রাজশাহী ব্যুরো
প্রকাশ : ০৪ সেপ্টেম্বর ২০২৫, ০৩:২৯ এএম
আপডেট : ০৪ সেপ্টেম্বর ২০২৫, ১২:০৯ পিএম
অনলাইন সংস্করণ

বেপরোয়া অটোরিকশায় প্রাণ গেল রাবি শিক্ষার্থীর

নিহত শিক্ষার্থী ইফতেখার ইসলাম ফামিন। ছবি : সংগৃহীত
নিহত শিক্ষার্থী ইফতেখার ইসলাম ফামিন। ছবি : সংগৃহীত

রাজশাহী বিশ্ববিদ্যালয়ের (রাবি) বিনোদনপুর গেটের সামনে ঢাকা-রাজশাহী মহাসড়কে দুর্ঘটনায় নিহত হয়েছেন এক শিক্ষার্থী। বুধবার (৩ সেপ্টেম্বর) রাত পৌনে ১১টার দিকে এ দুর্ঘটনা ঘটে। পরে ফায়ার সার্ভিসের সদস্যরা দ্রুত উদ্ধার করে রাজশাহী মেডিকেল কলেজ (রামেক) হাসপাতালের জরুরি বিভাগে নিলে চিকিৎসক রাত ১২টার দিকে তাকে মৃত ঘোষণা করেন।

নিহত শিক্ষার্থীর নাম ইফতেখার ইসলাম ফামিন। তিনি রাবির ইংরেজি বিভাগের ২০১৯-২০ সেশনের শিক্ষার্থী ছিলেন। তার বাড়ি ঢাকার নিউমার্কেট এলাকায়।

প্রত্যক্ষদর্শীরা জানান, বন্ধু মিরাজের সঙ্গে মোটরসাইকেলে ছিলেন ফামিন। হঠাৎ একটি অটোরিকশা বেপরোয়াভাবে উল্টো দিকে আসায় মোটরসাইকেলের সঙ্গে সংঘর্ষ হয়। এ সময় ফামিন বাইক থেকে ছিটকে প্রায় ১০-১৫ মিটার দূরে পড়ে গিয়ে গুরুতর আহত হন।

দর্শন বিভাগের শিক্ষার্থী নওয়াব হাসান প্রিন্স বলেন, পুরো দায় রিকশাচালকের। ভাইয়া ঠিকঠাক রাস্তা দিয়ে আসছিলেন। কিন্তু রিকশাটা হঠাৎ উল্টো দিকে ঘোরায় এই দুর্ঘটনা ঘটে।

বিশ্ববিদ্যালয়ের ইংরেজি বিভাগের সভাপতি অধ্যাপক মমিনুল ইসলাম বলেন, ফামিন বাইকের পেছনে বসা অবস্থায় দুর্ঘটনায় গুরুতর আহত হয়। তাকে হাসপাতালে নিলে চিকিৎসক মৃত ঘোষণা করেন। আমরা পরিবারকে খবর দিয়েছি।

রাবির প্রক্টর অধ্যাপক ড. মাহবুবুর রহমান জানান, বিভাগের শিক্ষকদের সঙ্গে আমরা হাসপাতালে উপস্থিত আছি। ঘটনাটি আমরা গুরুত্ব দিয়ে দেখছি। পরবর্তী ব্যবস্থা গ্রহণ করা হবে।

রাজশাহীর মতিহার থানার ভারপ্রাপ্ত কর্মকর্তা (ওসি) আব্দুল মালেক বলেন, ঘটনার পরপরই অটোরিকশার চালককে আটক করা হয়েছে। সড়ক পরিবহন আইনে তার বিরুদ্ধে মামলা করা হবে।

কালবেলা অনলাইন এর সর্বশেষ খবর পেতে Google News ফিডটি অনুসরণ করুন
  • সর্বশেষ
  • জনপ্রিয়

ইরানে হামলা চালালে যুক্তরাষ্ট্রের সমর্থন হারাবে ইসরায়েল : ট্রাম্প

যশোরে আ.লীগ-যুবলীগের তিন নেতা গ্রেপ্তার

গোপালগঞ্জে আওয়ামীলীগ নেতার পদত্যাগ

নিখোঁজের ৪ দিন পর প্রবাসীর হাত-পা বাঁধা লাশ উদ্ধার

ক্যানসার শনাক্তে দেশে প্রথম রোবটিক প্রোস্টেট বায়োপসি হলো স্কয়ারে

আমার কথা বলে তাহেরী হুজুর আলোচনায় থাকতে চান : সামান্তা

অভিষেক ম্যাচেই ৪৭ বছরের রেকর্ড ভাঙলেন ভারতীয় ক্রিকেটার 

হার্ট ভালো রাখতে প্রতিদিন খাবেন যে পাঁচ খাবার

৩৪ তলায় ফ্ল্যাট কেনার পর জানতে পারলেন ভবনটিই ৩২ তলা

চাকরিনির্ভরতা থেকে উদ্যোক্তা: আত্মকর্মসংস্থানে আনসারের ‘সঞ্জীবন’ প্রকল্প

১০

পদত্যাগী মন্ত্রীর বাসায় খিচুড়ি, প্রতিমন্ত্রীর সভা শেষে বিরিয়ানি দিয়ে আপ্যায়ন

১১

বাজেটে নতুন বাংলাদেশ গড়ে তুলতে নতুনভাবে পদক্ষেপ নেওয়া হচ্ছে : মির্জা ফখরুল 

১২

মৌচাকে থানা স্বেচ্ছাসেবক দলের নেতা বিল্লাল খুন

১৩

মহানগর যুবদল নেতা বহিষ্কার

১৪

নুরজাহান বেগমের মৃত্যু : সমাজের এক নির্মম আয়না

১৫

দলীয় শৃঙ্খলা ভঙ্গের অভিযোগে বিএনপি নেতা সোহেল রানাকে স্থায়ী বহিষ্কার 

১৬

পবিপ্রবির নতুন উপাচার্য হলেন প্রফেসর ড. এস এম হেমায়েত জাহান

১৭

তনু হত্যা  / ইন্টারপোলে রেড নোটিশ জারির নির্দেশ ২ আসামির বিরুদ্ধে 

১৮

নাগরিকসেবায় অবহেলা করলে কঠোর ব্যবস্থার হুঁশিয়ারি ডিএসসিসি প্রশাসকের

১৯

হোয়াটসঅ্যাপে ইসরায়েলের সাইবার হামলা, মামলা করবে মেটা

২০
X