স্পোর্টস ডেস্ক
প্রকাশ : ১২ সেপ্টেম্বর ২০২৫, ০৫:০২ পিএম
অনলাইন সংস্করণ

বাংলাদেশের সুপার ফোরে পৌঁছানোর পথ দেখালেন ভারতের সাবেক ব্যাটার

এশিয়া কাপে দ্বিতীয় ম্যাচে বাংলাদেশের প্রতিপক্ষ শ্রীলঙ্কা । ‍ছবি : সংগৃহীত
এশিয়া কাপে দ্বিতীয় ম্যাচে বাংলাদেশের প্রতিপক্ষ শ্রীলঙ্কা । ‍ছবি : সংগৃহীত

এশিয়া কাপে হংকংয়ের বিপক্ষে দুর্দান্ত জয়ের পর নিজেদের দ্বিতীয় ম্যাচে শ্রীলঙ্কার বিপক্ষে মাঠে নামবে বাংলাদেশ। লঙ্কানদের বিপক্ষে কিছুদিন আগেই সিরিজ জেতায় পূর্ণ আত্মবিশ্বাস নিয়েই মাঠে নামবে লিটন দাসের দল। ভারতের সাবেক ব্যাটার মনে করেন, শ্রীলঙ্কাকে হারাতে পারলে সুপার ফোরে যাবে বাংলাদেশ।

এশিয়া কাপের সুপার ফোরে যেতে হলে শ্রীলঙ্কার বিপক্ষে জয় পেতে চাইবে বাংলাদেশ। বাংলাদেশ ইতোমধ্যে একটি ম্যাচ খেললেও এখনো মাঠে নামা হয়নি শ্রীলঙ্কার। তাদের প্রথম ম্যাচ ১৩ সেপ্টেম্বর, বাংলাদেশের বিপক্ষে। অথচ সেটি বাংলাদেশের দ্বিতীয় ম্যাচ। এক ম্যাচ খেলে ফেলায় এবং কন্ডিশনের সঙ্গে মানিয়ে নেয়ায় বাংলাদেশকে বাড়তি সুবিধা দেবে বলে মনে করেন ওয়াসিম জাফর।

তিনি বলেন, ‘আমার মনে হয় নিশ্চিতভাবে এটা বাংলাদেশকে বাড়তি সুবিধা দেবে। তারা একটা জয় পেয়েছে, কন্ডিশনও একটু বেশ চিনেছে। ম্যাচটা শ্রীলঙ্কার চেয়ে বাংলাদেশের জন্য সহজ হবে।’

কন্ডিশনের কারণে ম্যাচটা বাংলাদেশের জন্য সহজ হলেও লিটনদের একটু খোঁচাও দিয়েছেন ওয়াসিম জাফর। ভারতের সাবেক ব্যাটারের ইঙ্গিত, বাংলাদেশ যদি শ্রীলঙ্কাকে হারায় তাহলে সেটা আপসেট হবে। সেই সঙ্গে এও জানান, বাংলাদেশকে তিনি সুপার ফোরে দেখছেন।

ওয়াসিম জাফর বলেন, ‘আমি মনে করি আপনি কখনোই বাংলাদেশকে সুপার ফোরের বাইরে ফেলে দিতে পারবেন না। তারা একটা ম্যাচ খেলেছে, কন্ডিশন সম্পর্কেও ধারণা পেয়েছে। শ্রীলঙ্কা তাদের প্রথম ম্যাচ খেলবে। ওই ম্যাচে বাংলাদেশ যদি শ্রীলঙ্কাকে আপসেট করতে পারে তাহলে তারা সুপার ফোরে যেতে পারে।’

কালবেলা/এমএসকেএম
কালবেলা অনলাইন এর সর্বশেষ খবর পেতে Google News ফিডটি অনুসরণ করুন
  • সর্বশেষ
  • জনপ্রিয়

বেলিসিমো রোটনডো নিয়ে বিভ্রান্তি দূর করতে কাজী ফুডের ব্যাখ্যা

‘মনে করো তুমি স্বপ্ন দেখতেছ’ বলে শিক্ষার্থীকে বলাৎকার মাদ্রাসা শিক্ষকের 

সৌদির সঙ্গে পারমাণবিক চুক্তিতে ট্রাম্পের অনুমোদন

জাতিসংঘের মহাসচিব পদে ফিফা সভাপতি ইনফান্তিনোকে দেখতে চান ট্রাম্প

জ্বালানি তেল সংকটের গুজবে রাজশাহীর ফিলিং স্টেশনগুলোতে ভিড়

প্রকৃতির অপরূপ সৃষ্টি বাদামি রঙের ডানার প্রজাপতি ‘খৈরি’ 

সাত লাখ কৃষকের ৬০৫ কোটি টাকা ঋণ মওকুফ

সুষম খাদ্যাভ্যাস ও জাঙ্ক ফুড পরিহার শিশুদের শারীরিক ও মানসিক বিকাশে অপরিহার্য

ইরানকে রাশিয়া ও চীন বিভিন্নভাবে সহায়তা করছে, দাবি পিট হেগসেথের

বাংলাদেশ পল্লী উন্নয়ন বোর্ডে ১৮৫ পদে নিয়োগ, আবেদন শুরু আজ

১০

টিভিতে আজকের যত খেলা

১১

মিনিবাস-ট্রাকের সংঘর্ষে প্রাণ গেল যুবকের

১২

চায়ের গ্লাসে ইস্তাম্বুলের গল্প: প্রতিটি চুমুকে মিশে আছে অটোমান ঐতিহ্য

১৩

স্বর্ণের আজকের বাজারদর

১৪

জর্ডানে হামলায় নিখোঁজ মার্কিন সেনা নিহত বলে ধারণা পেন্টাগনের

১৫

ইতিহাসের এই দিনে স্মরণীয় ঘটনা

১৬

২২ জুলাই / আজকের নামাজের সময়সূচি

১৭

মধ্যপ্রাচ্যের গুরুত্বপূর্ণ নেতা হয়ে উঠতে পারেন জোসেফ আউন: ট্রাম্প

১৮

এমপিওভুক্ত শিক্ষকরা স্থানীয় নির্বাচনে অংশগ্রহণ করতে পারবেন না: ইসি সচিব

১৯

ইরানে টানা ১১তম রাতে হামলা করল যুক্তরাষ্ট্র

২০
X