বুধবার, ২৯ জুলাই ২০২৬, ১৪ শ্রাবণ ১৪৩৩
স্পোর্টস ডেস্ক
প্রকাশ : ২৪ জুলাই ২০২৫, ০৮:১৬ পিএম
অনলাইন সংস্করণ

এশিয়া কাপের সিদ্ধান্ত এখন বিসিসিআইয়ের হাতে

এসিসি মিটিংয়ে সদস্য দেশগুলো। ছবি : সংগৃহীত
এসিসি মিটিংয়ে সদস্য দেশগুলো। ছবি : সংগৃহীত

ঢাকায় অনুষ্ঠিত এশিয়ান ক্রিকেট কাউন্সিলের (এসিসি) বহুল আলোচিত বার্ষিক সাধারণ সভা (এজিএম) শেষ হলো কিছুটা অমীমাংসিত অবস্থায়। বৃহস্পতিবার (২৪ জুলাই) শেষ হওয়া এই সভায় এশিয়া কাপ ২০২৫ এবং সহ-সভাপতি নির্বাচনের মতো গুরুত্বপূর্ণ বিষয়গুলো চূড়ান্ত সিদ্ধান্তে পৌঁছাতে পারেনি এসিসি। ফলে সভা ‘সমাপ্ত’ না হয়ে আপাতত ‘স্থগিত’ ঘোষণা করা হয়েছে।

সভা শেষে পাকিস্তান ক্রিকেট বোর্ড (পিসিবি) ও এসিসি সভাপতি মহসিন নকভি জানান, ‘এশিয়া কাপের বিষয়ে সিদ্ধান্ত আসছে খুব শিগগিরই। ভেন্যু ও সময়সূচিও ঘোষণা করা হবে। তবে ভারত যেহেতু আয়োজক, তাই মূল সিদ্ধান্ত বিসিসিআই-ই নেবে।’

সূত্রমতে, এসিসির বর্তমান কমিটি বিসিসিআইয়ের সিদ্ধান্তের দিকেই ঝুঁকছে। শুধু এশিয়া কাপ নয়, সহ-সভাপতি নির্বাচন নিয়েও চূড়ান্ত সিদ্ধান্ত নেওয়া হয়নি। এটি পরবর্তী কোনো তারিখে অন্য ভেন্যুতে অনুষ্ঠিত হবে বলে জানা গেছে। সভায় ভার্চুয়ালি অংশ নিয়েছেন বিসিসিআই সহ-সভাপতি রাজীব শুক্লা এবং বোর্ডের সাবেক কোষাধ্যক্ষ আশিস শেলার।

এসিসি সভাপতি নকভি আরও বলেন, ‘প্রতিবারই কিছু দেশ ভৌতভাবে অংশ নিতে পারে না। এবারও তাই হয়েছে। তবে ২৫ সদস্যই—কেউ সরাসরি, কেউ অনলাইনে—সভায় অংশ নিয়েছেন।’

বিশ্বস্ত সূত্রে জানা গেছে, এশিয়া কাপ আয়োজন নিয়ে আলোচনায় ইতিবাচক সুর ছিল। একজন সদস্য বলেন, ‘আমরা নিশ্চিত করে বলতে পারি না, তবে কোনো নেতিবাচক ইঙ্গিত ছিল না। বিসিসিআই তাদের বাণিজ্যিক অংশীদারদের সঙ্গে বিষয়টি চূড়ান্ত করছে। এ কারণে কিছুটা সময় লাগবে।’

আট দল নিয়ে অনুষ্ঠিত হতে যাচ্ছে এই আসর—ভারত, পাকিস্তান, বাংলাদেশ, শ্রীলঙ্কা ও আফগানিস্তানের সঙ্গে যুক্ত হচ্ছে ওমান, হংকং ও সংযুক্ত আরব আমিরাত। সম্ভাব্য সূচি অনুযায়ী ১০ থেকে ২৮ সেপ্টেম্বর পর্যন্ত চলবে ১৯ ম্যাচের টুর্নামেন্ট। তবে সূচি এগিয়ে আসার সম্ভাবনাও উড়িয়ে দেওয়া যাচ্ছে না।

