ক্রীড়া প্রতিবেদক
প্রকাশ : ১৪ সেপ্টেম্বর ২০২৫, ০৫:০৮ পিএম
আপডেট : ১৪ সেপ্টেম্বর ২০২৫, ০৫:৪৯ পিএম
অনলাইন সংস্করণ

বৃথা গেল সাব্বিরের ঝোড়ো ইনিংস, ২৭ বলে জিতল ঢাকা মেট্রো

ব্যাট হাতে ঝোড়ো ইনিংস খেলেন সাব্বির। ‍ছবি : সংগৃহীত
ব্যাট হাতে ঝোড়ো ইনিংস খেলেন সাব্বির। ‍ছবি : সংগৃহীত

৬ বলে তখন ১০ রান করতে হতো ঢাকা মেট্রোর। ব্যাটার তখন মাহফিজুল ইসলাম রবিন আর রাজশাহীর বোলার নাহিদ রানা। পর পর দুই বলে দুটি বাউন্ডারিতে ৮ রান তোলেন তিনি। পরের বলে জোড়া রান নিয়ে ম্যাচটি জিতে নেন তারা।

মাত্র ২৭ বলেই রাজশাহী বিভাগকে হারিয়ে জাতীয় লিগ শুরু করল ঢাকা মেট্রো। রাজশাহীর ব্যাটার সাব্বির রহমানের ঝোড়ো ইনিংসটা বৃথা গেল মাহফিজুলের ঝড়ে।

রাজশাহী স্টেডিয়ামে বৃষ্টি বিঘ্নিত ম্যাচটি লম্বা সময় বন্ধ থাকার পর মাত্র ৫ ওভার করে মাঠে গড়ায়। আগে ব্যাটিং করা রাজশাহীর ব্যাটার সাব্বির রহমানের ১৫ বলের ৩৩ রানের ইনিংসে ৬০ রানের পুঁজি পায় তারা।

রান তাড়ায় ৩ বল বাকি রেখেই জয় তুলে নেয় ঢাকা মেট্রো। ১২ বলে ৪টি চার ও ১টি ছক্কায় ৩০ রানের অপরাজিত ইনিংসে জয়ে নায়ক মাহফিজুল ইসলাম। বৃষ্টিতে বগুড়ায় সিলেট-রংপুর বিভাগের মধ্যকার ম্যাচটি কোনো বল মাঠে না গড়িয়ে পরিত্যক্ত হয়।

কালবেলা/এমএ
কালবেলা অনলাইন এর সর্বশেষ খবর পেতে Google News ফিডটি অনুসরণ করুন
  • সর্বশেষ
  • জনপ্রিয়

রাষ্ট্রপতির পদত্যাগ নিয়ে ‘গুজবে বিভ্রান্ত না হওয়ার’ আহ্বান মির্জা ফখরুলের

বৈরী আবহাওয়া উপেক্ষা করে দিনাজপুরে রথযাত্রায় হাজারো ভক্তের ঢল

সিকৃবির কৃষি অর্থনীতি ও ব্যবসায় শিক্ষা অনুষদে ছাত্র সমিতির নতুন কমিটি 

২৩তম কমনওয়েলথ গেমস উদ্বোধন / টেকসই পৃথিবী গড়ার আহ্বান রাজা চার্লসের

মেহেদির রং না মুছতেই প্রাণ গেল যুবকের

জনগণের পালস বুঝতে ব্যর্থ হয়েছে সরকার: চরমোনাই পীর

মোহাম্মদপুরে পুলিশ কর্মকর্তাকে ছুরিকাঘাত

ময়নাতদন্তের ফল প্রকাশ / লন্ডনে অতিরিক্ত মাদক ও অ্যালকোহল সেবনে সৌদি যুবরাজের মৃত্যু

আগামী ২৪ ঘণ্টায় ভারী বৃষ্টি হতে পারে যেসব স্থানে

ময়মনসিংহে বাড়ছে ডেঙ্গুর প্রকোপ

১০

বাবা হচ্ছেন ১৯ বছর বয়সী ব্রাজিল তারকা এনদ্রিক

১১

এবার পশ্চিম তীরে কঠোর পদক্ষেপের ঘোষণা নেতানিয়াহুর

১২

জুলাই-আগস্ট গণঅভ্যুত্থানের বর্ষপূর্তিতে ছাত্রদলের দুদিনের কর্মসূচি ঘোষণা

১৩

‘জীবনে আর কোনোদিন মাদক ব্যবসা করব না’

১৪

ফিলিস্তিনিদের ওপর ইসরায়েলি বসতি স্থাপনকারীদের গুলি

১৫

জামায়াত ফেরেশতাদের দল নয়, আমরাও মানুষ: ডা. শফিকুর রহমান

১৬

দেশের প্রথম মাইগ্রেশন ফিল্ম ফেস্টিভ্যালে ‘বৈদেশ’

১৭

সাংহাই পররাষ্ট্রমন্ত্রীদের বৈঠকে যোগ দিলেন আব্বাস আরাঘচি

১৮

জলাবদ্ধতায় পরীক্ষা: কুমিল্লা সরকারি মহিলা কলেজের ৭ শিক্ষক বদলি

১৯

পদত্যাগের ৯০ দিনের মধ্যেই নির্বাচিত হবেন নতুন রাষ্ট্রপতি: স্পিকার

২০
X