স্পোর্টস ডেস্ক
প্রকাশ : ১৬ সেপ্টেম্বর ২০২৫, ০৬:৫৮ পিএম
আপডেট : ১৬ সেপ্টেম্বর ২০২৫, ০৭:৩৫ পিএম
অনলাইন সংস্করণ

এশিয়া কাপ বয়কটের ডাক দিয়ে যে কারণে সিদ্ধান্ত বদলাল পাকিস্তান

পাকিস্তান দল। ‍ছবি : সংগৃহীত
পাকিস্তান দল। ‍ছবি : সংগৃহীত

এশিয়া কাপে ম্যাচ রেফারিকে ঘিরে তৈরি হওয়া বিতর্কে সরব হয়েছিল পাকিস্তান। আইসিসির কাছে অভিযোগও জানায় তারা। ম্যাচ রেফারি অ্যান্ডি পাইক্রফটকে বদলাতে আইসিসির কাছে অনুরোধ জানিয়েছিল পিসিবি। যদিও তাদের দাবি আনুষ্ঠানিকভাবে নাকচ করে দিয়েছে আইসিসি। ক্রিকেটের নিয়ন্ত্রক সংস্থা থেকে নাকচ হয়ে এশিয়া কাপ বয়কটের সিদ্ধান্ত থেকেও সরে এসেছে পাকিস্তান।

ভারতীয় গণমাধ্যমে প্রকাশিত প্রতিবেদন অনুযায়ী, এশিয়া কাপ বয়কটের সিদ্ধান্ত থেকে সরে এসেছে পাকিস্তান। জানা গেছে, আর্থিক দিক বিবেচনায় এশিয়া কাপের ম্যাচ বয়কটের সিদ্ধান্ত থেকে সরে এসেছে তারা। কারণ ম্যাচ বয়কটের পথে হাঁটলে আইসিসির পক্ষ থেকে শাস্তিমূলক ব্যবস্থা আসার সম্ভাবনা থাকবে। যেটা পিসিবির বর্তমান আর্থিক কাঠামোকে আরও দুর্বল করে দেবে।

প্রতিবেদনে পিসিবির এক কর্মকর্তা নাম প্রকাশ না করে বলেন, ‘এটা অসম্ভব যে পাকিস্তান এশিয়া কাপ থেকে নাম প্রত্যাহার করবে। এমনটি কিছু করলে জয় শাহের নেতৃত্বাধীন আইসিসি পিসিবির ওপর ভারী নিষেধাজ্ঞা আরোপ করবে। যেটা আমাদের বোর্ড বহন করতে পারবে না। স্টেডিয়াম সংস্কারের কারণে চ্যাম্পিয়ন্স ট্রফির পরে পিসিবি আর্থিকভাবে দুর্বল হয়ে পড়েছে।’

উল্লেখ্য, হাইভোল্টেজ ভারত-পাকিস্তান ম্যাচে ভারতের খেলোয়াড়রা ম্যাচ শেষে পাকিস্তানের ক্রিকেটারদের সঙ্গে করমর্দন করেননি। ভারতীয় অধিনায়ক সূর্যকুমার যাদব জানিয়েছিলেন, এ সিদ্ধান্ত ছিল সরকার ও বিসিসিআইয়ের নির্দেশনার সঙ্গে সঙ্গতিপূর্ণ। পাকিস্তান কোচ মাইক হেসন এটিকে হতাশাজনক আখ্যা দেন, আর অধিনায়ক সালমান আগা পুরস্কার বিতরণী অনুষ্ঠানেই উপস্থিত হননি।

কালবেলা/এমএ
কালবেলা অনলাইন এর সর্বশেষ খবর পেতে Google News ফিডটি অনুসরণ করুন
  • সর্বশেষ
  • জনপ্রিয়

২১ দিনে জাবির মেডিকেল সেন্টার থেকে উধাও সাড়ে ১৯ হাজার ওষুধ

প্রবাসী ছেলের জন্য ওষুধ পাঠিয়ে আর বাড়ি ফেরা হলো না মায়ের

‘যার যা কিছু আছে, তাই নিয়ে নদীপাড়ে চলে আসেন, বাঁধ ভাঙছে’

প্রকল্পের অব্যয়িত প্রায় ৪২ লাখ টাকা সরকারি কোষাগারে ফেরত দিলেন ইউএনও

ভারতে পাচারের সময় ব্রাহ্মণবাড়িয়া সীমান্তে ৬৫ কচ্ছপ জব্দ, সালদা নদীতে অবমুক্ত

মহাকবি কায়কোবাদ স্মরণে নবাবগঞ্জে ‘আজান’ কবিতা আবৃত্তি প্রতিযোগিতা

সারাদেশে খাল খননের নামে বালু-মাটি লুটপাট করা হচ্ছে: নাসীরুদ্দীন পাটওয়ারী

গোয়ালন্দে ওয়ে ব্রিজ স্কেলের গার্ডার ভেঙে বন্ধ ওজন কার্যক্রম, ভোগান্তিতে ট্রাকচালকরা

নড়াইল জেলা ‘আমরা জুলাই যোদ্ধা’র আহ্বায়ক জাকারিয়া, সদস্যসচিব সাগর

স্কুলে যাওয়ার পথে ১০ম শ্রেণির ছাত্রী অপহরণের অভিযোগ, থানায় মামলা

১০

নিখোঁজের চারদিন পর বন্ধ ঘর থেকে ববি শিক্ষার্থীর ঝুলন্ত মরদেহ উদ্ধার

১১

শাবিপ্রবিতে শিক্ষার্থীকে মারধর, দুই ছাত্রদল নেতাকে বহিষ্কার

১২

ডিমলায় বাড়ছে অনলাইন জুয়ার বিস্তার, উদ্বেগে অভিভাবক ও সচেতন মহল

১৩

বিকেলে বাবার দাফন, রাতে এটিএম বুথে ডিউটি, সকালে এইচএসসি পরীক্ষা

১৪

জুলাই শহীদদের স্মরণে ঢাবি কেন্দ্রীয় মসজিদে ছাত্রদলের দোয়া ও মিলাদ বুধবার

১৫

বিয়ে নিয়ে শুভঙ্করের ফাঁকি, জামায়াত এমপির গোমর ফাঁস করলেন কাজী  

১৬

থাইল্যান্ডে আন্তঃদেশীয় অপরাধ সম্মেলন শেষ, কর্মব্যস্ত সময় কাটালেন আইজিপি

১৭

রাজধানীতে বিএনপি কর্মীকে প্রকাশ্যে কুপিয়ে হত্যা

১৮

আরএফএল কর্মীর রক্তাক্ত মরদেহ উদ্ধার, সহকর্মী পলাতক

১৯

অবৈধ পথে ইতালি যাওয়ার চেষ্টা, হাঙ্গেরিতে বাংলাদেশি যুবকের মৃত্যু

২০
X