স্পোর্টস ডেস্ক
প্রকাশ : ১৫ সেপ্টেম্বর ২০২৫, ০৩:৫৭ পিএম
আপডেট : ১৫ সেপ্টেম্বর ২০২৫, ০৪:০৪ পিএম
অনলাইন সংস্করণ

হাত না মেলানোয় শাস্তি পাবে ভারত? কী আছে আইসিসির নিয়মে

ভারত ক্রিকেট দল। ‍ছবি : সংগৃহীত
ভারত ক্রিকেট দল। ‍ছবি : সংগৃহীত

রাজনৈতিক কারণে দীর্ঘদিন ধরেই দুই দেশের মধ্যেই চলছে উত্তপ্ত সম্পর্ক। ক্রিকেটও যে এর বাইরে নয় সেটার প্রমাণ মিলেছে রোববারের এশিয়া কাপের ভারত-পাকিস্তান ম্যাচে। হাইভোল্টেজ এই ম্যাচে ভারত সহজে জয় পেলেও ম্যাচ ছাপিয়ে আলোচনায় ছিল মাঠের নানা কাণ্ড।

টসের সময় দুই দলের অধিনায়ক কেউই কারও সঙ্গে করমর্দন করেনি। এমনকি পাকিস্তান অধিনায়ক সালমান আলি আগা ম্যাচ শেষে পুরস্কার বিতরণ অনুষ্ঠানেও যাননি। শুরু থেকেই ভারত-পাকিস্তানের ক্রিকেটারদের আচরণে মনে হচ্ছিল তারা যেন ম্যাচ শেষ করতে পারলেই বাঁচে। আনুষ্ঠানিকতার ছিটেফোঁটাও দেখা যায়নি ম্যাচে।

পাকিস্তানের প্রধান কোচ মাইক হেসনও যেন ব্যাপারটি মেনে নিতে পারছেন না। অভিযোগের সুরে সাবেক ফাস্ট বোলার শোয়েব আখতার বলেন, ক্রিকেটে রাজনীতি টেনে এনেছেন সূর্যকুমার যাদব।

ভারতের ক্রিকেটারদের এমন আচরণে হতবাক রশিদ লতিফ। তিনি প্রশ্ন করেন, আইসিসি কোথায়, কেনই বা নীরব তারা। এ প্রসঙ্গে তিনি বলেন, ‘হ্যাঁ, তোমরা ভারত ক্রিকেট দল, তোমরা বিশ্বের সেরা দল। কিন্তু খেলা শেষে হাত মেলাওনি। এতেই তোমাদের আসল রূপ প্রকাশ পায়। আইসিসি কোথায়?’

এখন প্রশ্ন উঠছে, ভারতের এই আচরণে কি আইসিসি তাদের শাস্তি দেবে? এশিয়া কাপের আয়োজক এসিসি হলে যেহেতু ম্যাচগুলো আন্তর্জাতিক ম্যাচ তাই আইসিসির আচরণবিধিই প্রযোজ্য।

আইসিসি বরাবরই খেলোয়াড়সুলভ আচরণের কথা বলে এসেছে। তবে তাদের নিয়মে কোথাও উল্লেখ নেই, ম্যাচ শেষে হাত মেলানো বাধ্যতামূলক। তাই আইনগতভাবে ভারত দলকে শাস্তি দেওয়ার কোনো সুযোগ আসলে নেই আইসিসির।

কালবেলা অনলাইন এর সর্বশেষ খবর পেতে Google News ফিডটি অনুসরণ করুন
  • সর্বশেষ
  • জনপ্রিয়

বিশ্বকাপে ব্রাজিলের তুরুপের তাস হতে পারেন এন্দ্রিক

মোজতবা খামেনির জন্য ‘বিশেষ চিঠি’ নিয়ে ইরানে পাকিস্তানের স্বরাষ্ট্রমন্ত্রী

যে কারণে চুক্তির দ্বারপ্রান্তে গিয়েও বারবার ব্যর্থ যুক্তরাষ্ট্র-ইরান

কমলো জেট ফুয়েলের দাম

রাজধানীতে ব্যবসায়ীকে গুলি করে ছিনতাই

নোয়াখালীতে আ.লীগ-ছাত্রদল সংঘর্ষ

ছাঁটাই শ্রমিকদের পুনর্বহালের দাবি ইসলামী শ্রমিক আন্দোলনের

স্ত্রীকে ভিডিও কলে রেখে স্বামীর আত্মহত্যা

সংসদে তোফায়েল আহমেদসহ সাবেক ১৬ এমপি-মন্ত্রীর মৃত্যুতে শোক প্রস্তাব

সিগারেট খেতে বাঁধা দেওয়ায় খুন

১০

ইউরোপজুড়ে জিপিএস সংকেত বিঘ্নিত করছে রুশ স্যাটেলাইট

১১

আইনমন্ত্রী ও স্বরাষ্ট্রমন্ত্রীকে প্রধানমন্ত্রীর ধন্যবাদ

১২

শিক্ষামন্ত্রী পদত্যাগ না করা পর্যন্ত ককরোচ পার্টির আন্দোলন চলবে

১৩

জাতীয় সংসদে পাঁচ সদস্যের সভাপতিমণ্ডলী ঘোষণা

১৪

ইরানের জব্দকৃত সম্পদ নিয়ে নতুন পরিকল্পনা সাজাচ্ছে যুক্তরাষ্ট্র

১৫

১০ বছরের শিশুকে ‘ধর্ষণ’, অভিযুক্তকে গণপিটুনির পর পুলিশে সোপর্দ

১৬

৪ বার সঠিক পূর্বাভাস দেওয়া প্রতিষ্ঠান জানাল ২০২৬ বিশ্বকাপের চ্যাম্পিয়ন কে

১৭

আদ্-দ্বীনে ৬ নবজাতকের মৃত্যু / মারা যাওয়া প্রত্যেক শিশুর পরিবার পাবে ৮০ লাখ টাকা : শিশির মনির

১৮

শাকিব বুবলীর দ্বিতীয় সন্তানের আগমন ঘটল কোথায়?

১৯

লাঠিসোঁটা নিয়ে বিএসএফকে ধাওয়া দিল এলাকাবাসী

২০
X