ক্রীড়া প্রতিবেদক
প্রকাশ : ০৫ মে ২০২৫, ০৪:৩৯ পিএম
অনলাইন সংস্করণ

বড় জয়ে সিরিজ শুরু সোহানদের

অপরাজিত থেকে ম্যাচ শেষ করে আসেন অঙ্কন। ছবি : সংগৃহীত
অপরাজিত থেকে ম্যাচ শেষ করে আসেন অঙ্কন। ছবি : সংগৃহীত

২৮তম ওভারে নিউজিল্যান্ডের স্পিনার জেডেন রিচার্ড লেনক্সে চার হাঁকিয়ে জয় নিশ্চিত করেন অধিনায়ক নুরুল হাসান সোহান। খুব বেশি অপেক্ষা করতে হয়নি তাদের। প্রথম ম্যাচেই কিউই ‘এ’ দলের বিপক্ষে দাপুটে জয় পেয়েছে বাংলাদেশ ‘এ’ দল। দিনের শুরুতে বোলারদের তোপে প্রতিপক্ষকে অল্প রানে আটকে দেন খালেদ আহমেদ-শরিফুল ইসলামরা। পরে ৭ উইকেটে জিতে তিন ম্যাচের সিরিজ ১-০ ব্যবধানে এগিয়ে গেলেন সোহানরা।

সিলেট আন্তর্জাতিক ক্রিকেট স্টেডিয়ামে ১৩৬ বল বাকি রেখেই জিতেছে স্বাগতিকরা। আগে ব্যাটিং করে মাত্র ৩৪.৩ ওভারে ১৪৭ রানে আটকে যায় নিউজিল্যান্ড। রান তাড়ায় ২৭.২ ওভারে জয় তুলে নেয় নুরুল হাসান সোহানের নেতৃত্বাধীন দল। ২৭ রানে তিন উইকেট নিয়ে ম্যাচসেরা হন খালেদ।

সকাল ৯টায় শুরু হতে যাওয়া ম্যাচে টস জিতে আগে ব্যাটিং নেন কিউই ‘এ’ দলের অধিনায়ক নিক কেলি। খালেদ ও শরিফুলের প্রথম স্পেলের বোলিং নিশ্চিতভাবেই তার সিদ্ধান্তকে ভুল প্রমাণ করে দিয়েছিল বটে। ততক্ষণে তার মনের ভেতরকার অবস্থা তো আর জানা যায়নি। তবে দলের স্কোর কার্ড ঠিকই সেই ব্যথার সাক্ষী হয়ে আছে। প্রথম ৭ ওভারেই নেই ৪ ব্যাটার। কেউই রানের খাতা খোলার মতো সময়টুকুও পাননি। খালেদ এক ওভারেই নেন জোড়া উইকেট। আর বাকি দুজনকে ফেরান শরিফুল। চার জনের দলে ছিলেন অধিনায়ক কেলিও। ৬-এ নামা জশ ক্লার্কসনকে একপাশে রেখে রানের চাকা এগিয়ে নেন ওপেনার রিস মারিয়ু।

৩৭ রানের জুটি ভেঙে ক্লার্কসনকে (৭) ফেরান এবাদত হোসেন। পরের গল্পটা তানভীর ইসলামের। ওপেনার মারিয়ুকে ব্যক্তিগত ৪২ রানে বোকা বানিয়ে স্টাম্পিংয়ে ফেরান তানভীর। মিচেল হেয়কেও ফেরান তিনি। কিন্তু শেষ দিকে একপাশে দাপুটে ব্যাটিং করেন ৮ এ নামা ডিন ফক্সক্রফট। তার ৭২ রানের ইনিংসে কিউইদের পুঁজি হয় ১৪৭।

রান তাড়ায় বাংলাদেশের শুরুটা ভালো ছিল না। ৩০ রানের উদ্বোধনী জুটি ভেঙে ফেরেন ওপেনার পারভেজ হোসেন ইমন। আরেক ওপেনার মোহাম্মদ নাঈমও থিতু হয়ে বড় ইনিংস খেলতে ব্যর্থ হন। তিনে নেমে ৩৮ রান যোগ করেন এনামুল হক বিজয়। মিডল অর্ডারে মাহিদুল ইসলাম অঙ্কন ও অধিনায়ক সোহানের ব্যাটে সহজ জয় পায় বাংলাদেশ। ৪২ রানে অপরাজিত ছিলেন অঙ্কন।

কালবেলা অনলাইন এর সর্বশেষ খবর পেতে Google News ফিডটি অনুসরণ করুন
  • সর্বশেষ
  • জনপ্রিয়

সড়কে প্রাণ গেল ২ তরুণের

রাতে বাঁচা-মরার ম্যাচে মাঠে নামছে ব্রাজিল-জাপান

সোমবার রাজধানীর যেসব এলাকায় মার্কেট বন্ধ

শেষ ষোলোতে কানাডা, দক্ষিণ আফ্রিকার বিদায়

ভূমিকম্পে বিপর্যস্ত ভেনেজুয়েলা, মৃতদেহে উপচে পড়ছে রাজধানীর মর্গ

প্রথমার্ধে সমতা, টিকে থাকার লড়াইয়ে কানাডা-দক্ষিণ আফ্রিকা

রাতে বাংলাদেশের পর ভারত সীমান্তে ভূমিকম্প

মেসি-রোনালদো নন, ট্রাম্পের চোখে সেরা ব্রাজিলের কিংবদন্তি

দেশে আবারও ভূমিকম্প

১০৫০ দিন পর বিশ্ব চ্যাম্পিয়ন ভারতকে যে লজ্জা দিল আয়ারল্যান্ড

১০

ইতালিতে বাংলাদেশির ১৪ বছরের কারাদণ্ড

১১

রূপায়ণ সিটি উত্তরায় রিহ্যাব নেতাদের পরিদর্শন, মেগা সিটিগুলোতে সরকারের সুদৃষ্টির আহ্বান

১২

ধ্বংসস্তূপের নিচে পাওয়া গেল আর্জেন্টাইন ফুটবলারের স্ত্রী-সন্তানকে

১৩

প্রথম ৪ অর্থবছরের কর পরিশোধ করল বাংলাদেশ স্যাটেলাইট কোম্পানি

১৪

দেশের চাহিদা মিটিয়ে প্রাণিসম্পদ পণ্য রপ্তানিই সরকারের লক্ষ্য: প্রতিমন্ত্রী টুকু

১৫

আনসার-ভিডিপি ক্রীড়াঙ্গনের নির্ভরযোগ্য শক্তি : ক্রীড়া প্রতিমন্ত্রী

১৬

ধর্মীয় প্রতিষ্ঠানের উন্নয়নে বিশেষ বরাদ্দ পেলেন বিরোধীদলীয় এমপিরা

১৭

আর্জেন্টিনার তিনটি ম্যাচের ফলাফলই আগে বলে দেন শান্ত

১৮

ব্রাহ্মণবাড়িয়ার দুই গ্রামের সংঘর্ষ, নিহত ১

১৯

বাংলাদেশ বুঝতে পেরেছে, ক্ষতিটা ওদেরই হয়েছে: দিলীপ ঘোষ

২০
X