ক্রীড়া প্রতিবেদক
প্রকাশ : ১১ আগস্ট ২০২৫, ০৮:৪০ পিএম
অনলাইন সংস্করণ

পারিশ্রমিক ইস্যুতে চিটাগং কিংসের নয়ছয়

চিটাগাং কিংস লোগো। ছবি : সংগৃহীত
চিটাগাং কিংস লোগো। ছবি : সংগৃহীত

প্রধান কোচ শন টেইট থেকে শুরু করে বেশ কয়েকজন ক্রিকেটারের পাওনা পারিশ্রমিক বকেয়া রেখেছে বিপিএলের সর্বশেষ আসরের ফ্র্যাঞ্চাইজি চিটাগং কিংস। টুর্নামেন্ট শেষ হওয়ার কয়েকমাস পেরিয়ে গেলেও এখনও পারিশ্রমিক বুঝিয়ে দেয়নি তারা। উল্টো পারিশ্রমিক ইস্যুতে এখন চাপে পড়েছে বাংলাদেশ ক্রিকেট বোর্ড (বিসিবি)।

ফ্র্যাঞ্চাইজিটি পাওনা অর্থ থেকে বকেয়া পরিশোধ করেও আয়-ব্যয়ে কুল পাচ্ছে না বিসিবি। শুধু তাই নয়, ফ্র্যাঞ্চাইজিটির কাছে প্রথম দুই মৌসুমেরও টাকা পাওনা দেশের ক্রিকেটের নিয়ন্ত্রক সংস্থার। তবে এসব দেনা পরিশোধ না করে উল্টো সাফাই গাইলেন ফ্র্যাঞ্চাইজিটির কর্ণধার সামির কাদের চৌধুরি। সোমবার (১১ আগস্ট) এক সংবাদ সম্মেলনে তিনি দাবি করেন, বিসিবির কাছ থেকে পাওয়া ৪৬ কোটি টাকার লিগ্যাল নোটিশটি অসম্পন্ন!

সামির কাদের বলেন, ‘বিসিবি থেকে আমাকে একটি লিগ্যাল নোটিশ দেয়া হয় ৪৬ কোটি টাকার। ওইটার জবাব আমরা একদিন পরই বিসিবিকে দিয়েছি। লিগ্যাল নোটিশের পর থেকে আমার পক্ষ থেকে বিসিবির সঙ্গে বসার চেষ্টা করা হচ্ছে সমাধান করার জন্য।’ তবে বিসিবির বর্তমান প্রেসিডেন্ট আমিনুল ইসলাম বুলবুলের সঙ্গে চেষ্টা করেও দেখা করতে ব্যর্থ হয়েছেন জানিয়ে তিনি বলেন, ‘একবারও কথা হয়নি (বুলবুলের সঙ্গে)। আমি বহুবার চেষ্টা করেছি। ফোনে ২-১ বার কথা হয়েছিল, তখন উনি নানাকাজে ব্যস্ত।’

বিপিএলের সর্বশেষ আসরে পারিশ্রমিক বিতর্কে মিশে আছে চিটাগং কিংসের নাম। প্রথম দুই আসরেও ফ্র্যাঞ্চাইজিটির কাছ থেকে পুরোপুরি অর্থ পায়নি বিসিবি। তারপরও ৮ আসর বিরতির পর গেল আসরে তাদের দল দিয়েছিল। এবারও একই কায়দায় হেটেছে তারা। ক্রিকেটার, কোচ এমনকি টিম মেন্টর থেকে শুরু করে আরও নানা জায়গায় বকেয়া রেখেছে তারা। পাকিস্তানি অলরাউন্ডার শাহিদ আফ্রিদিকে টিম মেন্টর বানিয়ে তার পারিশ্রমিকও দেয়নি বলে অভিযোগ আছে। দায়টা নিজের কাঁধে নিলেন কিংসের কর্ণধার, ‘শহীদ আফ্রিদি পুরো টাকা না পাওয়ার ইস্যুতে বিসিবি দায়ী নয়, আমি নিজেই দায়ী।’

