কালবেলা প্রতিবেদক
প্রকাশ : ২৭ আগস্ট ২০২৫, ১০:৪১ এএম
অনলাইন সংস্করণ

সৌম্যের ব্যাটে তাণ্ডব, কিপটে মুস্তাফিজ : প্রস্তুতি ম্যাচে কে কেমন করলেন

প্রস্তুতি ম্যাচে মুখোমুখি হন টাইগার ক্রিকেটাররা। ‍ছবি : সংগৃহীত
প্রস্তুতি ম্যাচে মুখোমুখি হন টাইগার ক্রিকেটাররা। ‍ছবি : সংগৃহীত

সিলেটে নেদারল্যান্ডসের বিপক্ষে তিন ম্যাচের টি-টোয়েন্টি সিরিজ শুরুর আগে দুই দলে বিভক্ত হয়ে প্রস্তুতি ম্যাচে মাঠে নামেন ক্রিকেটাররা। তাতে সবুজ দলের কাছে পাত্তা পায়নি লাল দল। জাকের আলী নেতৃত্ব দিয়েছেন সবুজ দলকে, যেখানে লাল দলের অধিনায়কত্বের দায়িত্ব পালন করেন লিটন দাস।

টস জিতে আগে বোলিংয়ের সিদ্ধান্ত নেয় লিটন দাসের লাল দল। তবে বল হাতে তার দলের বোলাররা সুবিধা করতে পারেননি। সবুজ দলের ব্যাটারদের আগ্রাসী ব্যাটিংয়ে নির্ধারিত ২০ ওভারে ৫ উইকেট হারিয়ে তুলে ২০৩ রান।

সবুজ দলের পক্ষে এদিন ব্যাট হাতে তাণ্ডব চালান সৌম্য সরকার। ২৯ বলে খেলেন ৪১ রানের ঝোড়ো ইনিংস। শান্তও এদিন ছোট্ট এক ঝোড়ো ইনিংস উপহার দেন। তার ব্যাট থেকে আসে ১২ বলে ২১ রান। তরুণ ব্যাটার মাহফিজুল ইসলাম রবিন করেন ২৭ বলে ৪৪। জাকের আলী অনিকের ব্যাট থেকে আসে ২৩ বলে ৩৫ রান। শেখ মেহেদী করেন ১২ বলে ১৭।

সবুজ দলের ব্যাটারদের আগ্রাসী ব্যাটিংয়ের মাঝেও বল হাতে কৃপণ ছিলেন অভিজ্ঞ পেসার মুস্তাফিজ। ৩ ওভার বল করে মাত্র ১৪ রান দেন তিনি। শিকার করেন ১ উইকেট। এ ছাড়া খরুচে বোলিংয়ে খালেদ আহমেদ নেন তিন উইকেট।

২০৪ রানের জবাবে ব্যাট করতে নেমে লাল দল গুটিয়ে যায় ১৩৫ রানে। তানজিদ হাসান তামিম ৮, পারভেজ হোসেন ইমন ১ রানে ফিরলে শুরুতেই চাপে পড়ে লাল দল। তামিমকে শরিফুল ইসলাম ও ইমনকে তাসকিন আহমেদ সাজঘরে ফেরান।

অধিনায়ক লিটন দাস দলের হাল ধরলেও আগ্রাসী ব্যাটিং করতে ব্যর্থ হন। ২৭ বলে ৩৩ রান করে প্যাভিলিয়নে ফেরেন তিনি। হৃদয় ছিলেন মারকুটে মেজাজে। ২৭ বলে ৬৬ রান করে শান্তর দক্ষতায় রানআউট হন। দলের বাকি ব্যাটাররা জ্বলে উঠতে না পারায় শেষ পর্যন্ত হারই সঙ্গী হয় লাল দলের। সবুজ দলের পক্ষে তিনটি করে উইকেট নেন মোহাম্মদ সাইফুদ্দিন ও শরীফুল ইসলাম।

কালবেলা/এমএইচ
কালবেলা অনলাইন এর সর্বশেষ খবর পেতে Google News ফিডটি অনুসরণ করুন
  • সর্বশেষ
  • জনপ্রিয়

বঙ্গোপসাগরে ধরা পড়ল বিরল ‘প্যারটফিশ’

বিশ্বের সবচেয়ে দামি ফুটবলার এখন কে

স্কুলছাত্রী ঝুমা হত্যায় আসামির মৃত্যুদণ্ড, ১৯ কার্যদিবসে বিচার শেষ

‘চোখের বদলে চোখ’, যুক্তরাষ্ট্রকে কড়া হুঁশিয়ারি ইরানের পররাষ্ট্রমন্ত্রীর

শেখ হাসিনার সঙ্গে ফোনালাপের দাবি উড়িয়ে দিলেন রাষ্ট্রপতি

আগামীকালই পদত্যাগ করছেন রাষ্ট্রপতি

চট্টগ্রাম বোর্ডে পুনরায় শুরু হচ্ছে এইচএসসি পরীক্ষা

‘এখানে সরকারের কোনো পদক্ষেপ নেই’, রাষ্ট্রপতির পদত্যাগের গুঞ্জনে স্বরাষ্ট্রমন্ত্রী

পিরোজপুরে জামায়াতে ইসলামীর কার্যালয়ের সামনে আগুন

শিক্ষার্থী বিক্ষোভে দিল্লির ১৬ মেট্রো স্টেশন বন্ধ

১০

ইরানে যুক্তরাষ্ট্র-ইসরায়েলের আগ্রাসন নিয়ে চীনের প্রতিক্রিয়া

১১

সীমান্তে ৭ পুশইন: দুজনের খোঁজ মিলেলেও নিরুদ্দেশ ৫

১২

মেয়াদোত্তীর্ণ বিস্কুট-পাউরুটি দিয়ে তৈরি হতো খাবার, লাখ টাকা জরিমানা

১৩

নজরুলের ভিডিওকাণ্ডে দ্বিতীয় দিনের বিক্ষোভ, আলোচনায় নতুন ভিডিও

১৪

যুক্তরাষ্ট্রের প্রতিনিধি পরিষদে ১ দশমিক ১৫ ট্রিলিয়ন ডলারের প্রতিরক্ষা বিল পাস

১৫

আর্জেন্টিনার বর্তমান দলের কারা খেলবেন ২০৩০ বিশ্বকাপ, আগেই বিদায় নিবেন যারা!

১৬

উচ্চশিক্ষা রূপান্তরে ৫ বছর মেয়াদি জাতীয় কর্মপরিকল্পনা চূড়ান্ত করছে ইউজিসি

১৭

থাইল্যান্ডে নিরাপত্তা চৌকিতে হামলা, নিহত ৫ আধাসামরিক সদস্য

১৮

ব্রাহ্মণবাড়িয়ায় ব্যাংক কর্মকর্তাকে হত্যা, প্রধান আসামি ঢাকায় গ্রেপ্তার

১৯

থাকবে যেসব সুবিধা  / আগস্টেই মিলবে ‘প্রবাসী কার্ড’, কারা আগে পাবেন?

২০
X