স্পোর্টস ডেস্ক
প্রকাশ : ০৭ সেপ্টেম্বর ২০২৫, ১০:২৫ পিএম
অনলাইন সংস্করণ

এশিয়া কাপের জন্য ভারতের জার্সি উন্মোচন

নতুন জার্সিতে ভারতের তারকারা। ছবি: সংগৃহীত
নতুন জার্সিতে ভারতের তারকারা। ছবি: সংগৃহীত

এশিয়া কাপ ২০২৫-এর শিরোপা রক্ষার প্রস্তুতিতে আরও একধাপ এগিয়ে গেল ভারত। রোববার দুবাইয়ে অনুশীলনের ফাঁকে বোর্ড অব কন্ট্রোল ফর ক্রিকেট ইন ইন্ডিয়া (বিসিসিআই) এবং এশিয়ান ক্রিকেট কাউন্সিল (এসিসি) প্রকাশ করল টিম ইন্ডিয়ার নতুন অফিসিয়াল জার্সি। জার্সি উন্মোচনের ভিডিওতে দেখা গেল অধিনায়ক সূর্যকুমার যাদব, হার্দিক পান্ডিয়া, জাসপ্রীত বুমরাহসহ কয়েকজন তারকা ক্রিকেটারকে, সঙ্গে ছিল অনুপ্রেরণাদায়ক বার্তা।

বিসিসিআইয়ের সামাজিক যোগাযোগমাধ্যমে প্রকাশিত ভিডিওটি শুরু হয় সূর্যকুমারের কণ্ঠে— ‘এশিয়ার চ্যাম্পিয়ন হওয়ার সম্মান।’ এরপর সঞ্জু স্যামসন জানান প্রতিযোগিতাটির গুরুত্ব: ‘এটা আমরা কখনো হালকাভাবে নিই না।’ হার্দিক পান্ডিয়া আরও একধাপ এগিয়ে বলেন, ‘এটা সম্মান আর মর্যাদার লড়াই। আমরা এখানে এসেছি সবটুকু দেওয়ার জন্য।’ তরুণ পেসার আর্শদীপ সিং স্মরণ করিয়ে দেন প্রত্যাশার ভার— ‘দেশের স্বপ্ন আমাদের কাঁধে।’

ভিডিওটির শেষ লাইনও উচ্চারণ করেন সূর্যকুমার: ‘লক্ষ্য শুধু একটাই—আবারও চ্যাম্পিয়ন হওয়া।’

ভিডিও প্রকাশের পরই ভক্তদের মধ্যে তৈরি হয়েছে উচ্ছ্বাস। টুর্নামেন্টে আগ্রাসী সূচনা করার জন্য ভারতের অনুশীলনেও দেখা যাচ্ছে তীব্রতা—ব্যাটাররা জোর দিচ্ছেন আক্রমণাত্মক শটে, বোলাররা ধরে রাখছেন ধারাবাহিক গতি ও লাইন-লেংথ।

আটবারের রেকর্ড চ্যাম্পিয়ন ভারত আসরে নিজেদের মিশন শুরু করবে ১০ সেপ্টেম্বর স্বাগতিক সংযুক্ত আরব আমিরাতের বিপক্ষে। এরপর ১৪ সেপ্টেম্বর অপেক্ষা করছে চিরপ্রতিদ্বন্দ্বী পাকিস্তানের সঙ্গে হাইভোল্টেজ ম্যাচ। গ্রুপপর্বের শেষ ম্যাচে ১৯ সেপ্টেম্বর প্রতিপক্ষ হবে ওমান।

কালবেলা অনলাইন এর সর্বশেষ খবর পেতে Google News ফিডটি অনুসরণ করুন
  • সর্বশেষ
  • জনপ্রিয়

বিশ্বকাপের জন্য ৭২ কোটি টাকায় মিডিয়া স্বত্ব কিনছে সরকার

জাতীয় সংসদে বাজেট অধিবেশন শুরু

বুবলীর খবরের মাঝেই অপুর পোস্টে কিসের ইঙ্গিত!

দীর্ঘ দুই দশক পর নারী প্রধানমন্ত্রী পেতে যাচ্ছে দক্ষিণ কোরিয়া

বাংলাদেশের ফাইনালে ওঠার লড়াই আজ

রামিসা হত্যা মামলার রায় পর্যবেক্ষণে যা বললেন আদালত

প্রতিবাদ সভায় বক্তারা / চট্টগ্রাম বন্দর ইজারা দেওয়ার কোনো সুযোগ নেই

দক্ষিণ লেবাননের আরও কয়েকটি শহরে ইসরায়েলি হামলা

মৃত মাকে দেখতে যাওয়ার পথে প্রাণ গেল মেয়ের

খাদ্য প্যাকেটের সম্মুখভাগে সতর্কবার্তা বাড়াবে ভোক্তা সচেতনতা, কমাবে স্বাস্থ্যঝুঁকি

১০

চরিত্র হনন: এক নীরব ঘাতক

১১

সব ডেথ রেফারেন্সই দ্রুত নিষ্পত্তির জন্য প্রধান বিচারপতি সিদ্ধান্ত নেবেন: আইনমন্ত্রী

১২

ইসরায়েলের গুপ্তচরবৃত্তির হুমকিতে সতর্ক পেন্টাগন

১৩

উত্তাপহীন বিসিবি নির্বাচনে ৩৫ মিনিটে পড়েছে ১ ভোট

১৪

ছাত্রদল নেতাকে মারধরের অভিযোগ বৈষম্যবিরোধী আন্দোলনের সমন্বয়কের বিরুদ্ধে

১৫

অঝোরে কাঁদছিলেন রামিসার বাবা, চোখ বন্ধ রেখেছিলেন স্বপ্না

১৬

ভিসা ছাড়াই যে ৩৬ দেশে যেতে পারবেন বাংলাদেশি পাসপোর্টধারীরা

১৭

রামিসা হত্যা মামলা / রায়ের সময় কাঠগড়ায় দোয়া পড়ছিলেন সোহেল

১৮

সরকারে আসার ঝুঁকি এতটা ভয়াবহ হবে ভাবিনি: ফারুকী

১৯

৫ কার্যদিবসে মামলার রায় একটি ‘মাইলফলক’: রাষ্ট্রপক্ষ

২০
X