স্পোর্টস ডেস্ক
প্রকাশ : ২৮ আগস্ট ২০২৫, ০৯:১৭ পিএম
অনলাইন সংস্করণ

২০০ রানের ওপরে দলকে নিয়ে যেতে চান লিটন

লিটন দাস। ছবি : সংগৃহীত
লিটন দাস। ছবি : সংগৃহীত

সামনের এশিয়া কাপকে সামনে রেখে নেদারল্যান্ডসের বিপক্ষে তিন ম্যাচের টি-টোয়েন্টি সিরিজকে প্রস্তুতির আদর্শ মঞ্চ হিসেবে দেখছেন বাংলাদেশ অধিনায়ক লিটন দাস। তবে তার চেয়েও বড় লক্ষ্য লিটনের হলো—বাংলাদেশ যেন নিয়মিতভাবে টি-টোয়েন্টিতে ২০০ থেকে ২৫০ রানের ইনিংস গড়ে তোলার অভ্যাস গড়ে তোলে।

আগামী ৩০ আগস্ট সিলেট আন্তর্জাতিক ক্রিকেট স্টেডিয়ামে শুরু হবে সিরিজ। প্রতিপক্ষ নেদারল্যান্ডসকে যদিও অনেকেই আন্ডারডগ ভাবছেন, লিটন তবে সতর্ক। বৃহস্পতিবার সাংবাদিকদের তিনি বলেন, ‘আন্তর্জাতিক ক্রিকেটে ছোট দল বলে কিছু নেই। বাংলাদেশ অতীতে অনেক দলের বিপক্ষে হেরেছে, এটা নতুন কিছু নয়। আমরা যদি হেরে যাই, হেরে যাব। কিন্তু মূল বিষয় হলো আমরা কতটা ভালো খেলতে পারছি।’

সিলেটের ব্যাটিংবান্ধব উইকেট আর এশিয়া কাপের ভেন্যু আবুধাবির কন্ডিশন নিয়ে আত্মবিশ্বাসী লিটন যোগ করেন, ‘আবুধাবিতেও উইকেট ব্যাটিং সহায়ক হবে, ঠিক যেমনটা সিলেটে। তবে ২০০-২৫০ রান করতে হলে অভ্যাস গড়ে তুলতে হবে। আমরা এখানে শিশিরের মধ্যে অনুশীলন করেছি, খেলোয়াড়রা জানে কীভাবে পরিস্থিতির সঙ্গে মানিয়ে নিতে হয়।’

অধিনায়ক আরও জানালেন, নুরুল হাসান সোহান ও সাইফ হাসানের দলে ফেরাকে দীর্ঘমেয়াদি পরিকল্পনার অংশ হিসেবেই দেখা হচ্ছে। ‘তাদের দলে ফেরানোয় আমি খুব খুশি। সোহান বহুদিন ধরে ধারাবাহিক পারফরম করছে। সাইফের আক্রমণাত্মক মানসিকতা আমাদের মিডল অর্ডারে দরকার ছিল। সঙ্গে সে কিছুটা বোলিংও করতে পারে। দু-এক ম্যাচের পারফরম্যান্সের ওপর ভিত্তি করে তাদের বাদ দেওয়া হবে না।’

তবে বাংলাদেশ আজ অনুশীলন করতে পারেনি বৃষ্টির কারণে, বাতিল হয় দিনের সেশনও। অন্যদিকে অতিথি নেদারল্যান্ডস তবে বিকেলে ভালোভাবেই নেট সেশন সম্পন্ন করেছে।

কালবেলা অনলাইন এর সর্বশেষ খবর পেতে Google News ফিডটি অনুসরণ করুন
  • সর্বশেষ
  • জনপ্রিয়

দেশ সংস্কার না করে কুসংস্কারের জন্ম দেওয়া হচ্ছে: নাসীরুদ্দীন পাটওয়ারী

ট্রাকচালক হোসেন হত্যা: হাসিনা-পলকসহ ৩৪ জনের বিরুদ্ধে চার্জ শুনানি ১৩ আগস্ট

স্পেনে দাবানলের ক্ষত কাটছে না, চিন্তায় হাজারো মানুষ

রাষ্ট্রপতি নির্বাচন / তিন কারণে পছন্দের শীর্ষে মির্জা ফখরুল

ভারপ্রাপ্ত রাষ্ট্রপতি হিসেবে হাফিজ উদ্দিন আহমদের প্রথম কর্মদিবস শুরু

‘মানুষের নিরাপত্তা আজ প্রশ্নের মুখে’ / ছাতাবোমার ঘটনায় মিয়া গোলাম পরওয়ারের উদ্বেগ

জাতীয় স্মৃতিসৌধে ভারপ্রাপ্ত রাষ্ট্রপতির শ্রদ্ধা

ব্রিটেনের স্বার্থে প্রয়োজনে ট্রাম্পের বিরুদ্ধেও অবস্থান নেব: অ্যান্ডি বার্নহ্যাম

হরমুজ প্রণালির নৌচলাচল নিয়ে ওমানের সঙ্গে আলোচনায় অগ্রগতি

ইরান অবরোধ ভাঙার অভিযোগে তেলবাহী জাহাজ অচল করল মার্কিন বাহিনী

১০

হজের প্রাথমিক নিবন্ধন শুরু ২৭ জুলাই, যেতে পারবে না যারা

১১

সিলেটে বিউটি পালের পাশে শিক্ষক-লেখক ও সাংবাদিকরা

১২

ভাটারার গ্যাস বিস্ফোরণ / স্বামী-ভাগ্নির পর না ফেরার দেশে ফাহিমাও

১৩

সিরিয়ায় বাস দুর্ঘটনা, হতাহতদের হেলিকপ্টারে করে হাসপাতালে প্রেরণ

১৪

জুলাই হত্যা মামলা / ওবায়দুল কাদেরসহ ৭ জনের বিরুদ্ধে আজ সাক্ষ্য দেবেন সাংবাদিক আশরাফ কায়সার

১৫

প্রশাসনের সঙ্গে বৈঠকের পর খুলল তালা, ক্লাস-পরীক্ষা বর্জন অব্যাহত

১৬

এইচএসসির রসায়ন প্রশ্নে ভুল ছিল কি না জানাল শিক্ষা বোর্ড

১৭

সেনা সদস্যদের পদোন্নতিতে রাজনৈতিক প্রভাবের ঊর্ধ্বে থাকার আহ্বান প্রধানমন্ত্রীর

১৮

আরএসএফকে ছাড় দেবে না সুদানের বাহিনী, লড়াই চালিয়ে যাওয়ার ঘোষণা

১৯

কিডনি রোগে আক্রান্ত কিশোরের কাঁধে পাঁচজনের সংসার

২০
X