বৃহস্পতিবার, ২৩ জুলাই ২০২৬, ৮ শ্রাবণ ১৪৩৩
স্পোর্টস ডেস্ক
প্রকাশ : ২৬ আগস্ট ২০২৫, ১২:০২ পিএম
অনলাইন সংস্করণ

টেস্ট থেকে হুট করে অবসরের মূল কারণ জানালেন রোহিত

রোহিত শর্মা। ‍ছবি : সংগৃহীত
রোহিত শর্মা। ‍ছবি : সংগৃহীত

ইংল্যান্ড সফরের আগে হুট করেই টেস্ট ক্রিকেটকে বিদায় জানান রোহিত শর্মা। সামাজিক যোগাযোগমাধ্যমে একটি সংক্ষিপ্ত বার্তায় অবসরের ঘোষণা দিয়েছিলেন ভারতের এই ওপেনার। তখন থেকে বিষয়টি নিয়ে আর কোনো মন্তব্য করেননি তিনি।

অবশেষে সোমবার একটি অনুষ্ঠানে হাজির হয়ে অবসরের বিষয়ে মুখ খুলেছেন রোহিত। সরাসরি না বললেও ইঙ্গিতে বুঝিয়ে দিয়েছেন কেন হুট করেই এমন সিদ্ধান্ত নিয়েছিলেন তিনি। ভারতের সাবেক এই অধিনায়ক জানান, শরীর আর টেস্ট ফরম্যাটের চাপ নিতে পারছিল না। তাই নিজে থেকেই সরে দাঁড়ানোর সিদ্ধান্ত নেন তিনি।

তিনি বলেন, ‘টেস্ট ফরম্যাটের জন্য আলাদা করে প্রস্তুতি নিতে হয়। কারণ খেলাটা দীর্ঘমেয়াদি। টেস্টে আপনাকে পাঁচ দিন টিকে থাকতেই হবে। মানসিকভাবে সেটা খুব চাপের। শরীর বিধ্বস্ত হয়ে পড়ে। তবে এটাও ঠিক, প্রথম শ্রেণির ক্রিকেট খেলেই সবাই বড় হয়।’

আক্ষেপের সুরে রোহিত জানান, ভারতের তরুণ ক্রিকেটারেরা এখন প্রস্তুতি নেওয়ার ওপর যথেষ্ট গুরুত্ব দেয় না। তবে একটা সময় তারা ঠিকই বুঝতে পারে, আগে থেকে নিজেকে তৈরি করার দরকার ছিল। এ প্রসঙ্গে রোহিত শর্মা বলেন, ‘আমি ক্রিকেট শুরু করার সময় খুব মজা করতাম। তারপর বয়সভিত্তিক ক্রিকেট খেলেছি। ধীরে ধীরে সিনিয়র ক্রিকেটার এবং কোচেদের মুখোমুখি হয়েছি। বুঝতে শিখেছি কীভাবে সঠিক প্রস্তুতি দরকার।’

ক্রিকেটে ভালো করতে হলে অনুশীলনের বিকল্প নেই। রোহিতও মানেন সেটি। নিজের প্রস্তুতির কথা উল্লেখ করে তিনি বলেন, ‘এমন অনেক কাজ করতে হয় যা চোখের সামনে দেখা যায় না। প্রস্তুতি সে রকমই একটা জিনিস। বারবার একই কাজ করতে হয়। কারণ ওখান থেকেই সব শুরু। মাঠে লম্বা সময় ধরে টিকে থাকার জন্য নিজেকে তৈরি করতে হয়। আমি ভারতের হয়ে ক্রিকেট খেলার সময়েও অনেকটা সময় দিয়েছি নিজেকে তৈরি করার জন্য।’

কালবেলা/এমএইচ
কালবেলা অনলাইন এর সর্বশেষ খবর পেতে Google News ফিডটি অনুসরণ করুন
  • সর্বশেষ
  • জনপ্রিয়

৯ বছর ছিলেন প্রতিদ্বন্দ্বী, এবার সেই ব্রাজিলিয়ান তারকাই মেসির সতীর্থ

পর্দা উঠছে ২৩তম কমনওয়েলথ গেমসের, উদ্বোধন করবেন রাজা তৃতীয় চার্লস ও রানি ক্যামিলা

ডিএমপির দুই থানায় নতুন ওসি

সেই ইকনের পড়ালেখার দায়িত্ব নিচ্ছেন শিক্ষামন্ত্রী

‘বাংলাদেশি জাতীয়তাবাদের দর্শনই আমাদের অন্তর্ভুক্তিমূলক জাতীয় পরিচয়’

ব্রাহ্মণপাড়ায় ৩২ কেজি গাঁজাসহ দুই মাদক কারবারি গ্রেপ্তার

নিট পরীক্ষার প্রশ্ন ফাঁস বিষয়ে সংসদে আলোচনা হবে: ভারতের স্বাস্থ্যমন্ত্রী

চোর সন্দেহে প্রতিবন্ধী যুবককে পিটিয়ে হত্যা: সাভারে ৩ আসামির একদিনের রিমান্ড

আর্জেন্টিনা-ব্রাজিল সমর্থকের বিরোধের জেরে ধর্ষণ মামলা

বিশ্বকাপের সেরা একাদশ ঘোষণা করল ফিফা, জায়গা পেলেন যারা

১০

নারায়ণগঞ্জে চুরির মামলায় শ্রমিকদল নেতা গ্রেপ্তার

১১

৪৯তম বিশেষ বিসিএস: দুই প্রার্থীর ফল ও সাময়িক নিয়োগ বাতিল

১২

বাসের ধাক্কায় প্রাণ গেল অটোরিকশার ২ যাত্রীর

১৩

টানা বৃষ্টিতে মরিচের বাজারে আগুন

১৪

লোহিত সাগরে চলাচলকারী জাহাজে রেডিওতে সতর্কবার্তা দিচ্ছে হুতিরা

১৫

আধুনিক মেশিনে বদলে যাচ্ছে রামেক হাসপাতালের ল্যাব সেবা

১৬

হরমুজ প্রণালির লারাক দ্বীপে মার্কিন ক্ষেপণাস্ত্র হামলা

১৭

ফেনীতে আ.লীগের কার্যালয় গুঁড়িয়ে দিল প্রশাসন

১৮

মেসিদের নিয়ে অপপ্রচার, কঠোর আইনি ব্যবস্থা নিচ্ছে আর্জেন্টিনা

১৯

দেশে জ্বালানি তেলের সংকট নেই: পেট্রোল পাম্প মালিক সমিতি

২০
X