স্পোর্টস ডেস্ক
প্রকাশ : ১৬ সেপ্টেম্বর ২০২৫, ০২:৩৬ পিএম
অনলাইন সংস্করণ

অভিযোগে কাজ হয়নি, এবার কি এশিয়া কাপ বয়কট করবে পাকিস্তান?

পিসিবি লোগো । গ্রাফিক্স : কালবেলা
পিসিবি লোগো । গ্রাফিক্স : কালবেলা

এশিয়া কাপে ম্যাচ রেফারিকে ঘিরে তৈরি হওয়া বিতর্কে সরব হয়েছিল পাকিস্তান। এমনকি আন্তর্জাতিক ক্রিকেট কাউন্সিলের (আইসিসি) কাছে অভিযোগ জানানোর পাশাপাশি, টুর্নামেন্ট থেকে সরে দাঁড়ানোর হুমকিও দিয়েছিল তারা। তবে শেষ পর্যন্ত সে পথে হাঁটছে না পাকিস্তান ক্রিকেট বোর্ড (পিসিবি) এমনটাই জানিয়েছে পাকিস্তানি সংবাদমাধ্যম।

ভারতের বিপক্ষে দুবাইয়ে হওয়া ম্যাচে পাকিস্তান দাবি করে, আইসিসি নিযুক্ত ম্যাচ রেফারি অ্যান্ডি পাইক্রফট টসের সময় দুই অধিনায়ককে করমর্দন না করার নির্দেশ দেন। এ নিয়ে ক্ষোভ প্রকাশ করে পিসিবি, আর এরই ধারাবাহিকতায় আইসিসির কাছে পাইক্রফটকে সরিয়ে দেওয়ার দাবি জানায় তারা।

পিসিবি চেয়ারম্যান মহসিন নাকভি সামাজিক যোগাযোগমাধ্যমে লিখেছিলেন, ‘আইসিসি কোড অব কন্ডাক্ট ও ক্রিকেটের স্পিরিট ভঙ্গ করেছেন ম্যাচ রেফারি। আমরা তার অবিলম্বে অপসারণ চাই।’

এ ছাড়া আইসিসিকে চিঠিও পাঠায় পিসিবি।

কিন্তু ক্রিকেট বিষয়ক গণমাধ্যমগুলোর খবরে বলা হয়েছে, আইসিসি পাকিস্তানের দাবি মেনে নিতে রাজি নয়। পাইক্রফট এশিয়া কাপে আরও ম্যাচে দায়িত্ব পালন করবেন।

অবস্থার উত্তাপ আরও বাড়ায় ভারতের খেলোয়াড়দের ম্যাচ শেষে পাকিস্তানের সঙ্গে করমর্দন না করার ঘটনা। ভারতীয় অধিনায়ক সূর্যকুমার যাদব জানিয়েছেন, এ সিদ্ধান্ত ছিল সরকার ও বিসিসিআইয়ের নির্দেশনার সঙ্গে সঙ্গতিপূর্ণ। পাকিস্তান কোচ মাইক হেসন এটিকে হতাশাজনক আখ্যা দেন, আর অধিনায়ক সালমান আগা পুরস্কার বিতরণী অনুষ্ঠানেই উপস্থিত হননি।

সবশেষে যদিও হুমকি আর ক্ষোভ দেখালেও পাকিস্তান সরে দাঁড়াচ্ছে না। বরং বুধবার সংযুক্ত আরব আমিরাতের বিপক্ষে তাদের গুরুত্বপূর্ণ ম্যাচের দিকেই এখন চোখ। সে ম্যাচের ফল নির্ধারণ করবে, সুপার ফোরে তাদের টিকিট মিলবে কি না।

কালবেলা অনলাইন এর সর্বশেষ খবর পেতে Google News ফিডটি অনুসরণ করুন
  • সর্বশেষ
  • জনপ্রিয়

ফ্যাটি লিভারের ঝুঁকি কমাতে পান করুন এই তিন পানীয়

ভিসা ছাড়া এশিয়ার যে ৬ দেশ ভ্রমণ করতে পারবেন বাংলাদেশি পাসপোর্টধারীরা

এবার গাঁজা গাছসহ গ্রেপ্তার হলেন ইয়াবাকান্ডে বহিষ্কৃত পুলিশ সদস্য

সীতাকুণ্ডে যুবককে তুলে নিয়ে নির্যাতনের পর হত্যা, থানায় মামলা

যুক্তরাষ্ট্রের মেজর লিগের অল-স্টার ম্যাচে খেলবেন না মেসি

পদ্মায় ঝাঁপ দেওয়া সেই নারীকে জীবিত উদ্ধার

রাজনীতি নিষিদ্ধ যবিপ্রবিতে ছাত্রলীগের আহ্বায়ক কমিটি, সদস্যদের কারও নেই ছাত্রত্ব

তুরস্ক সফর শেষে দেশে ফিরলেন সেনাপ্রধান 

প্রিমিয়ার লিগের ক্লাবে বাংলাদেশি বংশোদ্ভূত আরেক ফুটবলারের অভিষেক

সিরিয়ায় দুই বাসের মুখোমুখি সংঘর্ষে নিহত অন্তত ৩৫

১০

রাজবাড়ীতে সংবাদ সংগ্রহকালে সাংবাদিকের ওপর হামলার অভিযোগ

১১

শাহজালাল বিমানবন্দর এলাকায় আগুন, এক ঘণ্টায় নিয়ন্ত্রণে

১২

বিলাসবহুল গাড়িতে পাওয়া গেল কোটি টাকার গাঁজা

১৩

ইউনেস্কোর বিশ্ব ঐতিহ্যের তালিকায় অন্তর্ভুক্ত ভারতের প্রাচীন বৌদ্ধ স্থান সারনাথ

১৪

পরিচয় মিলল চলন্ত ফেরি থেকে পদ্মায় ঝাঁপ দেওয়া নিখোঁজ সেই নারীর 

১৫

মহানগর সার্বজনীন পূজা কমিটির সভাপতি গোপাল চন্দ্র, সম্পাদক শুভাশীষ কুমার

১৬

রাওয়ার উদ্যোগে আলোচনা সভা অনুষ্ঠিত

১৭

রিয়ালে এক পা বিশ্বকাপের গোল্ডেন বলজয়ী তারকার!

১৮

আধিপত্য বিস্তার নিয়ে বিএনপি নেতা গুলিবিদ্ধ 

১৯

ফ্যামিলি কার্ড নিয়োগ পরীক্ষায় ছাত্রদলের ২ নেতার মারামারি

২০
X