স্পোর্টস ডেস্ক
প্রকাশ : ২৩ আগস্ট ২০২৫, ১২:৩৮ পিএম
অনলাইন সংস্করণ

জনপ্রিয় ফ্র্যাঞ্চাইজি লিগ খেলতে ১৩ ভারতীয় ক্রিকেটারের নাম নিবন্ধন

পিযুষ চাওলা। ‍ছবি : সংগৃহীত
পিযুষ চাওলা। ‍ছবি : সংগৃহীত

ক্রিকেটে প্রতিনিয়ত জনপ্রিয়তা বাড়ছে ফ্র্যাঞ্চাইজি লিগের। আইপিএল, পিএসএল, বিপিএলের মতো ব্যাপক জনপ্রিয়তা পেয়েছে সাউথ আফ্রিকার ফ্র্যাঞ্চাইজি টি-টোয়েন্টি লিগ এসএ২০। অল্প সময়ে জনপ্রিয়তা পাওয়া এই লিগের আগামী আসরে খেলতে নাম নিবন্ধন করেছে ১৩ ভারতীয় ক্রিকেটার।

এসএ২০ লিগের চতুর্থ আসরের নিলাম চলতি বছরের ৯ সেপ্টেম্বর অনুষ্ঠিত হবে। নিলামের জন্য নিবন্ধন করেছেন ৭৮৪ জন ক্রিকেটার। যেখানে ভারতের ১৩ ক্রিকেটারের পাশাপাশি পাকিস্তানের ৪০ ও ইংল্যান্ডের ১৫০-এর বেশি ক্রিকেটার রয়েছেন।

আইপিএলের বাইরে বিদেশি ফ্র্যাঞ্চাইজি টি-টোয়েন্টি লিগ খেলার নিয়ম নেই ভারতের ক্রিকেটারদের। কেবল মাত্র দেশটির ক্রিকেট থেকে অবসর নিলেই দেশের বাইরের কোনো ফ্র্যাঞ্চাইজি টুর্নামেন্ট খেলার অনুমতি পাবেন তাদের ক্রিকেটারা।

সাউথ আফ্রিকার লিগে নাম দেয়া ভারতীয় ক্রিকেটারদের মধ্যে সবচেয়ে বড় নাম পিযুষ চাওলা, সিদ্ধার্থ কাউল এবং অঙ্কিত রাজপুত। তাদের বাইরে এসএ২০ লিগে নাম দিয়েছেন মাহেশ আহির (গুজরাট), সারুল কানওয়ার (পাঞ্জাব), অনুরিত সিং কাথুরিয়া (দিল্লি), নিখিল জাগা (রাজস্থান), মোহাম্মদ ফাইদ, কেএস নাভিন (তামিলনাড়ু), আনসারি মারুফ, ইমরান খান (উত্তরপ্রদেশ), ভেঙ্কেটেশ গালিপেলি এবং আতুল যাদব (উত্তর প্রদেশ)।

চলতি বছরের ২৬ ডিসেম্বরে মাঠে গড়াবে এসএ২০ লিগের এবারের আসর। ২৫ জানুয়ারি ফাইনাল অনুষ্ঠিত হবে নিউল্যান্ডসে।

কালবেলা অনলাইন এর সর্বশেষ খবর পেতে Google News ফিডটি অনুসরণ করুন
  • সর্বশেষ
  • জনপ্রিয়

ইরাকের এরবিল বিমানবন্দর এলাকায় বিস্ফোরণ

ম্যাজিক চুলায় রান্না করতে গিয়ে গৃহবধূর মৃত্যু

ওটামেন্ডির পর অবসরের ইঙ্গিত দিলেন পারেদেস

কবে যুক্তরাষ্ট্র সফরে আসছেন চীনের প্রেসিডেন্ট, জানালেন ট্রাম্প

রাষ্ট্রপতির পদত্যাগ নিয়ে ‘গুজবে বিভ্রান্ত না হওয়ার’ আহ্বান মির্জা ফখরুলের

বৈরী আবহাওয়া উপেক্ষা করে দিনাজপুরে রথযাত্রায় হাজারো ভক্তের ঢল

সিকৃবির কৃষি অর্থনীতি ও ব্যবসায় শিক্ষা অনুষদে ছাত্র সমিতির নতুন কমিটি 

২৩তম কমনওয়েলথ গেমস উদ্বোধন / টেকসই পৃথিবী গড়ার আহ্বান রাজা চার্লসের

মেহেদির রং না মুছতেই প্রাণ গেল যুবকের

জনগণের পালস বুঝতে ব্যর্থ হয়েছে সরকার: চরমোনাই পীর

১০

মোহাম্মদপুরে পুলিশ কর্মকর্তাকে ছুরিকাঘাত

১১

বিয়ের ৩ দিন পর প্রাণ গেল যুবকের

১২

ময়নাতদন্তের ফল প্রকাশ / লন্ডনে অতিরিক্ত মাদক ও অ্যালকোহল সেবনে সৌদি যুবরাজের মৃত্যু

১৩

আগামী ২৪ ঘণ্টায় ভারী বৃষ্টি হতে পারে যেসব স্থানে

১৪

ময়মনসিংহে বাড়ছে ডেঙ্গুর প্রকোপ

১৫

বাবা হচ্ছেন ১৯ বছর বয়সী ব্রাজিল তারকা এনদ্রিক

১৬

এবার পশ্চিম তীরে কঠোর পদক্ষেপের ঘোষণা নেতানিয়াহুর

১৭

জুলাই-আগস্ট গণঅভ্যুত্থানের বর্ষপূর্তিতে ছাত্রদলের দুদিনের কর্মসূচি ঘোষণা

১৮

‘জীবনে আর কোনোদিন মাদক ব্যবসা করব না’

১৯

ফিলিস্তিনিদের ওপর ইসরায়েলি বসতি স্থাপনকারীদের গুলি

২০
X