কালবেলা ডেস্ক
প্রকাশ : ০৪ সেপ্টেম্বর ২০২৫, ০২:৫৪ এএম
আপডেট : ০৪ সেপ্টেম্বর ২০২৫, ১২:১০ পিএম
অনলাইন সংস্করণ

ফেনীতে বিএনপির র‍্যালিতে হামলা

ফেনী জেলার মানচিত্র। ছবি : কালবেলা গ্রাফিক্স
ফেনী জেলার মানচিত্র। ছবি : কালবেলা গ্রাফিক্স

ফেনীর দাগনভূঞায় বিএনপির প্রতিষ্ঠাবার্ষিকীর র‍্যালিতে হামলার ঘটনা ঘটেছে। বুধবার (৩ সেপ্টেম্বর) বিকেলে এ ঘটনা ঘটে। হামলায় অন্তত ১০ জন আহত হয়েছে।

প্রত্যক্ষদর্শী ও স্থানীয়রা জানায়, উপজেলার পূর্ব চন্দ্রপুর ইউনিয়ন বিএনপি পক্ষ থেকে দলের প্রতিষ্ঠাবার্ষিকী উপলক্ষে র‍্যালি শুরু হয়। উপজেলা ছাত্রদলের সাবেক সভাপতি ও ইউনিয়নে বিএনপির সাংগঠনিক চেয়ারম্যান নিজাম উদ্দিন ভূঁঞা হুদনের নেতৃত্বে মিছিলের শেষ মুহূর্তে মোটরসাইকেলের বহর নিয়ে এসে হামলা করে দুর্বৃত্তরা। এ সময় অন্তত ১০ জন আহত হয়।

জুলাই যোদ্ধা জিল্লুর রহমান রিহাব অভিযোগ করেন, ফেনী জেলা ছাত্রদলের বহিষ্কৃত সহসভাপতি জামশেদুর রহমান ফটিকের নেতৃত্বে বহিরাগতরা এ হামলা চালিয়েছে। হামলায় কিশোর গ্যাং ও নিষিদ্ধ ছাত্রলীগ সদস্যরাও জড়িত বলে দাবি করেন ভুক্তভোগীরা।

অভিযোগের বিষয়ে জানতে অভিযুক্ত ফটিকের মুঠোফোনে বারবার কল দিলেও সেটি বন্ধ পাওয়া যায়।

জেলা বিএনপির সদস্য সচিব আলাল উদ্দিন আলাল বলেন, বিএনপির কমিটিকে কেন্দ্র করে দাগনভূঞায় দীর্ঘদিন ধরে কিছু নেতাকর্মী বিশৃঙ্খলা করছে। সংঘাত ও সব ধরনের বিশৃঙ্খলা এড়াতে উপজেলা বিএনপির প্রতিষ্ঠাবার্ষিকীর কর্মসূচি স্থগিত করা হয়। এতদিন ধরে সংগঠন নিয়ে যারা বাড়াবাড়ি করেছে তাদের বিরুদ্ধে ব্যবস্থা নেওয়া হবে।

দাগনভূঞা থানার ভারপ্রাপ্ত কর্মকর্তা (ওসি) ওয়াহিদ পারভেজ জানান, পুলিশ ঘটনাস্থল পরিদর্শন করেছে। অভিযোগ পেলে আইনগত ব্যবস্থা নেওয়া হবে।

কালবেলা অনলাইন এর সর্বশেষ খবর পেতে Google News ফিডটি অনুসরণ করুন
  • সর্বশেষ
  • জনপ্রিয়

নেদারল্যান্ডসের বিপক্ষে ২-২ গোলে ড্র জাপানের

ইরানের সঙ্গে যুদ্ধবিরতি সম্পন্ন, নৌ অবরোধ প্রত্যাহারের ঘোষণা ট্রাম্পের

যুক্তরাষ্ট্র-ইরান সমঝোতা সম্পন্ন, হরমুজ প্রণালি উন্মুক্ত করার ঘোষণা

জাপানের দুর্দান্ত জবাব, নেদারল্যান্ডসের বিপক্ষে সমতায় ফেরা

প্রধানমন্ত্রীর উপদেষ্টাকে দিল্লিতে প্রবেশে বাধা, ফয়েজের ফেসবুক স্ট্যাটাস

সেভেন আপের দুঃসহ স্মৃতি : ১২ বছর পর ‘বন্ধু’ পেল ব্রাজিল

প্রধানমন্ত্রীর তথ্য উপদেষ্টাকে ‘রহস্যজনক কারণে’ দিল্লিতে প্রবেশে বাধা

মাঠে মুখোমুখি নেদারল্যান্ডস-জাপান

ভোলায় মাছসহ ৩ জেলে আটক

ব্রাজিলের সেই ‘সেভেন আপ’ এর স্মৃতি ফেরাল জার্মানি

১০

জার্মানির গোলবন্যা, কুরাসাওকে ৭-১ গোলে বিধ্বস্ত

১১

৫–১ গোলে এগিয়ে গেল জার্মানি

১২

চট্টগ্রাম বিশ্ববিদ্যালয়ে ছাত্রদল-শিবিরের কর্মীদের মধ্যে উত্তেজনা

১৩

রাশিয়া যাওয়ার দেড় মাসের মধ্যে নিখোঁজ মফিজ মিয়া, ড্রোন হামলায় নিহতের গুঞ্জন

১৪

যে কারণে নেতানিয়াহুকে নির্বোধ বললেন ট্রাম্প

১৫

পাওনা টাকা নিয়ে বিরোধ, গাড়িচাপা দিয়ে যুবককে হত্যাচেষ্টা

১৬

চুরির অভিযোগে চোরকে মারধর, ভিডিও ভাইরাল

১৭

মাহমুদা লাবনীর গুচ্ছ কবিতা

১৮

দুই এমপিকে দলের গুরুত্বপূর্ণ পদ থেকে সরালেন মমতা

১৯

এমপি মনিরুল হকের প্রকাশ্যে ক্ষমা চাওয়া উচিত: সর্ব মিত্র চাকমা

২০
X