স্পোর্টস ডেস্ক
প্রকাশ : ০২ সেপ্টেম্বর ২০২৫, ০৩:৩২ পিএম
অনলাইন সংস্করণ

মেসির অবসরের জন্য কেউ প্রস্তুত নয়, দাবি সাবেক সতীর্থের

লিওনেল মেসি। ছবি: সংগৃহীত
লিওনেল মেসি। ছবি: সংগৃহীত

বিশ্বকাপ জয়ের স্বপ্ন পূরণ করেছেন, আর্জেন্টিনার জার্সিতে লিখেছেন ইতিহাসের সোনালী অধ্যায়। তবু সময়ের নিয়মে ক্যারিয়ারের শেষ প্রান্তে দাঁড়িয়ে ফুটবলের সর্বকালের অন্যতম সেরা খেলোয়াড় লিওনেল মেসি। ভেনেজুয়েলার বিপক্ষে বাছাইপর্বের ম্যাচ হতে পারে দেশের মাটিতে তার শেষ প্রতিযোগিতামূলক খেলা। এই সম্ভাবনায় শঙ্কিত পুরো আর্জেন্টিনা— সাবেক সতীর্থ ফ্রাঙ্কো আরমানির স্পষ্ট মন্তব্য, ‘মেসির অবসরের জন্য কেউই এখনও প্রস্তুত নয়।’

২০০৫ সালে জাতীয় দলে অভিষেকের পর কেটে গেছে দুই দশক। এই সময়ে মেসি জিতেছেন বিশ্বকাপ, দুইটি কোপা আমেরিকা ও ২০০৮ সালের অলিম্পিক সোনা। জাতীয় দলের জার্সিতে ১৯৩ ম্যাচে করেছেন ১১২ গোল। কিন্তু ৩৮ বছরে এসে তিনি নিজেই ইঙ্গিত দিচ্ছেন, ২০২৬ বিশ্বকাপের পর হয়তো নামবেন আন্তর্জাতিক ফুটবল থেকে বিদায়ের পথে।

ভেনেজুয়েলার বিপক্ষে বৃহস্পতিবারের ম্যাচকে মেসি বিশেষভাবে দেখছেন। সেটি হতে পারে জাতীয় দলে তার শেষ বাছাই ম্যাচ আর্জেন্টিনার মাটিতে। নিজেই বলেছেন— ‘এটি আমার জন্য বিশেষ ম্যাচ। পরিবার সবাই থাকবে, কারণ এটি শেষ বাছাইপর্বের ম্যাচ। এরপর কি হবে জানি না।’

সাবেক সতীর্থ আরমানি এ প্রসঙ্গে বলেন— ‘আশা করি সে এখনই অবসর নেবে না। সময় নিয়ে ভেবে দেখুক। কারণ, মেসিকে বিদায় জানানোর জন্য এখনও কেউ প্রস্তুত নয়।’

মেসি অন্তত ২০২৬ বিশ্বকাপ পর্যন্ত খেলার ইঙ্গিত দিয়েছেন। লক্ষ্য একটাই— বিশ্বচ্যাম্পিয়ন হিসেবে শিরোপা ধরে রাখা। তবে এরপর কি হবে, তা নিয়ে এখনো অনিশ্চয়তা রয়ে গেছে।

আর্জেন্টিনা ও ইন্টার মায়ামির সমর্থকদের তাই একটাই প্রার্থনা— কিংবদন্তিকে যেন আরও কিছুদিন মাঠে দেখা যায়।

কালবেলা অনলাইন এর সর্বশেষ খবর পেতে Google News ফিডটি অনুসরণ করুন
  • সর্বশেষ
  • জনপ্রিয়

রাশিয়ার ড্রোন হামলায় ইউক্রেনে নিহত ৪, আহত ১০

ম্যারাডোনার ‘ইশ্বরের হাত’ ছোঁয়া সেই বল এখন কোথায়

ট্রাক-কাভার্ডভ্যানের সংঘর্ষে প্রাণ গেল যুবকের

বিয়ে বাড়িতে গরুর মাংস নিয়ে দুপক্ষের সংঘর্ষ, আহত ১০

আজ বিশ্ব অ্যাক্রেডিটেশন দিবস

রামিসা হত্যা / ফাঁসির আসামিদের ‘কনডেম সেলে’ রাখা হলো সোহেল-স্বপ্নাকে

তেহরানের আন্তর্জাতিক বিমানবন্দরে ফের ফ্লাইট চলাচল শুরু

শুরুতেই উইকেট হারাল বাংলাদেশ

সীমান্তে বিএসএফের পুশইন চেষ্টা ব্যর্থ, রাতভর পাহারায় বিজিবি-স্থানীয়রা

টেস্ট চ্যাম্পিয়নশিপ ফাইনালের দৌড়ে বাংলাদেশের নিচে ভারত

১০

নেত্রকোনায় রোহিঙ্গা যুবক আটক

১১

মৌসুমি বায়ুর প্রভাবে দেশজুড়ে বৃষ্টির আভাস, সমুদ্রবন্দরে ৩ নম্বর সতর্কসংকেত

১২

শিশু অপহরণ চক্রের দুই নারী সদস্য গ্রেপ্তার, উদ্ধার ৩ শিশু

১৩

ফেনীর প্রবীণ সাংবাদিক ওছমান হারুন মারা গেছেন

১৪

টস হেরে ব্যাটিংয়ে বাংলাদেশ

১৫

প্রধানমন্ত্রীর সভাপতিত্বে একনেক সভা চলছে

১৬

৯ বছরের শিশুকে যৌন হয়রানির অভিযোগ, আটক ১

১৭

জয় বাংলা স্লোগান দিয়ে যুবদল নেতার ওপর ককটেল হামলা : শ্রমিক লীগ নেতা গ্রেপ্তার

১৮

কলেজছাত্রকে ছুরিকাঘাতে হত্যা, অভিযুক্তদের বাড়ি ভাঙচুর-অগ্নিসংযোগ

১৯

পাকিস্তানি রিভলভার ও গুলিসহ যুবক আটক

২০
X