ক্রীড়া প্রতিবেদক
প্রকাশ : ০৬ আগস্ট ২০২৫, ০৮:৩৫ পিএম
অনলাইন সংস্করণ

ফাইনালের আগে প্রোটিয়াদের হারাল যুবারা

ছবি: সংগৃহীত
ছবি: সংগৃহীত

আগেই ত্রিদেশীয় টুর্নামেন্টের ফাইনাল নিশ্চিত করেছিল বাংলাদেশ অনূর্ধ্ব-১৯ দল। তার আগে এখন ম্যাচগুলো বলা চলে শুধুই আনুষ্ঠানিকতা। আর এখানেই ফাইনালের প্রতিপক্ষ দক্ষিণ আফ্রিকা অনূর্ধ্ব-১৯ দলকে হারাল আজিজুল হক তামিমের দল। প্রোটিয়াদের বিপক্ষে প্রথম দেখায় হারলেও এবার জিতে শিরোপা লড়াইয়ের আগে আত্মবিশ্বাসী হওয়ার কথা তাদের।

জিম্বাবুয়ের হারারেতে ৫ উইকেটে জিতেছে বাংলাদেশ অনূর্ধ্ব-১৯ দল। আগে ব্যাটিং করা প্রোটিয়ারা ৩৭.২ ওভারে ১৪৭ রানে গুটিয়ে যায়। জবাবে ২০.৩ ওভার বাকি থাকতেই জয় তুলে নেয় বাংলাদেশের যুবারা। বাংলাদেশের হয়ে বল হাতে দুর্দান্ত ছিলেন সানজিদ মজুমদার। ৮ ওভারে ৩৯ রান খরুচে নেন ৪ উইকেট। এ ছাড়াও দুটি করে উইকেট নেন আল ফাহাদ ও সামিউন বশির। ব্যাট হাতেও অপরাজিত ৫২ রানের ইনিংস খেলেন সামিউন।

ছোট রান তাড়ায় বাংলাদেশের শুরুটা ভালো ছিল না। ব্যক্তিগত ৩ রানে আউট হয়ে যান ছন্দে থাকা ওপেনার জাওয়াদ আবরার। অন্যপ্রান্তে থাকা আরেক ওপেনার রিফাত বেগ ছিলেন দুর্দান্ত। একপাশে যখন পর পর বেশ কয়েকটি উইকেট হারায় দল। তখন অন্যপাশে রান তোলায় মনোযোগী ছিলেন তিনি। ৪৭ বলে তার ব্যাটে দেখা মিলে ৪৩ রানের ইনিংস। শেষ দিকে সামিউন ও আব্দুল্লাহর ব্যাটে মিলে জয়ের দেখা। ৫২ রানে অপরাজিত ছিলেন সামিউন, ২০ রানের ইনিংস খেলেন আব্দুল্লাহ।

কালবেলা অনলাইন এর সর্বশেষ খবর পেতে Google News ফিডটি অনুসরণ করুন
  • সর্বশেষ
  • জনপ্রিয়

দুপুরে কাজ নিষিদ্ধ করল সৌদি সরকার

যুক্তরাষ্ট্র-ইরান যুদ্ধবিরতি চুক্তি নিয়ে আশাবাদী লেবানন

স্পেনের ফুটবলারের সাড়ে ৮ বছরের কারাদণ্ড 

হাটে উঠল হাঁড়িভাঙা, ৩০০ কোটির বাণিজ্যের আশা

উন্মুক্ত হলো হরমুজ, শুরু হলো জাহাজ পারাপার

ফরিদপুরে যুবলীগ নেতাসহ আটক ২

সৌদি আরব-উরুগুয়ে ম্যাচে গোলাপি জার্সিতে রেফারি, কারণ জানাল ফিফা

নতুন বাস্তবতা তৈরি হতে পারে মধ্যপ্রাচ্যে : ইরানের প্রেসিডেন্ট

বল যখন ভেতরে ঢুকতে চায় না, তখন কোনোভাবেই ঢুকবে না : স্পেন কোচ

৫-১ গোলে বিধ্বস্ত হয়ে কোচ বরখাস্ত করল তিউনিসিয়া

১০

আর্মি আইবিএতে উৎসবমুখর পরিবেশে ‘ক্লাব ডে-২০২৬’ অনুষ্ঠিত

১১

দুধ দিয়ে গোসল করে প্রেম ছাড়ার শপথ দুই প্রবাসীর

১২

‘এটি আমাদের দল নয়’— ইরানের বিশ্বকাপ ম্যাচ ঘিরে বিক্ষোভে উত্তাল লস অ্যাঞ্জেলেস

১৩

দুর্দান্ত গোলে ইরানের বিপক্ষে এগিয়ে গেল নিউজিল্যান্ড

১৪

অর্থের অভাবে মাকে মাঠে এনে খেলা দেখাতে পারিনি : কেপ ভার্দের নায়ক ভোজিনিয়া

১৫

অতিমানবীয় ৯ সেভ, নিশ্চিত হারের হাত থেকে উরুগুয়েকে বাঁচালেন আরাউহো

১৬

সব ধর্ষণই সমান অপরাধ, প্রতিটির বিচার নিশ্চিত করতে হবে : স্বরাষ্ট্রমন্ত্রী

১৭

সৌদি আরবের বিপক্ষে সমতা ফেরাল উরুগুয়ে

১৮

আত্মঘাতী গোলে বেলজিয়ামের বিপক্ষে জয় হাতছাড়া মিসরের

১৯

আত্মঘাতী গোলে সমতায় ফিরল বেলজিয়াম

২০
X