স্পোর্টস ডেস্ক
প্রকাশ : ০১ আগস্ট ২০২৫, ১১:৩৫ পিএম
অনলাইন সংস্করণ

আবারও আম্পায়ারের সাথে ভারতীয় ক্রিকেটারের দ্বন্দ্ব

রাহুল ও ধর্মসেনার মধ্যকার বিতণ্ডার সেই মুহূর্তটি। ছবি : সংগৃহীত
রাহুল ও ধর্মসেনার মধ্যকার বিতণ্ডার সেই মুহূর্তটি। ছবি : সংগৃহীত

ইংল্যান্ড ও ভারতের মধ্যকার ওভাল টেস্টের দ্বিতীয় দিনেও মাঠে বাড়তি উত্তেজনা দেখা গেছে। ইংল্যান্ডের ব্যাটিংয়ের সময় জো রুট ও প্রসিদ্ধ কৃষ্ণার মধ্যকার কথা কাটাকাটির রেশ গিয়ে পড়ে ভারতের কেএল রাহুল ও আম্পায়ার কুমার ধর্মসেনার ওপর। রাহুল তার সতীর্থের পক্ষ নিয়ে কথা বলতে গেলে ধর্মসেনা তীব্র আপত্তি জানান এবং স্পষ্টভাবে বলে দেন—এইভাবে কথা বলা যাবে না।

ঘটনার সূত্রপাত দ্বিতীয় দিনের দ্বিতীয় সেশনে, যখন ইংল্যান্ডের সাবেক অধিনায়ক জো রুট একটি বাউন্ডারি মারার পর প্রসিদ্ধ কৃষ্ণার দিকে তেড়ে যান। মাঠে দুই দলের মধ্যে উত্তেজনা বাড়তে থাকলে হস্তক্ষেপ করেন অন-ফিল্ড আম্পায়ার আহসান রাজা ও কুমার ধর্মসেনা। তারা দুই পক্ষকেই সতর্ক করেন।

এই ঘটনার প্রেক্ষিতে ভারতের ওপেনার কেএল রাহুল আম্পায়ার ধর্মসেনার সঙ্গে কথা বলতে যান। তিনি জানতে চান, কেন ভারতীয় বোলারের প্রতি এমন আচরণ। তবে কথোপকথনের ধরন নিয়ে অসন্তুষ্ট হন ধর্মসেনা। তিনি রাহুলকে সরাসরি বলেন, ‘এইভাবে কথা বলা যায় না। ম্যাচ শেষে এ নিয়ে আলোচনা হবে।’

রাহুলের একটি মন্তব্য বিশেষভাবে নজরে আসে, যেখানে তিনি বলেন, ‘আপনি কি চান আমরা শুধু ব্যাটিং-বোলিং করি, আর বাকিটা চুপচাপ থেকে ঘরে ফিরে যাই?’ উত্তরে ধর্মসেনা জানান, একজন বোলার যদি ব্যাটসম্যানের দিকে এগিয়ে গিয়ে কথা বলে, সেটা গ্রহণযোগ্য নয়।

এই বিতণ্ডার পূর্ণ সংলাপের একটি অংশ এমন ছিল:

রাহুল: “আপনি চান আমরা কী করি? চুপ থাকি?”

ধর্মসেনা: “আপনার জায়গায় যদি কোনো বোলার এসে এইভাবে আসে, ভালো লাগবে? না রাহুল, এটা ঠিক না।”

রাহুল: “আপনি চান আমরা শুধু ব্যাট করে, বল করে চলে যাই?”

ধর্মসেনা: “ম্যাচ শেষে কথা হবে। আপনি এমনভাবে কথা বলতে পারেন না।”

এদিকে ওভাল টেস্টে দ্বিতীয় দিনের শেষ সেশনে ঘুরে দাঁড়িয়েছে ভারত। ইংল্যান্ডের হয়ে জ্যাক ক্রাউলি ও বেন ডাকেট উদ্বোধনী জুটিতে ৯২ রান যোগ করলেও, মোহাম্মদ সিরাজের দুর্দান্ত স্পেলে ম্যাচে ফেরে ভারত। ইংল্যান্ডকে ২৪৭ রানে অলআউট করে দিয়ে।

এর আগে টস জিতে ফিল্ডিং নেয় ইংল্যান্ড। ভারত প্রথম ইনিংসে সব উইকেট হারিয়ে করে ২২৪ রান। গাস অ্যাটকিনসন ৫ উইকেট নিয়ে ভারতের ব্যাটিং লাইনআপ ধসিয়ে দেন। ব্যাট হাতে ভারতের পক্ষে সর্বোচ্চ ৫৭ রান করেন করুণ নাইর।

কালবেলা অনলাইন এর সর্বশেষ খবর পেতে Google News ফিডটি অনুসরণ করুন
  • সর্বশেষ
  • জনপ্রিয়

মেসি-রোনালদোর কাতারে নাম লিখিয়ে অবসরে ওচোয়া

এমপি পদ ছাড়তে গাজী নজরুলকে জামায়াতের আলটিমেটাম

নাটোরে হত্যা ও ডাকাতি মামলায় ৪ জনের যাবজ্জীবন

নতুন টেস্ট ও ওয়ানডে অধিনায়কের নাম ঘোষণা করল আফগানিস্তান

জুলাই আন্দোলনে সবচেয়ে বেশি প্রাণ দিয়েছে ছাত্রদল: ডিএনসিসি প্রশাসক

বিয়ের আশ্বাসে বিধবাকে ধর্ষণের অভিযোগ, আদালতে মামলা

জুলাই অভ্যুত্থানের দুই বছরেও পূরণ হয়নি শ্রমিকের প্রত্যাশা: সাইফুল হক

অস্তিত্ব সংকটে পান্ডারখাল বাঁধ, হুমকির মুখে দেখার হাওরের বিস্তীর্ণ ফসলাদি

ধর্মের নামে বিভাজনের রাজনীতির সুযোগ নেই: মির্জা ফখরুল

ভারী বৃষ্টিতে বাড়ছে নদ-নদীর পানি, ফের দেশে বন্যার শঙ্কা

১০

গণভোটের বিরুদ্ধে গিয়ে সংবিধান বাস্তবায়ন করছে বিএনপি: নাসীরুদ্দীন পাটওয়ারী

১১

যুদ্ধে নিহত মার্কিন সেনাদের মরদেহ গ্রহণ সবচেয়ে কঠিন কাজ: ট্রাম্প

১২

জনপ্রতিনিধিরা জনগণের কল্যাণে কাজ করবে, লুটপাট করা তাদের দ্বায়িত্ব না: খোকন

১৩

আমেরিকানরা ইরান যুদ্ধের বিরুদ্ধে নয়, দাবি ট্রাম্পের

১৪

‘যতবার হরমুজের জাহাজে হামলা ততবার ইরানের বেসামরিক স্থাপনা ধ্বংস করা হবে’

১৫

কারও কাছে মাথা নত করতে রাজনীতি করি না: খোরশেদ আলম

১৬

ইউরোপিয়ান ইউনিভার্সিটির ট্রাস্টি বোর্ডের সাবেক চেয়ারম্যান মকবুল তিন দিনের রিমান্ডে

১৭

মহিলা কলেজে চাকরি করায় পদ হারালেন জামায়াত নেতা

১৮

নারীকাণ্ডে বহিষ্কার এমপি নজরুলের বিষয়ে যে তথ্য জানালেন ইসি আনোয়ারুল

১৯

সৌদি আরবের ওপর হুতিদের নৌ অবরোধ, নিন্দা জানাল ঢাকা

২০
X