বুধবার, ২২ জুলাই ২০২৬, ৭ শ্রাবণ ১৪৩৩
স্পোর্টস ডেস্ক
প্রকাশ : ০১ সেপ্টেম্বর ২০২৫, ০৭:৪২ পিএম
আপডেট : ০১ সেপ্টেম্বর ২০২৫, ০৭:৫২ পিএম
অনলাইন সংস্করণ

নাসুমের স্পিন ঘূর্ণিতে ১০৩ রানে অলআউট নেদারল্যান্ডস

নাসুম আহমেদ। ‍ছবি : সংগৃহীত
নাসুম আহমেদ। ‍ছবি : সংগৃহীত

সিরিজ নির্ধারণী ম্যাচে বাংলাদেশের বোলারদের দুর্দান্ত বোলিংয়ে ১০৩ রানে অলআউট হয় নেদারল্যান্ডস। সোমবার সিলেট স্টেডিয়ামে সবকটি উইকেট হারিয়ে ১৭.৩ ওভারে এই রান করে তারা। টাইগারদের পক্ষে নাসুম আহমেদ নেন ৩টি উইকেট।

টস হেরে আগে ব্যাট করতে নেমে শুরু থেকেই নিয়মিত বিরতিতে উইকেট হারাতে থাকে নেদারল্যান্ডস। দলীয় ১৪ রানে প্যাভিলিয়নে ফেরেন ম্যাক্স ও’দোদ। নাসুমের বলে তাওহীদ হৃদয়ের কাছে ক্যাচ দেন তিনি। নাসুমের পরের বলেই শূন্য রানে আউট হন তেজা নিদামানুরু। ১৪ রানে দুই উইকেট হারিয়ে শুরুতেই চাপে পড়ে যায় সফরকারীরা।

দলের ৩৭ রানে ১৭ বলে ২৪ রান করে ফেরেন ওপেনার বিক্রমজিত সিং। পাওয়ারপ্লের ৬ ওভারে ৪০ রান তোলে নেদারল্যান্ডস, হারায় ৩ উইকেট। পাওয়ারপ্লে শেষেও নিয়মিত বিরতিতে উইকেট হারিয়েছে ডাচরা। ১৭ বলে ১২ রান করা শারিজ আহমেদকে ফেরান তানজিম হাসান সাকিব। শেষ দিকে দলের হাল ধরেন আরিয়ান দাত। বাকিরা তেমন সুবিধা করতে পারেননি। এক পর্যায়ে মনে হচ্ছিল একশোর নিচে অলআউট হবে নেদারল্যান্ডস।

শেষ উইকেট জুটিতে ড্যানিয়েল ডোরামকে সাথে নিয়ে এগোতে থাকেন আরিয়ান। ২৪ বলে ৩০ রান করে দলের ১০৩ রানের মাথায় শেষ ব্যাটার হিসেবে আউট হন তিনি। তাকে ফেরান শেখ মেহেদী হাসান। ১৭.৩ ওভারেই ১০৩ রানে অলআউট হয় নেদারল্যান্ডস।

বাংলাদেশের হয়ে ৩ উইকেট শিকার করেন নাসুম আহমেদ। ২টি করে উইকেট নেন মুস্তাফিজুর রহমান এবং তাসকিন আহমেদ। তানজিম হাসান সাকিব এবং শেখ মেহেদী হাসান ১টি করে উইকেট তোলেন।

কালবেলা/এমএসকেএম
কালবেলা অনলাইন এর সর্বশেষ খবর পেতে Google News ফিডটি অনুসরণ করুন
  • সর্বশেষ
  • জনপ্রিয়

বিয়ে নিয়ে শুভঙ্করের ফাঁকি, জামায়াত এমপির গোমর ফাঁস করলেন কাজী  

থাইল্যান্ডে আন্তঃদেশীয় অপরাধ সম্মেলন শেষ, কর্মব্যস্ত সময় কাটালেন আইজিপি

রাজধানীতে বিএনপি কর্মীকে প্রকাশ্যে কুপিয়ে হত্যা

আরএফএল কর্মীর রক্তাক্ত মরদেহ উদ্ধার, সহকর্মী পলাতক

অবৈধ পথে ইতালি যাওয়ার চেষ্টা, হাঙ্গেরিতে বাংলাদেশি যুবকের মৃত্যু

নতুন বাংলাদেশ গড়তে এনসিপি প্রতিশ্রুতিবদ্ধ: হাসনাত আব্দুল্লাহ

‘রাজনৈতিক বিভেদের ঊর্ধ্বে থেকে আইনজীবীদের কল্যাণে কাজ করতে হবে’

বিশ্বকাপ ফাইনালের মারামারিতে যে শাস্তি পেতে পারেন আর্জেন্টাইন খেলোয়াড়রা

হিজবুল্লাহর বিরুদ্ধে লড়তে চান সিরিয়ার প্রেসিডেন্ট, দাবি ট্রাম্পের

হুতিদের হুমকির মুখে লোহিত সাগর থেকে ফিরে গেল ২ সৌদি জাহাজ

১০

চুক্তি আগস্টে / এবার এয়ারবাসের ১০ উড়োজাহাজ কিনছে সরকার

১১

উন্নয়ন কোনো দলের নয়, জনগণের অধিকার: মান্নান

১২

স্থানীয় সরকার নির্বাচনে যাদের প্রার্থী হতে সুযোগ দেবে না ইসি

১৩

কুয়াকাটায় বসতবাড়ি থেকে পদ্ম গোখরা উদ্ধার

১৪

ইরানে হামলা না চালালে আজ ইসরায়েলের অস্তিত্ব থাকত না: ট্রাম্প

১৫

বন্যায় ক্ষতিগ্রস্তদের মাঝে অভিযাত্রিক ফাউন্ডেশনের খাদ্য সহায়তা

১৬

স্কালোনির পর আর্জেন্টিনার কোচ হতে পারেন যারা, আলোচনায় ৪ নাম

১৭

পাঁচ তারকা বিচারক নিয়ে শুরু হচ্ছে ‘ভয়েজ অব বাংলাদেশ’

১৮

টুঙ্গিপাড়ার পাশে সমাবেশ করে গেলেন হাসনাতরা

১৯

রাহুলকে কোথায় নেওয়া হয়েছে জানাচ্ছে না দিল্লি পুলিশ: কংগ্রেস

২০
X