দলটির ওপেনার পারভেজ হোসেন ইমনের পারিশ্রমিক ইস্যুতে সামির কাদের বলেন, ‘পারভেজ ইমনের ক্ষেত্রে সন্তুষ্টির (পারফরম্যান্স) একটা ব্যাপার ছিল। কিছু একটা জিনিস ছিল যেটা আমার পছন্দ হয়নি। পারভেজ ইমনের সঙ্গে আমার আলোচনা করা প্রয়োজন ছিল, ওই সুযোগটা আমার হয়নি। ইমন তখন ছুটিতে গিয়েছিল।’ এমন অনেক নয়ছয়ের মধ্য দিয়েই মাসের পর মাস পারিশ্রমিক বকেয়া রেখেছে ফ্র‌্যাঞ্চাইজিটি।

কালবেলা অনলাইন এর সর্বশেষ খবর পেতে Google News ফিডটি অনুসরণ করুন
  • সর্বশেষ
  • জনপ্রিয়

ভাসানী জনশক্তি পার্টির সমাবেশ / ভারতীয় নাগরিকদের পুশইন ও সীমান্ত হত্যা বন্ধের দাবি

আল-জাজিরার বিশ্লেষণ / লেবাননকে কেন্দ্র করে ইরান-ইসরায়েল কী সর্বাত্মক যুদ্ধে জড়াবে

বাংলাদেশি ব্যবহারকারীদের জন্য ফ্রি গুগল এআই প্রো নিয়ে এলো টেকনো

আর্জেন্টিনার বেস ক্যাম্পের শহরে বন্দুক হামলা

তুরিন আফরোজকে গ্রেপ্তার দেখানোর নির্দেশ

২৫ কোটি বৃক্ষরোপণ কর্মসূচি বাস্তবায়নে ‘মাই ট্রি’ অ্যাপ পরীক্ষামূলক চালু

রিসার্চ ডটকম র‍্যাঙ্কিংয়ে  / দেশের শীর্ষ বেসরকারি বিশ্ববিদ্যালয় আইইউবি

হামিদ রায়হানের কবিতা : মাটির পতাকার গাঁথা

ঢাবিতে ডেনিশ ইনস্টিটিউট ফর হিউম্যান রাইটস প্রতিনিধিদলের সঙ্গে মতবিনিময়

তিন ঘণ্টা ওঝার ঝাড়ফুঁক, শেষ পর্যন্ত প্রাণ গেল কৃষকের

১০

তিন নতুন জিরো : ইউনূস সরকারের তিক্ত প্রাপ্তি

১১

ফেসবুকের বিরুদ্ধে ব্যবস্থা নেওয়ার আইনি বিধান দেশে নেই : স্বরাষ্ট্রমন্ত্রী

১২

আইসিএবির উদ্যোগে ‘উইমেন ইন লিডারশিপ অ্যান্ড গভর্ন্যান্স কনফারেন্স ২০২৬’

১৩

স্লোগান লেখা নিয়ে উত্তেজনা, কারাগারে ছাত্রলীগ নেতা

১৪

নাহিদ রানার ভয়ে কাঁপছে অস্ট্রেলিয়াও

১৫

এআইইউবিতে নোবেলজয়ী ড. অ্যান ল’হুইলিয়ারের ওয়েবিনার অনুষ্ঠিত

১৬

দ্বিতীয় ধাপে ১০০ উপজেলা-পৌরসভায় প্রার্থী ঘোষণা করবে এনসিপি

১৭

রাজশাহীর আম যাচ্ছে ফ্রান্সে

১৮

আরেক প্রশাসকের বিদেশযাত্রার আবেদন বাদ দিলেন প্রধানমন্ত্রী

১৯

নিজস্ব স্যাটেলাইট উৎক্ষেপণের কার্যক্রম গ্রহণের নির্দেশ প্রতিরক্ষা উপদেষ্টার

২০
X