স্পোর্টস ডেস্ক
প্রকাশ : ০৮ সেপ্টেম্বর ২০২৫, ১১:৪২ পিএম
অনলাইন সংস্করণ

এশিয়া কাপের দলে জায়গা না পাওয়া নিয়ে মুখ খুললেন আইয়ার

শ্রেয়াস আইয়ার। ছবি : সংগৃহীত
শ্রেয়াস আইয়ার। ছবি : সংগৃহীত

ভারতের এশিয়া কাপের ১৫ সদস্যের স্কোয়াড ঘোষণার পর বড় চমক হয়ে এসেছিল তারকা ব্যাটার শ্রেয়াস আইয়ারের নাম বাদ পড়া। চ্যাম্পিয়নস ট্রফি জয়ের নায়ক হয়েও এমন সিদ্ধান্তে হতাশ হয়েছেন ডানহাতি ব্যাটার। তিনি স্পষ্ট জানালেন—নিজেকে একাদশে রাখার মতো যোগ্য মনে করেন।

চ্যাম্পিয়নস ট্রফির আসরে ভারতের শিরোপাজয়ের পেছনে আইয়ার ছিলেন অন্যতম ভরসা। মিডল অর্ডারে ভরসা জুগিয়ে তিনি করেছিলেন সর্বোচ্চ ২৪৩ রান, গড় ছিল ৪৮.৬০, সঙ্গে দুটি হাফসেঞ্চুরি। এত কিছু সত্ত্বেও এশিয়া কাপের দলে জায়গা না পাওয়া তাকে নাড়া দিয়েছে ভীষণভাবে।

একটি পডকাস্টে আইয়ার বলেন, ‘এটা হতাশাজনক তখনই হয়, যখন জানো তুমি দলে থাকার যোগ্য, একাদশে থাকার যোগ্য। তখন সত্যিই খারাপ লাগে।’

তবে একইসঙ্গে তিনি সতীর্থদের কৃতিত্বকেও স্বীকার করেন, ‘যখন দেখো কেউ নিয়মিত ভালো করছে আর দলের জন্য সেরাটা দিচ্ছে, তখন ওদের পাশে দাঁড়াতেই হয়। আসল লক্ষ্য হলো দলের জয়।’

নিজেকে ফেরাতে প্রস্তুতি নিয়েই আস্থাশীল আইয়ার। তার মতে, অনুশীলন ও মানসিক দৃঢ়তা ঠিক থাকলে ব্যর্থতা দীর্ঘস্থায়ী হয় না। ‘যেভাবে আমরা বলি—প্রস্তুতির ওপর বিশ্বাস রাখতে হয়। তোমার মাঠের পারফরম্যান্সই হবে অফ দ্য ফিল্ড কাজের প্রতিফলন। এক-দুই ম্যাচ খারাপ হতেই পারে, কিন্তু প্রস্তুতি ভালো থাকলে তৃতীয় ম্যাচেই তুমি পারফর্ম করবে—আমি সেটা অনুভব করেছি।’

এশিয়া কাপে না খেললেও আইয়ারকে ভারত ‘এ’ দলের অধিনায়ক করা হয়েছে আসন্ন অস্ট্রেলিয়া ‘এ’-র বিপক্ষে দুই ম্যাচের চার দিনের সিরিজে। তবে জাতীয় দলে ফেরার তীব্র আকাঙ্ক্ষা তার কণ্ঠেই পরিষ্কার।

কালবেলা অনলাইন এর সর্বশেষ খবর পেতে Google News ফিডটি অনুসরণ করুন
  • সর্বশেষ
  • জনপ্রিয়

‘শ্রাবণের মেঘগুলো’ গানে হাজারো শিক্ষিকার প্রতিবাদী পোস্ট 

কাস্পিয়ান সাগরে ইরানের জাহাজে ইউক্রেনের হামলা, নাবিক নিহত

কৃষি বাংলাদেশের অর্থনীতির প্রধান ভিত্তি: শ্রমমন্ত্রী

ছাতাবোমা / বোতামে চাপ লাগলেই ঘটত বিস্ফোরণ, বেড়িয়ে এলো নতুন তথ্য

সুফল আগামী বছরই / রাজশাহীর সুপেয় পানির সংকট কাটাতে দ্রুত এগোচ্ছে মেগা প্রকল্প

বিশ্লেষণ / ইউক্রেনে প্রেসিডেন্টের ক্ষমতা নিয়ে ‘সাপ-ব্যাঙের লড়াই’, কোণঠাসা জেলেনস্কি

বৃষ্টিতে বিপর্যস্ত আইলা কবলিত ৪ গ্রামের ১২ কিমি রাস্তা

আজই বঙ্গভবনকে বিদায় জানাতে পারেন মো. সাহাবুদ্দিন

ছড়িয়ে পড়ছে ফ্রান্স-স্পেনের দাবানল, ঘর ছেড়েছে ৩ লাখের বেশি মানুষ

গাজীপুরে ‘বাঘ’ আতঙ্ক, বন বিভাগের ধারণা মেছো বিড়াল

১০

এরবিলে যুক্তরাষ্ট্রের প্রায় সব সামরিক অবকাঠামো ধ্বংসের দাবি ইরানের

১১

ইউক্রেনের ড্রোন হামলার জেরে ব্যবস্থা নিয়েছিল ফিনল্যান্ড

১২

চিকিৎসকের ভুলে পঙ্গু হওয়ার পথে ৩ জন, দাবি স্বজনদের

১৩

আলুবোঝাই পিকআপে ৪০ কেজি গাঁজা, আটক ৩

১৪

৩,৩২৪ টাকা কমার পর আজ যে দামে বিক্রি হচ্ছে স্বর্ণ

১৫

ইরানের বিরুদ্ধে বড় হামলার পরিকল্পনা স্থগিত করলেন ট্রাম্প

১৬

পুলিশের অভিযানে হামলা, এসআইকে ছুরিকাঘাত

১৭

বন্যায় চকরিয়ায় ১২ হাজারের বেশি পশু ও হাঁস-মুরগির মৃত্যু

১৮

পিএসসির অধীনে বিভিন্ন মন্ত্রণালয়ের একাধিক পদে নিয়োগ, আবেদন শুরু আজ

১৯

নিউজউইকের পর্যালোচনা / ট্রাম্পকে কুঁড়ে কুঁড়ে খাচ্ছে ইরান যুদ্ধ, কমেছে জনপ্রিয়তা

২০
X