স্পোর্টস ডেস্ক
প্রকাশ : ০৮ সেপ্টেম্বর ২০২৫, ০১:৩১ এএম
অনলাইন সংস্করণ

৭২ রানে প্রোটিয়াদের অলআউট করে ইংল্যান্ডের ইতিহাস গড়া জয়

ইংল্যান্ড ক্রিকেট দল। ছবি : সংগৃহীত
ইংল্যান্ড ক্রিকেট দল। ছবি : সংগৃহীত

সাউদাম্পটনের এজিয়াস বোল আজ সাক্ষী হলো ওয়ানডে ক্রিকেটের ইতিহাসে সবচেয়ে বড় ব্যবধানের জয়ের। জ্যাকব বেথেলের প্রথম আন্তর্জাতিক সেঞ্চুরি, জো রুটের দাপুটে সেঞ্চুরি আর জোফ্রা আর্চারের বিধ্বংসী বোলিংয়ে দক্ষিণ আফ্রিকাকে ৩৪২ রানে হারিয়েছে ইংল্যান্ড।

রোববার (৭ সেপ্টেম্বর) সিরিজের তৃতীয় ও শেষ ওয়ানডেতে ব্যাট হাতে ইংল্যান্ড তোড়জোড়েই শুরু করে। ওপেনার জেমি স্মিথ (৬২) ও বেন ডাকেট (৩১) দলকে দ্রুত ৫৯ রানের জুটি এনে দেন। এরপর স্মিথ আউট হলেও মঞ্চ সাজানো ছিল রুট ও বেথেলের জন্য।

তৃতীয় উইকেটে দুজন মিলে ১৮২ রানের জুটি গড়ে দলকে পৌঁছে দেন রান পাহাড়ে। বেথেল ৮২ বলে ১১০ রানের দুর্দান্ত ইনিংস খেলেন, আর রুট তুলে নেন ক্যারিয়ারের ১৯তম ওয়ানডে সেঞ্চুরি। শেষদিকে ঝড় তোলেন জস বাটলার—মাত্র ২৭ বলে করেন হাফসেঞ্চুরি। ফলে নির্ধারিত ৫০ ওভারে ইংল্যান্ডের সংগ্রহ দাঁড়ায় ৪১৪/৫।

জবাবে দক্ষিণ আফ্রিকার ব্যাটিং লাইনআপ ভেঙে চুরমার করে দেন আর্চাররা। ইনিংসের শুরুতেই আর্চারের গতির ঝড়ে সাজঘরে ফেরেন আইডেন মারকরাম, রায়ান রিকলটন ও ম্যাথিউ ব্রিটজকে। মাত্র ৭ রানে ৪ উইকেট হারানো প্রোটিয়ারা আর ঘুরে দাঁড়াতে পারেনি। আর্চার শেষ করেন ৪ ওভারে মাত্র ১৮ রান খরচায় ৪ উইকেট নিয়ে।

আদিল রশিদ যোগ করেন ৩ উইকেট, আরেক পাশে সাপোর্ট দেন ব্রাইডন কার্স। পুরো দল গুটিয়ে যায় মাত্র ৭২ রানে, ২১ ওভারের মধ্যেই। দক্ষিণ আফ্রিকার হয়ে সর্বোচ্চ রান আসে করবিন বশ (২০) আর কেশব মহারাজের (১৭) ব্যাট থেকে।

সিরিজ আগেই হেরে বসা ইংল্যান্ড শেষ ম্যাচে পেল সান্ত্বনার জয়। তবে সেই জয়ই এখন ইতিহাসের পাতায়—ওয়ানডে ক্রিকেটে সর্বকালের সর্বোচ্চ ৩৪২ রানের ব্যবধানে জয়।

কালবেলা অনলাইন এর সর্বশেষ খবর পেতে Google News ফিডটি অনুসরণ করুন
  • সর্বশেষ
  • জনপ্রিয়

নগ্ন ভিডিও ধারণ করে পর্নোগ্রাফি, স্বামী-স্ত্রী গ্রেপ্তার

ইরাকে দুর্ঘটনার পর বাসে আগুন, হতাহত ৪০

সড়কে প্রাণ গেল শিশুসহ ২ জনের

বৃষ্টিতে ধুয়ে যাওয়া প্রাইমকোডের ওপরই পিচ ডালাই

১১ জেলায় দুপুরের মধ্যে ঝড়-বৃষ্টির আভাস

আবার শুরু হবে লেবানন-ইসরায়েল আলোচনা

বরিশাল ডিআইজির কার্যালয় থেকে এক জোড়া কালনাগিনী সাপ উদ্ধার

রেগে এনবিসির সাক্ষাৎকার অনুষ্ঠান ছেড়ে চলে গেলেন ট্রাম্প

ফিলিপাইনে শক্তিশালী ভূমিকম্পের পর সুনামি আতঙ্ক

ইরানকে আলোচনার টেবিলে ফিরে এসে চুক্তি করা উচিত : ট্রাম্প

১০

এক ভূমিকম্পেই বাংলাদেশের সঙ্গে পাঁচ দেশে কম্পন

১১

সোমবার রাজধানীর যেসব এলাকায় মার্কেট বন্ধ

১২

২ ঘণ্টা কলম বিরতিতে যাচ্ছেন ইসলামী ব্যাংকের কর্মকর্তা-কর্মচারীরা

১৩

আজকের নামাজের সময়সূচি

১৪

এটাই হয়তো ‘সিন্থেসিস’, আমরাই বুঝিনি এতদিন: মাহফুজ আলম

১৫

কী ঘটেছিল ইতিহাসের এই দিনে

১৬

বিজিবি-চোরাকারবারি সংঘর্ষ / বিএনপি নেতাসহ ১৫ জনের বিরুদ্ধে মামলা

১৭

ফুটবল খেলতে গিয়ে প্রাণ গেল কিশোরের 

১৮

ভারতীয় নাগরিকদের পুশইনের চেষ্টা / সীমান্তে উত্তেজনা, শক্ত অবস্থানে বিজিবি 

১৯

আজ রাতে তেহরান পুড়বে : বেন-গাভির

২০
X