স্পোর্টস ডেস্ক
প্রকাশ : ২৩ আগস্ট ২০২৫, ১১:১৭ এএম
অনলাইন সংস্করণ

এশিয়া কাপের জন্য স্কোয়াড ঘোষণা করল বাংলাদেশের প্রতিপক্ষ

এশিয়া কাপ ।  ‍ছবি : সংগৃহীত
এশিয়া কাপ । ‍ছবি : সংগৃহীত

আসন্ন এশিয়া কাপের জন্য দল ঘোষণা শুরু করেছে অংশগ্রহণকারী দলগুলো। ইতোমধ্যে বাংলাদেশও নিজেদের স্কোয়াড প্রকাশ করেছে। এবার এশিয়া কাপে বাংলাদেশের প্রতিপক্ষ হংকং আসন্ন এই টুর্নামেন্টের জন্য নিজেদের ২০ সদস্যের দল ঘোষণা করেছে।

বাংলাদেশ ও আফগানিস্তানের বিপক্ষে ভালো কিছু করার প্রত্যয়ে একটু আগেভাগেই আয়োজক দেশ সংযুক্ত আরব আমিরাতে যাচ্ছে হংকং। সবকিছু ঠিক থাকলে ২৪ আগস্ট সংযুক্ত আরব আমিরাতের বিমান ধরবে তারা।

এশিয়ান ক্রিকেটার কাউন্সিলের (এসিসি) নিয়ম অনুযায়ী, ক্রিকেটার, কোচিং স্টাফ ও সাপোর্ট স্টাফ মিলে মোট ২৫ জনের বহর নিয়ে যাওয়া যাবে এশিয়া কাপে। অতিরিক্ত কাউকে নিতে হলে বোর্ডের খরচে তাদের নিতে হবে।

এশিয়া কাপের জন্য ২০ ক্রিকেটার নিয়ে আরব আমিরাতে যাচ্ছে হংকং। দলটির কোচ কুশাল সিলভা জানান, স্কোয়াডে থাকা ক্রিকেটারদের দেখে নিতেই এমন সিদ্ধান্ত নেওয়া হয়েছে।

২০২৪ এসিসি প্রিমিয়ার কাপে তৃতীয় প্লে-অফের ম্যাচে নেপালকে হারিয়ে এশিয়া কাপ খেলার অর্জন করে হংকং।

হংকং স্কোয়াড- ইয়াসিম মুর্তজা (অধিনায়ক), বাবর হায়াত (সহ-অধিনায়ক), জিসান আলী, নিয়াজাকাত খান, নাসরুল্লা রানা, মার্টিন কোয়েতজি, আনশুমান রাঠ, এহসান খান, মার্ক চাল্লু,আশিষ শুকলা, আইজাজ খান, আতিক উল রেহমান ইকবাল, কিঞ্চিত শাহ, আদিল মেহমুদ, আনাস খান, হারুন মোহাম্মদ আরশাদ, আলি হাসান, শহীদ ওয়াসিফ, গাজানফার মোহাম্মদ এবং মোহাম্মদ ওয়াহিদ।

কালবেলা অনলাইন এর সর্বশেষ খবর পেতে Google News ফিডটি অনুসরণ করুন
  • সর্বশেষ
  • জনপ্রিয়

বিশ্ব খাদ্য নিরাপত্তা দিবস পালন করল বাংলাদেশ ইউনিভার্সিটি অব হেলথ সায়েন্সেস

হোটেলে সাবেক ইউপি সদস্যের মরদেহ, সেই নারী পুলিশ হেফাজতে

আরেক দফায় ইসরায়েলে ক্ষেপণাস্ত্র ছুড়ল ইরান

যে কারণে রোগী প্রতিদিন হাসে, কিন্তু আনন্দ পায় না

ডলারকে আমি চিনি : রামিসার বাবা

ফ্রান্সকে হারিয়ে বিশ্বকাপ জিতবে মরক্কো: মামদানি

মালদ্বীপ-বাংলাদেশ ম্যাচে উত্তেজনা, শেষ মুহূর্তে সংঘর্ষ ১-১ গোলে ড্র

বিনা প্রতিদ্বন্দ্বিতায় বিসিবির পরিচালক হলেন সিসিক প্রশাসক

নেতানিয়াহুকে যুক্তরাষ্ট্র-ইরান চুক্তি অবশ্যই মেনে নিতে হবে : ট্রাম্প

দিনাজপুরে জমে উঠেছে লিচুর বাজার

১০

শয়তানের মূল ঘাঁটি তেহরানে : মার্কিন রাষ্ট্রদূত

১১

ভুয়া কমিটি নিয়ে বিএনপির মিডিয়া সেলের সতর্কবার্তা

১২

৪,৬৯০ অবৈধ প্রবাসীকে নিজ দেশে ফেরত পাঠাল সৌদি, গ্রেপ্তার আরও ৭ হাজার

১৩

ইসরায়েলের হামলার পর এবার বড় সিদ্ধান্ত নিলো ইরান

১৪

সৌদি আরব / প্রিন্স সুলতান বিমানঘাঁটি এলাকায় ক্ষেপণাস্ত্র হামলার সতর্কতা

১৫

বিদ্যালয়ে ঢুকতে বাধা, গেটের সামনেই প্রধান শিক্ষককে মারধর

১৬

গভীর রাতে ফেলে যাওয়া কাফনের কাপড়ে আরবি হরফ ঘিরে রহস্য

১৭

বিশ্বকাপের আগ মুহূর্তে বড় হোঁচট খেল ব্রাজিল

১৮

রাঙামাটিতে পুলিশের বিশেষ অভিযানে ২১ জন আটক

১৯

নিষিদ্ধ ছাত্রলীগের বিরুদ্ধে ককটেল বিস্ফোরণের অভিযোগ, পুলিশ বলছে আলামত নেই

২০
X