স্পোর্টস ডেস্ক
প্রকাশ : ১৫ সেপ্টেম্বর ২০২৫, ১০:০৩ পিএম
অনলাইন সংস্করণ

বাংলাদেশ এশিয়া কাপ জেতেনি, বিশ্বাসই হচ্ছিল না আফগান কোচের

বাংলাদেশ একবার হলেও এশিয়া কাপ জিতেছে ভেবেছিলেন ট্রট। ছবি : সংগৃহীত
বাংলাদেশ একবার হলেও এশিয়া কাপ জিতেছে ভেবেছিলেন ট্রট। ছবি : সংগৃহীত

এশিয়া কাপে নিজেদের দ্বিতীয় ম্যাচে আগামীকাল রাতে মুখোমুখি হবে বাংলাদেশ-আফগানিস্তান। সেই ম্যাচের আগে সংবাদ সম্মেলনে এসে আফগানিস্তানের প্রধান কোচ জোনাথন ট্রট পড়ে গেলেন অদ্ভুত এক বিব্রতকর পরিস্থিতিতে। ভুল করে তিনি দাবি করে বসেন, বাংলাদেশ নাকি ইতোমধ্যে একাধিকবার এশিয়া কাপ জিতেছে!

সাংবাদিকরা সঙ্গে সঙ্গে আপত্তি জানালে প্রথমে ট্রট অবাক হয়ে জিজ্ঞেস করেন, ‘আসলেই কি? আপনারা নিশ্চিত?’ পরে নিজেই গুগল সার্চ করে দেখেন—হ্যাঁ, সত্যিই বাংলাদেশ এখনও কোনোবারই শিরোপা জিততে পারেনি, যদিও তিনবার ফাইনালে উঠেছিল। তখন কিছুটা হতাশ গলায় বলেন, ‘আমি সত্যিই ভেবেছিলাম ওরা অন্তত একবার চ্যাম্পিয়ন হয়েছে।’

ট্রটের এই ভুল নিয়ে অবশ্য হাসাহাসি হলেও, বাংলাদেশকে নিয়ে তার সতর্কতা ছিল স্পষ্ট। আফগান কোচ মনে করেন, টাইগারদের দলে রয়েছে একাধিক ম্যাচ উইনার, যাদের হালকাভাবে নিলে বিপদে পড়তে হবে। তিনি বলেন, ‘বাংলাদেশ এমন একটি দল, যারা সবসময়ই চ্যালেঞ্জিং প্রতিপক্ষ। ওদের কিছু খেলোয়াড় আছে, যারা একাই ম্যাচ ঘুরিয়ে দিতে পারে।’

কঠিন আবহাওয়া থেকে বিরতির পর দল নতুন উদ্যমে মাঠে নামবে বলেও আত্মবিশ্বাসী ট্রট। তার ভাষায়, ‘এই বিরতি আমাদের খেলোয়াড়দের মানসিক ও শারীরিকভাবে সতেজ করেছে। এখন নতুনভাবে শুরু করার ভালো সুযোগ।’

মঙ্গলবার আবুধাবিতে বাংলাদেশের বিপক্ষে জয় পেলে সুপার ফোরের পথে বড় ধাপ পেরোবে আফগানিস্তান। তবে ম্যাচ শুরুর আগেই ট্রটের এই ‘এশিয়া কাপ বিভ্রাট’ ভক্তদের জন্য এক চমকপ্রদ হাসির খোরাক হয়ে গেল।

কালবেলা অনলাইন এর সর্বশেষ খবর পেতে Google News ফিডটি অনুসরণ করুন
  • সর্বশেষ
  • জনপ্রিয়

আদ্-দ্বীন হাসপাতালের লাইসেন্স বাতিলের সিদ্ধান্ত হাইকোর্টে চ্যালেঞ্জ

শূন্যরেখায় থাকা ১২ জনকে তিন দিন পর ফেরত নিল বিএসএফ

ত্রাণের টাকা পেলেন জামায়াত এমপির স্বজন ও দলীয় নেতাকর্মীরা

১৩৪০ জনকে নিয়োগ দেবে রিক, এইচএসসি পাসেই আবেদন

নৌবাহিনীতে নতুন নিয়োগ বিজ্ঞপ্তি, বিবাহিতরাও আবেদন করতে পারবেন

আব্দুল্লাহ হিল রাকিব স্মরণে বিইউএফটিতে স্মরণসভা

দেশে ফিরলেন প্রধানমন্ত্রীর উপদেষ্টা ডা. জাহেদ উর রহমান

সীমান্ত হত্যা ও পুশইন বন্ধে বিএসএফের প্রতি বিজিবির আহ্বান

অভিজ্ঞতা ছাড়াই আরএফএল গ্রুপে চাকরির সুযোগ

অক্সফোর্ড ইউনিয়নের সেমিনারে হাসনাত-সাদিক

১০

খেলা শেষে স্টেডিয়াম পরিষ্কার করল জাপানি সমর্থকরা

১১

জামায়াত কর্মীকে হত্যার পর মরদেহ পোড়ানোর চেষ্টা

১২

বিশ্বকাপের পরিবর্তে ক্ষুধার্তদের চাহিদা পূরণের আহ্বান আহমাদুল্লার

১৩

চরের নারীদের স্বাস্থ্য সংকট / গরমে বাড়ছে জরায়ু ও ত্বকজনিত জটিলতা

১৪

৭ গোলের তাণ্ডবে ব্রাজিলকে ছাড়িয়ে জার্মানির বিশ্বরেকর্ড

১৫

আর্জেন্টিনার জার্সি গায়ে ট্রাইব্যুনালে হাজির পলক, ভিডিও ভাইরাল

১৬

৫ বছরের শিশুকে ধর্ষণের পর হত্যা, মরদেহ মিলল নদীতে

১৭

আজ রাত থেকেই যুদ্ধ স্থায়ীভাবে বন্ধ হবে : ইরান

১৮

দেশে ফের বাড়ল স্বর্ণের দাম

১৯

শ্রীমতী অনিমা রানী রাহার পরলোকগমন

২০
X