স্পোর্টস ডেস্ক
প্রকাশ : ১২ সেপ্টেম্বর ২০২৫, ০৩:৪৫ পিএম
অনলাইন সংস্করণ

আশরাফুলের জন্য দুঃসংবাদ

মোহাম্মদ আশরাফুল। ‍ছবি : সংগৃহীত
মোহাম্মদ আশরাফুল। ‍ছবি : সংগৃহীত

ঢাকা বিভাগীয় ক্রীড়া সংস্থার নতুন অ্যাডহক কমিটি গঠন করা হয়েছে। জাতীয় ক্রীড়া পরিষদ (এনএসসি) এ কমিটি গঠন করে। পুরোনো কমিটি থেকে সরিয়ে দেওয়া হয়েছে বাংলাদেশ জাতীয় ক্রিকেট দলের সাবেক অধিনায়ক মোহাম্মদ আশরাফুলকে।

জাতীয় দলের সাবেক তারকা এই ক্রিকেটারকে সরিয়ে নতুন করে বর্তমান বিসিবি সভাপতি আমিনুল ইসলাম বুলবুলকে সদস্য করা হয়েছে। জেলা ক্রীড়া সংস্থায় সাবেক নারী ক্রিকেটার ও আম্পায়ার সাথীরা জাকির জেসির পরিবর্তে যুক্ত হয়েছেন বিসিবির আরেক পরিচালক নাজমুল আবেদীন ফাহিম।

১১ সদস্যের নতুন এই কমিটি অনুমোদন দিয়েছেন জাতীয় ক্রীড়া পরিষদের চেয়ারম্যান। প্রজ্ঞাপনে বলা হয়, জাতীয় ক্রীড়া পরিষদ আইন-২০১৮ অনুযায়ী ঢাকা বিভাগীয় ক্রীড়া সংস্থার একজন সদস্য পরিবর্তন করে নতুন কমিটি গঠন করা হয়েছে। আগের কমিটি থেকে মোহাম্মদ আশরাফুলকে বাদ দিয়ে নতুন সদস্য হয়েছেন আমিনুল ইসলাম বুলবুল।

ধারণা করা হচ্ছে, আসন্ন বিসিবি নির্বাচনের জন্য ঢাকা বিভাগ থেকেই কাউন্সিলর হবেন বুলবুল। এর আগে তিনি এনএসসি থেকে মনোনীত হয়ে বিসিবির পরিচালক ও সভাপতি হন। তার আগে একইভাবে বিসিবির পরিচালক হয়েছেন নাজমুল আবেদীন ফাহিম। তারা নতুন করে ঢাকা বিভাগ ও জেলা ক্রীড়া সংস্থার সদস্য হওয়ায় সেখান থেকে বিসিবির পরিচালনা পর্ষদের নির্বাচন করতে পারেন। ফলে পরিবর্তন আসতে যাচ্ছে এনএনসি মনোনীত কাউন্সিলরশিপেও।

কালবেলা/এমএসকেএম
কালবেলা অনলাইন এর সর্বশেষ খবর পেতে Google News ফিডটি অনুসরণ করুন
  • সর্বশেষ
  • জনপ্রিয়

শিশুকে ধর্ষণচেষ্টার অভিযোগে বৃদ্ধ গ্রেপ্তার

হবিগঞ্জে র‍্যাবের অভিযানে আন্তঃজেলা ডাকাত চক্রের মূলহোতাসহ ৭ জন গ্রেফতার

কাহারোলে মাদকবিরোধী অভিযানে ৭ জনের জেল-জরিমানা

জোয়ার-বর্ষণে বিপর্যস্ত দক্ষিণাঞ্চল, বড় ক্ষতির মুখে কৃষি ও মৎস্য খাত

গাজীপুরে আবাসিক হোটেলের কক্ষে নারীর রক্তাক্ত মরদেহ উদ্ধার, সঙ্গী পলাতক

গায়ে হলুদের স্টেজে আলোকসজ্জার কাজ করতে গিয়ে বিদ্যুৎস্পৃষ্টে যুবকের মৃত্যু

আবাসন শিল্প জাতীয় অর্থনীতির অন্যতম চালিকাশক্তি: প্রধানমন্ত্রী

জ্বালানির দাম বাড়ার গুজব, মধ্যরাতে ফিলিং স্টেশনে উপচে পড়া ভিড়

মসজিদের ভেতরে সাবেক ইউপি চেয়ারম্যানকে কুপিয়ে জখম

৯ বছর ছিলেন প্রতিদ্বন্দ্বী, এবার সেই ব্রাজিলিয়ান তারকাই মেসির সতীর্থ

১০

পর্দা উঠছে ২৩তম কমনওয়েলথ গেমসের, উদ্বোধন করবেন রাজা তৃতীয় চার্লস ও রানি ক্যামিলা

১১

ডিএমপির দুই থানায় নতুন ওসি

১২

সেই ইকনের পড়ালেখার দায়িত্ব নিচ্ছেন শিক্ষামন্ত্রী

১৩

‘বাংলাদেশি জাতীয়তাবাদের দর্শনই আমাদের অন্তর্ভুক্তিমূলক জাতীয় পরিচয়’

১৪

ব্রাহ্মণপাড়ায় ৩২ কেজি গাঁজাসহ দুই মাদক কারবারি গ্রেপ্তার

১৫

নিট পরীক্ষার প্রশ্ন ফাঁস বিষয়ে সংসদে আলোচনা হবে: ভারতের স্বাস্থ্যমন্ত্রী

১৬

চোর সন্দেহে প্রতিবন্ধী যুবককে পিটিয়ে হত্যা: সাভারে ৩ আসামির একদিনের রিমান্ড

১৭

আর্জেন্টিনা-ব্রাজিল সমর্থকের বিরোধের জেরে ধর্ষণ মামলা

১৮

বিশ্বকাপের সেরা একাদশ ঘোষণা করল ফিফা, জায়গা পেলেন যারা

১৯

নারায়ণগঞ্জে চুরির মামলায় শ্রমিকদল নেতা গ্রেপ্তার

২০
X