সোমবার, ০৬ জুলাই ২০২৬, ২২ আষাঢ় ১৪৩৩
কালবেলা ডেস্ক
প্রকাশ : ০৫ সেপ্টেম্বর ২০২৩, ০৬:৫৪ পিএম
আপডেট : ০৫ সেপ্টেম্বর ২০২৩, ০৭:৪৫ পিএম
অনলাইন সংস্করণ

কলম্বোতেই অনুষ্ঠিত হবে এশিয়া কাপের ম্যাচ

ছবি: সংগৃহীত
ছবি: সংগৃহীত

শ্রীলঙ্কায় আগামী সপ্তাহ ধরে টানা বৃষ্টিপাতের শঙ্কায় এশিয়া কাপের ভেন্যু পরিবর্তন নিয়ে দ্বিধাদ্বন্দ্বে পড়েছিল এশিয়ান ক্রিকেট কাউন্সিল (এসিসি)। প্রতিযোগিতার ফাইনালসহ ৬টি ম্যাচ হাম্বানটোটায় সরিয়ে নেয়ার সিদ্ধান্ত থেকে সরে এসেছে এসিসি। তাই কলম্বোতেই পূর্বনির্ধারিত সূচি অনুযায়ী বাকি ম্যাচগুলা অনুষ্ঠিত হবে।

শ্রীলঙ্কার কলম্বোতেই এশিয়া কাপের সুপার ফোরের পাচঁটি এবং ফাইনাল ম্যাচটি অনুষ্ঠিত হবে বলে জানিয়েছে ভারতীয় সংবাদমাধ্যম হিন্দুস্তান টাইমস।

হাইব্রিড মডেলে অনুষ্ঠিত এশিয়া কাপে শ্রীলঙ্কায় অনুষ্ঠিত হবে ৯টি ম্যাচ। এর মধ্যে সুপার ফোর এবং ১৭ সেপ্টেম্বরের ফাইনাল ম্যাচের ভেন্যু কলম্বোর প্রেমাদেসা স্টেডিয়াম। তবে গত কয়েকদিনের ভারী বর্ষণে কলম্বোর উত্তর অংশে বন্যা দেখা দিয়েছে। প্রেমাদাসা স্টেডিয়ামও কলম্বোর উত্তরে অবস্থিত। শ্রীলঙ্কার আবহাওয়া অধিদপ্তরের পূর্বাভাস জানিয়েছে, আরও দুই সপ্তাহ ধরে টানা বৃষ্টিপাত অব্যাহত থাকবে কলম্বোয়।

কলম্বো থেকে এশিয়া কাপের বাকি খেলাগুলো অন্যত্র সরিয়ে নেওয়া নিয়ে বেশ আলোচনা করছিল আয়োজকরা। এমনকি দলগুলোকে হাম্বানটোটায় ম্যাচ সরে যাচ্ছে জানিয়ে প্রস্তুতি নেয়ার কথাও বলা হয়। কিন্তু কয়েক ঘণ্টার ব্যবধানে সিদ্ধান্ত বদলে গিয়েছে। পুরো বিষয়টা গুজব ছিল বলে জানিয়েছেন শ্রীলঙ্কান ক্রিকেট প্রধান অ্যাশেল ডি সিলভা।

তিনি সংবাদমাধ্যমকে জানান, আমরা এশিয়া কাপের সূচিতে কোনো ধরণের পরিবর্তন করিনি। এটা আসলে গুজব ছিল। তাছাড়া এখন কলম্বোর আবহাওয়ার পরিস্থিতিও অনেক ভালো।

আগামী ৯ সেপ্টেম্বর বাংলাদেশ-শ্রীলঙ্কার ম্যাচ দিয়ে সুপার ফোরের শ্রীলঙ্কা পর্বের শুরু হতে পারে। একদিন পর ১০ সেপ্টেম্বর কলম্বোর প্রেমাদাসা স্টেডিয়ামেই ভারত-পাকিস্তান মহারণ মাঠে গড়াবে। তবে দুই চিরপ্রতিদ্বন্দ্বীদের ম্যাচের জন্য ১১ সেপ্টেম্বর রিজার্ভ ডে রাখার সিদ্ধান্ত নিয়েছে এসিসি। ১৭ সেপ্টেম্বর এই মাঠেই ফাইনাল দিয়ে পর্দা নামবে ১৬তম এশিয়া কাপ ক্রিকেটের।

কালবেলা অনলাইন এর সর্বশেষ খবর পেতে Google News ফিডটি অনুসরণ করুন
  • সর্বশেষ
  • জনপ্রিয়

ইরানের সর্বোচ্চ নেতার জানাযায় অংশগ্রহণ শেষে দেশে ফিরেছেন স্পিকার

২০ শিশুসহ ১০০ ফিলিস্তিনিকে চিকিৎসার জন্য আশ্রয় দিল স্পেন

সেন্টমার্টিনে ট্রলার চলাচল বন্ধ, অনিশ্চয়তায় এইচএসসি পরীক্ষার্থীরা 

নরওয়ের বিপক্ষে মাঠে নামছেন নেইমার?

পানিতে ডুবে প্রাণ গেল দুই স্কুলছাত্রীর

সোমবার ৯ ঘণ্টা বিদ্যুৎ থাকবে না যেসব এলাকায়

ব্রাজিল-নরওয়ে ম্যাচ জিতবে কারা, দেখুন ৫ ভবিষ্যৎদ্বাণী

মোটরসাইকেলে ঘুরতে গিয়ে প্রাণ গেল ৩ বন্ধুর

সৌদি আরবে দুই প্রবাসী বাংলাদেশি নিহত

ফুলবাড়ীয়ায় ৭ কোটি ৪৬ লাখ টাকার প্রশাসনিক ভবনের উদ্বোধন

১০

সালিশি বৈঠকে মারধরে জাপা নেতার মৃত্যু

১১

ইরান ইস্যুতে ট্রাম্পের সঙ্গে বিরোধ নিয়ে প্রতিক্রিয়া জানালেন নেতানিয়াহু

১২

ভারতে পাচার ৫০ বাংলাদেশিকে ট্রাভেল পারমিটে ফেরত

১৩

জুলাইয়ের চেতনা : ন্যায়ভিত্তিক রাষ্ট্র প্রতিষ্ঠার অঙ্গীকার

১৪

রাজকীয় সংবর্ধনায় বীরদের বরণ করল কেপ ভার্দে

১৫

হাসপাতালে ‘ইনজেকশন দেওয়ার পরপরই’ রোগীর মৃত্যু, স্বজনদের উত্তেজনা

১৬

যুবদল নেতার ক্লাব গুঁড়িয়ে দিল প্রশাসন

১৭

খামেনির জানাজায় যুক্তরাষ্ট্র-ইসরায়েলকে যে হুঁশিয়ারি দিলেন ইরানের সেনাপ্রধান

১৮

আবারও হচ্ছে দুই বন্ধুর দেখা

১৯

মুকসুদপুরের ২৭২টি গ্রামের প্রতিটি পরিবারে গাছের চারা বিতরণ করা হবে : সেলিমুজ্জামান

২০
X