এবারের এশিয়া কাপ হবে সংযুক্ত আরব আমিরাতে—দুবাই ও আবুধাবিতে ম্যাচ আয়োজনের পরিকল্পনা রয়েছে। ভারত বা পাকিস্তান যখন আয়োজক হয়, তখন এসিসি নিরপেক্ষ ভেন্যুতে টুর্নামেন্ট আয়োজনের সিদ্ধান্ত নিয়েছে। তাই বিসিসিআই আয়োজক হলেও, খেলা হচ্ছে আমিরাতে।

সবমিলিয়ে, ঢাকায় শেষ হওয়া এই সভা বেশ কিছু প্রশ্ন রেখে গেলেও, আলোচনায় আশার আলোও জ্বলছে। এখন ক্রিকেট বিশ্ব অপেক্ষায় বিসিসিআইয়ের সিদ্ধান্তের, যা নির্ধারণ করবে এশিয়া কাপের ভবিষ্যৎ পথরেখা।

কালবেলা অনলাইন এর সর্বশেষ খবর পেতে Google News ফিডটি অনুসরণ করুন
  • সর্বশেষ
  • জনপ্রিয়

যুক্তরাষ্ট্রের সড়কে ঝরে গেল বাংলাদেশি নবীন ডাক্তারের প্রাণ

কর্তৃপক্ষের অনুমতি ছাড়াই সোকসাসের স্টুডিওর তালা ভাঙল ডিবেটিং ক্লাব

কাফরুলে যুবদলকর্মী হত্যাকাণ্ডে অংশ নিয়েছিল কালীগঞ্জের ৪ যুবক

বৃষ্টি হলেই ডুবে লক্ষ্মীপুর বাস টার্মিনাল, গর্ত-কাদায় চরম ভোগান্তি

শাহজালাল বিমানবন্দরে ৪৩২ গ্রাম স্বর্ণ উদ্ধার

দেশে ফেরা প্রসঙ্গে সাকিব / অনেকে ‘ভয় পায়’, এই কারণেই সুযোগটা হচ্ছে না

সংবিধান সংশোধন করে রাষ্ট্রপতি নির্বাচনের দাবি ইসলামী আন্দোলনের

আসছে পূর্ণগ্রাস সূর্যগ্রহণ, দেখা যাবে যেসব দেশ থেকে

এনসিপির গাড়িবহরে হামলা, সার্কিট হাউসে আশ্রয় নিয়েছিলেন সারজিস

ভারতে ফোনে কথা বলায় ব্যাঘাত, ৩ বছরের ছেলেকে শ্বাসরোধে হত্যা

১০

১১ দলীয় জোট থেকে লেবার পার্টির বহিষ্কার চান দেওনার পীর

১১

কাপ্তাই উপজেলা যুবলীগের সভাপতি গ্রেপ্তার

১২

শাকিবের সঙ্গে রোমান্সে ছিল না কোনো অস্বস্তি, জানালেন সাবিলা নূর

১৩

রাকসু কার্যালয়ে হামলার অভিযোগে সংবাদ সম্মেলন, ৬ দফা দাবি

১৪

ভারতে কারাভোগের পর দেশে ফিরলেন ৫ বাংলাদেশি নারী 

১৫

যমুনা নদীর বাঁধে ফের ভাঙন, আতঙ্কে নদীপাড়ের মানুষ

১৬

কুলাউড়া পৌর বিএনপির কমিটি স্থগিত

১৭

সারা অ্যাডভারটাইজিংয়ের এমডি আনোয়ার হোসেন মিন্টু আর নেই

১৮

লক্ষ্মীপুরে ১৬ নেতার পদত্যাগের পর যুবদলের কমিটি বিলুপ্ত 

১৯

শিক্ষা ক্যাডার কর্মকর্তাদের বদলি-পদায়নে নতুন নীতিমালা

২০
X