স্পোর্টস ডেস্ক
প্রকাশ : ০৪ সেপ্টেম্বর ২০২৫, ০২:২৫ এএম
আপডেট : ০৪ সেপ্টেম্বর ২০২৫, ০১:৪৩ পিএম
অনলাইন সংস্করণ

এশিয়া কাপ নিয়ে আশাবাদী লিটন

ডাচদের কাছে সিরিজ জয়ের ট্রফি হাতে লিটন। ছবি : সংগৃহীত
ডাচদের কাছে সিরিজ জয়ের ট্রফি হাতে লিটন। ছবি : সংগৃহীত

এশিয়া কাপে বাংলাদেশের ইতিহাস মিশ্র অভিজ্ঞতায় ভরা। ২০১২ থেকে ২০১৮ পর্যন্ত হওয়া চার আসরের তিনটিতে ফাইনাল খেললেও এরপর আর ধারাবাহিক হতে পারেনি টাইগাররা, কখনো গ্রুপ পর্বই টপকাতে পারেনি। তবে আসন্ন আসরে দলকে ভিন্নভাবে দেখছেন অধিনায়ক লিটন দাস। তার বিশ্বাস, প্রস্তুতি এবার আগের যে কোনো সময়ের চেয়ে ভালো।

আগামী ৯ সেপ্টেম্বর সংযুক্ত আরব আমিরাতে শুরু হবে এশিয়া কাপ। তৃতীয় দিনে নিজেদের প্রথম ম্যাচে বাংলাদেশের প্রতিপক্ষ হংকং। এর আগে নেদারল্যান্ডসকে নিয়ে তিন ম্যাচের টি২০ সিরিজ খেলেছে টাইগাররা, যেখানে ২-০ ব্যবধানে সিরিজ জেতার পর শেষ ম্যাচ বৃষ্টিতে ভেসে যায়।

লিটন দাস মনে করেন, সিরিজটি শুধু জেতাই নয়, প্রস্তুতির ক্ষেত্রেও বড় ভূমিকা রেখেছে। তিনি বলেন—‘আমার কাছে মনে হয়েছে আমরা ভালো অবস্থায় আছি। এই ক্যাম্প শুধু এই সিরিজের জন্য নয়, ভবিষ্যতের জন্যও ছিল। সত্যি বলতে, এর চেয়ে ভালো ক্যাম্প আমি দেখিনি।’

সিলেটের সুবিধাগুলো বিশেষভাবে কাজে দিয়েছে বলে জানান তিনি। মিরপুরে ফিটনেসের কাজ করা গেলেও সিলেটে যে ধরনের প্র্যাকটিস হয়েছে, সেটাই ছিল দলের প্রয়োজন। লিটনের ভাষায়, ‘পুরো যাত্রাটাই আমাদের জন্য দারুণ ছিল। এই প্র্যাকটিস, এই ম্যাচগুলো আমাদের মানসিকভাবে আরও প্রস্তুত করেছে।’

শেষ ম্যাচে একাধিক তরুণকে সুযোগ দেয় বাংলাদেশ। তাওহীদ হৃদয়, নুরুল হাসান সোহান, শামীম হোসেন ও জাকের আলী সবাই অন্তত একটি করে ম্যাচ খেলেছেন। কেবল মোহাম্মদ সাইফউদ্দিনকে যথেষ্ট সুযোগ দিতে না পারার জন্য সামান্য আফসোস ঝরল অধিনায়কের কণ্ঠে।

তবুও লিটনের চোখে ইতিবাচক দিকটাই বড়—‘প্র্যাকটিস যেমন দরকার, ম্যাচ খেলে শেখাটাও ততটাই গুরুত্বপূর্ণ। ম্যাচের ভেতরে থেকেই আসল গেম সেন্স তৈরি হয়।’

এশিয়া কাপ সামনে রেখে অধিনায়ক স্পষ্ট করে দিলেন লক্ষ্য—‘আমার লক্ষ্য একটাই—ভালো ক্রিকেট খেলা। যদি আমরা সেটা পারি, ফল আপনাতেই আসবে।’

কালবেলা/এমএইচ
কালবেলা অনলাইন এর সর্বশেষ খবর পেতে Google News ফিডটি অনুসরণ করুন
  • সর্বশেষ
  • জনপ্রিয়

ইরানের ‘খাইবার শেকান’ ক্ষেপণাস্ত্রেই কুপোকাত যুক্তরাষ্ট্র

ই-পাসপোর্টের দীর্ঘ ভোগান্তির পর বিশেষ কনস্যুলার সেবা

জরাজীর্ণ ঝুপড়ি ঘরে মানবেতর জীবনযাপন বিউটি বেগমের

সাবেক রাষ্ট্রপতি সাহাবুদ্দিন ও আবদুল হামিদের বিরুদ্ধে ট্রাইব্যুনালে অভিযোগ

কাতারে সমুদ্রপথে নৌযান চলাচল পুরোপুরি স্বাভাবিক ঘোষণা

ডিএসসিসির নির্বাহী প্রকৌশলী গোলাম কিবরিয়াকে বরখাস্তের আদেশ প্রত্যাহার

গাজার যুদ্ধের আরেক শিকার অপরিণত নবজাতকেরা

কাজ করে কুল পাচ্ছেন না জাপানের প্রধানমন্ত্রী, ঘুমান মাত্র ‘৩ ঘণ্টা’

রাষ্ট্রের নিরাপত্তা ও গণমাধ্যমের স্বাধীনতার মধ্যে ভারসাম্যের আহ্বান আনসারের

মেসিহীন মায়ামির জয়, অভিষেকেই নজর কাড়লেন কাসেমিরো

১০

অসম্পূর্ণ কাজ শতভাগ দেখিয়ে চূড়ান্ত বিল উত্তোলন

১১

চীনে আঘাত হেনেছে টাইফুন ‘নৌল’

১২

সুবিধা চেয়ে আদালতে পলক / আমার বিরুদ্ধে ৯৮টি মামলা, ৯৯ দিন রিমান্ডে ছিলাম

১৩

যুক্তরাষ্ট্রকে যুদ্ধে সহায়তা করলে যুক্তরাজ্যেও হামলার হুমকি ইরানের

১৪

এক গ্রাম থেকেই ৮ শিক্ষার্থীর বৃত্তি অর্জন

১৫

বিদায়ী রাষ্ট্রপতির বিরুদ্ধে মামলা হবে কি না জানালেন স্বরাষ্ট্রমন্ত্রী

১৬

সাঙ্গু নদীতে ভেসে উঠল নিখোঁজ পর্যটকের মরদেহ

১৭

টানা ৩ দিন ১২ ঘণ্টা করে গ্যাস থাকবে না যেসব এলাকায়

১৮

দেশ সংস্কার না করে কুসংস্কারের জন্ম দেওয়া হচ্ছে: নাসীরুদ্দীন পাটওয়ারী

১৯

ট্রাকচালক হোসেন হত্যা: হাসিনা-পলকসহ ৩৪ জনের বিরুদ্ধে চার্জ শুনানি ১৩ আগস্ট

২০
X