স্পোর্টস ডেস্ক
প্রকাশ : ১৬ সেপ্টেম্বর ২০২৫, ০৫:১৬ পিএম
অনলাইন সংস্করণ

প্রায় ৮০০ কোটি টাকায় নতুন স্পন্সর পেল বিসিসিআই

বিসিসিআই লোগো। গ্রাফিক্স : কালবেলা
বিসিসিআই লোগো। গ্রাফিক্স : কালবেলা

ভারতীয় ক্রিকেট দলের জার্সিতে আবার ফিরছে স্পনসরের নাম। অনিশ্চয়তা কাটিয়ে অবশেষে প্রায় ৮০০ কোটি টাকার চুক্তিতে নতুন ভরসা পেল ভারতীয় বিসিসিআই। এশিয়া কাপে খালি বুকে নামতে হলেও, সামনের সিরিজগুলোতে জ্বলজ্বল করবে অ্যাপোলো টায়ার্সের লোগো।তিন বছরের এই বিশাল চুক্তির মূল্য দাঁড়িয়েছে প্রায় ৫৭৯ কোটি রুপি (বাংলাদেশি টাকায় প্রায় ৭৬৯ কোটি টাকা)।

গুরগাঁও-ভিত্তিক এই বহুজাতিক টায়ার কোম্পানি শেষ মুহূর্তে কানভা (৫৪৪ কোটি রুপি) এবং জে কে সিমেন্টকে (৪৭৭ কোটি রুপি) টপকে চুক্তি পাকা করে।

চুক্তি অনুযায়ী, এ সময়ে ভারত মোট ১২১টি দ্বিপাক্ষিক ম্যাচ ও ২১টি আইসিসি ম্যাচ খেলবে। প্রতিটি ম্যাচে গড়ে প্রায় ৪.৭৭ কোটি রুপি (৬.৩ কোটি টাকা) খরচ বহন করবে অ্যাপোলো টায়ার্স। যদিও দ্বিপাক্ষিক ও আইসিসি ম্যাচের জন্য ভিন্ন হার নির্ধারণ করা হয়েছে।

এর আগে ড্রিম–১১ ছিল ভারতের জার্সি স্পনসর। কিন্তু দেশটির অনলাইন গেমিং কোম্পানিগুলোর ওপর সরকারের নিষেধাজ্ঞা আসায় চুক্তি বাতিল হয়। ফলে এশিয়া কাপ ২০২৫–এ ভারতীয় দলকে খেলতে হচ্ছে স্পনসর ছাড়া জার্সি পরে।

তবে ৩০ সেপ্টেম্বর থেকে কানপুরে ভারত ‘এ’ ও অস্ট্রেলিয়া ‘এ’–এর মধ্যে তিন ম্যাচের ওয়ানডে সিরিজে প্রথমবারের মতো মাঠে দেখা যাবে অ্যাপোলো টায়ার্সের লোগো। এরপরই ওয়েস্ট ইন্ডিজের বিপক্ষে টেস্ট সিরিজে মূল ভারতীয় দলের জার্সিতেও আসবে এই নতুন স্পনসরের নাম।

উল্লেখযোগ্য বিষয় হলো, ড্রিম–১১–এর আগের চুক্তি ছিল প্রায় ৩৫৮ কোটি রুপি (৪৭৬ কোটি টাকা)। নতুন চুক্তিতে বিসিসিআই পেয়ে গেল অতিরিক্ত প্রায় ২০০ কোটি রুপি (২৬৬ কোটি টাকা)।

কালবেলা অনলাইন এর সর্বশেষ খবর পেতে Google News ফিডটি অনুসরণ করুন
  • সর্বশেষ
  • জনপ্রিয়

ভারতীয় নাগরিকদের পুশইনের চেষ্টা / সীমান্তে উত্তেজনা, শক্ত অবস্থানে বিজিবি 

আজ রাতে তেহরান পুড়বে : বেন-গাভির

ইরানের ক্ষেপণাস্ত্র হামলা, ইসরায়েলজুড়ে রেড অ্যালার্ট জারি

ভূমিকম্পের সময় যে দোয়া পড়বেন

বাসচালককে মারধর ও ছাত্রদল কর্মীকে কোপানোর অভিযোগ  

দেশের যেসব জেলায় ভূমিকম্প অনুভূত, উৎপত্তিস্থল যেখানে

রাজধানীসহ দেশের বিভিন্ন স্থানে ভূমিকম্প অনুভূত

খেলতে গিয়ে প্রাণ গেল দুই শিশুর

চা শ্রমিকদের বকেয়া পরিশোধের দাবিতে ইউএনওর কাছে স্মারকলিপি

আরও বাড়ল ই-ভ্যাট রিটার্ন দাখিলের সময়

১০

লেবাননে হামলা অব্যাহত থাকলে আবারও যুদ্ধে নামব : ইরান

১১

‘বিশ্ব এলপিজি দিবস-২০২৬’ উদযাপন করল ফ্রেশ এলপি গ্যাস

১২

আর্জেন্টিনা যেন মিনি হাসপাতাল!

১৩

বিশ্বকাপ এলেই রং বদলান নেইমার

১৪

রামিসা হত্যাকাণ্ডের রায়ে ‘আলহামদুলিল্লাহ’ পড়লেন জামায়াত আমির

১৫

সাতক্ষীরা পৌর নির্বাচনে নতুন সমীকরণ, আলোচনায় নাসিম ফারুক খান মিঠু

১৬

বিশ্বকাপে সেদিন আবির্ভাব হয়েছিল এক ‘ফুটবল দেবতার’, নাম তার ম্যারাডোনা

১৭

লাশ নিয়ে থানা ঘেরাও, এস আই প্রত্যাহার

১৮

বাজেট ২০২৬-২৭ / মানবসম্পদ উন্নয়নের রূপরেখা চান বিশেষজ্ঞরা

১৯

সেই তিন ভাইয়ের অ্যাকাউন্টে জমা হলো ১২ লাখ টাকা

২০
X