স্পোর্টস ডেস্ক
প্রকাশ : ১২ সেপ্টেম্বর ২০২৫, ০৩:০০ পিএম
অনলাইন সংস্করণ

এশিয়া কাপে রাতে মাঠে নামছে পাকিস্তান, খেলা দেখবেন যেভাবে

পাকিস্তান ক্রিকেট দল। ‍ছবি : সংগৃহীত
পাকিস্তান ক্রিকেট দল। ‍ছবি : সংগৃহীত

চলমান এশিয়া কাপে নিজেদের প্রথম ম্যাচে ওমানের বিপক্ষে মাঠে নামছে পাকিস্তান। এবারই প্রথম এশিয়া কাপ খেলতে নামছে ওমান। জয় দিয়ে এশিয়া কাপের অভিষেক স্মরণীয় করে রাখতে চায় তারা। অন্যদিকে, জয় দিয়ে এশিয়া কাপ শুরুর লক্ষ্য পাকিস্তানেরও। শুক্রবার বাংলাদেশ সময় রাত সাড়ে ৮টায় শুরু হবে পাকিস্তান-ওমান ম্যাচটি।

ওমানের বিপক্ষে ম্যাচ দিয়ে এবারের এশিয়া কাপের যাত্রাটা ভালোভাবে করার লক্ষ্য পাকিস্তানের। সদ্য ত্রিদেশীয় সিরিজ জয়ে এশিয়া কাপে ভালো করার ব্যাপারে আত্মবিশ্বাসী তারা। দলের অধিনায়ক সালমান আগা বলেন, ‘সদ্যই আমরা ত্রিদেশীয় সিরিজ জিতেছি। দলের সবাই আত্মবিশ্বাস নিয়ে এশিয়া কাপে খেলতে নামবে। আশা করি, দল হিসেবে আমরা ভালো করতে পারব।’

এশিয়া কাপে নিজেদের অভিষেক তথা পাকিস্তানের বিপক্ষে ম্যাচকে স্মরণীয় করে রাখতে মরিয়া ওমানও। দলের অধিনায়ক জতিন্দর সিং বলেন, ‘পাকিস্তানের বিপক্ষে ম্যাচটি আমাদের জন্য খুবই গুরুত্বপূর্ণ। কারণ এ ম্যাচ দিয়ে আমরা প্রথমবারের মতো এশিয়া কাপের মূল পর্বে খেলতে নামব। আমরা যে কোনো উপায়ে এ ম্যাচটি স্মরণীয় করে রাখতে চাই। ব্যাট-বল হাতে দলের জন্য ভালো কিছু করার লক্ষ্য আমাদের।’

পাকিস্তান-ওমান ম্যাচটি সরাসরি সম্প্রচার করবে টি স্পোর্টস। অনলাইনে সরাসরি সম্প্রচার করবে টফি। দর্শকরা টফি অ্যাপ (অ্যান্ড্রয়েড ও আইওএস) ব্যবহার করে মোবাইলে ম্যাচটি উপভোগ করতে হবে। এ ছাড়া টফি লাইভ ডট কম এবং স্মার্ট টিভি (অ্যান্ড্রয়েড টিভি, স্যামসাং টাইজন ও এলজি ওয়েবওএস)-এর মাধ্যমেও ম্যাচটি দেখা যাবে।

কালবেলা অনলাইন এর সর্বশেষ খবর পেতে Google News ফিডটি অনুসরণ করুন
  • সর্বশেষ
  • জনপ্রিয়

সীমান্ত হত্যা ও পুশইন বন্ধে বিএসএফের প্রতি বিজিবির আহ্বান

অভিজ্ঞতা ছাড়াই আরএফএল গ্রুপে চাকরির সুযোগ

অক্সফোর্ড ইউনিয়নের সেমিনারে হাসনাত-সাদিক

খেলা শেষে স্টেডিয়াম পরিষ্কার করল জাপানি সমর্থকরা

জামায়াত কর্মীকে হত্যার পর মরদেহ পোড়ানোর চেষ্টা

বিশ্বকাপের পরিবর্তে ক্ষুধার্তদের চাহিদা পূরণের আহ্বান আহমাদুল্লার

চরের নারীদের স্বাস্থ্য সংকট / গরমে বাড়ছে জরায়ু ও ত্বকজনিত জটিলতা

৭ গোলের তাণ্ডবে ব্রাজিলকে ছাড়িয়ে জার্মানির বিশ্বরেকর্ড

আর্জেন্টিনার জার্সি গায়ে ট্রাইব্যুনালে হাজির পলক, ভিডিও ভাইরাল

৫ বছরের শিশুকে ধর্ষণের পর হত্যা, মরদেহ মিলল নদীতে

১০

আজ রাত থেকেই যুদ্ধ স্থায়ীভাবে বন্ধ হবে : ইরান

১১

দেশে ফের বাড়ল স্বর্ণের দাম

১২

শ্রীমতী অনিমা রানী রাহার পরলোকগমন

১৩

আয়ারির জোড়া গোলে তিউনিশিয়াকে উড়িয়ে দিল সুইডেন

১৪

মেট্রোরেলের ৯ স্টেশন ও গুলশানে ফ্রেশ সুপার মার্ট চালু করল এমজিআই

১৫

ইরানের ওপর থেকে নিষেধাজ্ঞা তুলে নিচ্ছে ৪ দেশ

১৬

বাঁচতে চায় আবু বক্কর, সাহায্যের আবেদন

১৭

পারমাণবিক অস্ত্র থাকলে ইরানের সঙ্গে দুই ঘণ্টাও টিকতে পারত না ইসরায়েল : ট্রাম্প

১৮

বিশ্বকাপে আর্জেন্টাইন সমর্থকদের মাঠে ঢুকতে না দেওয়ার অনুরোধ

১৯

যুক্তরাষ্ট্র-ইরান শান্তিচুক্তির কারণে ক্ষুব্ধ ইসরায়েলি ডানপন্থিরা

২০
X