ত। ম্যানচেস্টার টেস্টের প্রথম দিন ব্যাট করার সময় পায়ে বল লেগে ফ্র্যাকচার হওয়ায় চলমান অ্যান্ডারসন-টেন্ডুলকার ট্রফির বাকি অংশে আর দেখা যাবে না তাকে। ছয় সপ্তাহ বিশ্রামের পরামর্শ দিয়েছেন চিকিৎসকরা।

ভারতের ইনিংসের ৬৮তম ওভারে ক্রিস ওকসের একটি বল রিভার্স সুইপ করতে গিয়ে ব্যাটের ভেতরের ধাক্কায় তা সোজা গিয়ে লাগে পায়ের বুড়ো আঙুলে। ব্যাট করছিলেন তখন ৩৭ রানে। ব্যথায় কাতর পান্ত সঙ্গে সঙ্গেই মাঠে ফিজিওকে ডাকেন। মাঠেই প্রাথমিক চিকিৎসা নেওয়ার পর দেখা যায়, তিনি আর পায়ে ভর দিতে পারছেন না। শেষমেশ গলফ কার্টের মতো একটি যান ব্যবহার করে মাঠ ছাড়তে হয় তাকে।

দিনের খেলা শেষে স্থানীয় হাসপাতালে নিয়ে যাওয়া হয় পান্তকে। স্ক্যানে ধরা পড়ে, তার পায়ের আঙুলে ফ্র্যাকচার হয়েছে। তার অবস্থা এতটাই খারাপ যে, ব্যাটিং তো দূরের কথা, দলের সঙ্গে স্টেডিয়ামেও আসতে পারবেন না দ্বিতীয় দিনে। বিসিসিআইর এক সূত্রের বরাত দিয়ে হিন্দুস্তান টাইমস জানায়, ‘হ্যাঁ, পান্ত সিরিজ থেকে ছিটকে গেছেন। তার পায়ের বুড়ো আঙুলে ফ্র্যাকচার ধরা পড়েছে এবং বর্তমানে তিনি প্রচণ্ড ব্যথায় আছেন। ব্যাটিংয়ের কোনো সম্ভাবনাই নেই।’

পান্তের ইনজুরির পর বিকল্প উইকেটকিপার হিসেবে দলে ঢুকছেন ধ্রুব জুরেল। তবে তিনি ফিল্ডিং করতে পারবেন ঠিকই, ব্যাট করতে পারবেন না—অর্থাৎ বাকি চার দিন ১০ জন নিয়ে খেলতে হবে ভারতকে।

পান্তের ইনজুরি ভারতের জন্য আরও বড় ধাক্কা। এর আগেই চোটের কারণে ছিটকে গেছেন নিতীশ কুমার রেড্ডি, আর ম্যানচেস্টার টেস্টে খেলতে পারেননি আকাশ দীপ ও অর্শদীপ সিং। এর আগে লর্ডস টেস্টেও আঙুলে চোট পেয়েছিলেন পান্ত। কিন্তু তাতেও দমে না গিয়ে করেছিলেন ৭৪ রানের সাহসী ইনিংস। এবার চোট আরও গুরুতর।

২০২২ সালের শেষদিকে এক ভয়াবহ সড়ক দুর্ঘটনায় গুরুতর আহত হয়েছিলেন পান্ত। সেই সময় অনেকে ভেবেছিলেন, হয়তো আর ক্রিকেটে ফেরা হবে না তার। কিন্তু ব্যতিক্রমী মানসিক দৃঢ়তা আর অধ্যবসায়ে তিনি ফিরে আসেন—প্রথমে আইপিএলে দিল্লি ক্যাপিটালসের হয়ে, এরপর ভারতের টি-টোয়েন্টি দলে এবং সর্বশেষ ২০২৪ সালের সেপ্টেম্বরে বাংলাদেশের বিপক্ষে টেস্টে।

এই সিরিজেও ছিলেন দুর্দান্ত ফর্মে। হেডিংলিতে করেছিলেন দুটি সেঞ্চুরি, লর্ডস টেস্টে আঘাত পেয়েও খেলেছিলেন লড়াকু ইনিংস। তার এমন ছন্দে থাকা অবস্থায় আবারও চোট—ভারতের শিরোপা স্বপ্নে বড় ধাক্কা হয়ে এলো নিঃসন্দেহে।

কালবেলা অনলাইন এর সর্বশেষ খবর পেতে Google News ফিডটি অনুসরণ করুন
  • সর্বশেষ
  • জনপ্রিয়

রাশিয়ার উদ্দেশে ঢাকা ছাড়লেন পররাষ্ট্রমন্ত্রী

জব্দ ইরানি অর্থ ক্ষতিগ্রস্ত মিত্র দেশগুলোকে দিতে চায় যুক্তরাষ্ট্র

তরুণীকে তুলে নিয়ে সংঘবদ্ধ ধর্ষণ

আলোচিত রায় শোনার অপেক্ষায় জাতি, আদালতে সোহেল ও তার স্ত্রী স্বপ্না

মার্কিন কর্মকর্তাদের ওপর গোয়েন্দাগিরি করছে ইসরায়েল, কারণ ইরান

মার্টিনেস ও সিমেওনের গোলে হন্ডুরাসকে হারাল আর্জেন্টিনা

আবারও এন্দ্রিকের শো, আনচেলত্তির অধীনে ব্রাজিলের তিনে তিন

দীর্ঘ ছুটি শেষ / খুলেছে স্কুল-কলেজ, এখনো বন্ধ অনেক প্রতিষ্ঠান

চলন্ত ট্রেন থেকে পড়ে ২ পা বিচ্ছিন্ন হওয়া সেই যুবকের মৃত্যু

মিসরকে হারিয়ে বিশ্বকাপ প্রস্তুতি শেষ করলো ব্রাজিল

১০

দেশের ১৭ অঞ্চলে ব্যাপক ঝড়-বৃষ্টির পূর্বাভাস, নদীবন্দরেও সতর্কতা

১১

উপজেলা স্বাস্থ্য কমপ্লেক্স প্রাঙ্গণে রহস্যজনক তাপ, উৎস খুঁজছে পুলিশ-ফায়ার সার্ভিস

১২

আন্তর্জাতিক রোবটিক্স অলিম্পিয়াডে স্বর্ণপদক পেলেন বাংলাদেশের প্রিয়ন্ত

১৩

২০২৬-২৭ অর্থবছরের বাজেট অধিবেশন শুরু হচ্ছে আজ

১৪

রামিসা হত্যা মামলার রায় আজ

১৫

৩০০ জনকে চাকরি দেবে আবুল খায়ের গ্রুপ, অভিজ্ঞতা ছাড়াও আবেদন

১৬

নিয়োগ দিচ্ছে এসিআই কোম্পানি, অনলাইনে আবেদন শুরু

১৭

রেড ক্রিসেন্টে চাকরির সুযোগ, আবেদন করতে পারবেন যারা

১৮

এসএসসি পাসেই চাকরির সুযোগ, বেতন ছাড়াও থাকছে বিভিন্ন সুবিধা

১৯

দাওয়াত খেয়ে ফেরার পথে আ.লীগ নেতাকে নদীতে ফেলে দেওয়ার অভিযোগ

২০
X