স্পোর্টস ডেস্ক
প্রকাশ : ১৪ আগস্ট ২০২৫, ০৭:৩৭ পিএম
আপডেট : ১৪ আগস্ট ২০২৫, ০৭:৪৯ পিএম
অনলাইন সংস্করণ

চিটাগং কিংসের সঙ্গে চুক্তি বাতিল, ৪১ কোটি টাকা দাবি বিসিবির

চিটাগাং কিংসের সঙ্গে সব চুক্তি ছিন্ন করেছে বিসিবি। ছবি : সংগৃহীত
চিটাগাং কিংসের সঙ্গে সব চুক্তি ছিন্ন করেছে বিসিবি। ছবি : সংগৃহীত

বাংলাদেশ প্রিমিয়ার লিগের (বিপিএল) ফ্র‍্যাঞ্চাইজি চিটাগং কিংসের সঙ্গে সব সম্পর্ক ছিন্ন করেছে বাংলাদেশ ক্রিকেট বোর্ড (বিসিবি)। সমঝোতা চুক্তি ভঙ্গের অভিযোগে দলটির কাছে সুদসহ প্রায় ৪১ কোটি টাকা পাওনা দাবি করেছে বোর্ড। বৃহস্পতিবার (১৪ আগস্ট) এক প্রেস বিজ্ঞপ্তিতে এ তথ্য নিশ্চিত করেছে বিসিবি।

প্রেস বিজ্ঞপ্তিতে জানানো হয়, বিপিএলের প্রথম দুই আসরে চিটাগং কিংস খেলোয়াড় ও কোচিং স্টাফদের পারিশ্রমিক, ফ্র‍্যাঞ্চাইজি বিল, করসহ নানা খরচ পরিশোধে ব্যর্থ হয়। সেসব খরচ বিসিবিকে বহন করতে হয়েছিল। হিসাব অনুযায়ী, ওই সময়েই প্রায় ১৯ কোটি টাকা পাওনা হয়ে যায় বোর্ডের।

গত আসরে ফ্র‍্যাঞ্চাইজি হতে আগ্রহ দেখালে বিসিবির সঙ্গে সমঝোতায় পৌঁছায় চিটাগং কিংস। শর্ত অনুযায়ী, বোর্ডকে সাড়ে ৩ কোটি টাকা দেওয়ার কথা ছিল তাদের। কিন্তু এক বছর পেরিয়ে গেলেও কোনো অর্থ পরিশোধ করেনি দলটি। অবশেষে গত ২২ জুলাই বিসিবি আইনী নোটিশ পাঠায়, যেখানে প্রায় ৪১ কোটি টাকার দাবি জানানো হয় এবং আগের চুক্তি বাতিল করা হয়।

বিসিবির দাবি, এখন আর সাড়ে ৩ কোটি টাকা দিয়ে দায়মুক্তি পাওয়ার সুযোগ নেই চিটাগং কিংসের। পাশাপাশি বিপিএলের সাম্প্রতিক আসরেও কোচিং স্টাফ, খেলোয়াড়, হোটেল ভাড়াসহ বিভিন্ন খাতে বকেয়া রেখেছে দলটি। এসব নিয়ে লিখিত অভিযোগও এসেছে বোর্ডের কাছে।

বোর্ড জানিয়েছে, পাওনা আদায়ে আইনি লড়াই চালিয়ে যাবে তারা।

কালবেলা অনলাইন এর সর্বশেষ খবর পেতে Google News ফিডটি অনুসরণ করুন
  • সর্বশেষ
  • জনপ্রিয়

আবারও রিয়ালের সভাপতি পেরেজ, কোচ হয়ে ফিরছেন মরিনহো

আদ্-দ্বীনের ঘটনায় কোনো ছাড় দেবে না সরকার : স্বাস্থ্যমন্ত্রী

২০ জুলাইয়ের মধ্যে এসএসসির ফল : শিক্ষামন্ত্রী

‘ঘুষ’ গ্রহণের ভিডিও ভাইরাল, বাগমারার সেই পুলিশ কর্মকর্তা প্রত্যাহার

বিশ্বকাপ শুরুর ৩ দিন আগে ইংল্যান্ডের বেস ক্যাম্পের কাছে গোলাগুলি

চিফ হুইপের সঙ্গে যুক্তরাষ্ট্র দূতাবাসের রাজনৈতিক কর্মকর্তার সাক্ষাৎ

আবারও নিখোঁজ অভিনেত্রী হিমির নানা

ইসরায়েলের সঙ্গে সংঘাতের জন্য যুক্তরাষ্ট্রকে দায়ী করল ইরান

কোন জেলায় কবে মিলবে এইচএসসির প্রবেশপত্র, জানাল শিক্ষা বোর্ড

২০২৭ সালের হজের রোডম্যাপ প্রকাশ

১০

পুশ-ইন আতঙ্কে ডিমলার সীমান্তে মাইকিং, পাহারায় বিজিবি-এলাকাবাসী

১১

তেহরানের আকাশ প্রতিরক্ষা ব্যবস্থা ধ্বংসের দাবি ইসরায়েলের

১২

কবর খুঁড়তে গিয়ে বিদ্যুৎস্পর্শে প্রাণ গেল ২ জনের

১৩

ইসরায়েলের রামাত ডেভিড বিমানঘাঁটিতে ক্ষেপণাস্ত্র হামলা ইরানের

১৪

ভাইরাল অডিওর জেরে পদ হারালেন বিএনপি নেত্রী

১৫

শেষ মুহূর্তে অস্ট্রেলিয়ার ওয়ানডে দলে ৩ পরিবর্তন

১৬

উত্তেজনা চরমে, ইসরায়েল-ইরানে পাল্টাপাল্টি হামলা চলছে

১৭

চরমোনাই পীর / বাজেটের অর্থ বাস্তবায়নে অপচয় করার অধিকার জনগণ কাউকে দেয়নি

১৮

গ্রাহকদের জন্য জরুরি বার্তা / প্রিপেইড মিটার রিচার্জের পর আসছে ২২০ ডিজিটের টোকেন?

১৯

সুন্দরবনে মালবাহী জাহাজে বনদস্যুদের হামলা, লুটপাট ও গুলি

২০
X