স্পোর্টস ডেস্ক
প্রকাশ : ১৭ সেপ্টেম্বর ২০২৫, ০৩:১৫ পিএম
অনলাইন সংস্করণ

শেষ ম্যাচে লিটন কি শ্রীলঙ্কাকে সমর্থন করবেন, জানালেন নিজেই

লিটন দাস। ‍ছবি : সংগৃহীত
লিটন দাস। ‍ছবি : সংগৃহীত

আবুধাবির শেখ জায়েদ ক্রিকেট স্টেডিয়ামে এশিয়া কাপে শ্বাসরুদ্ধকর ম্যাচ জিতে বাংলাদেশ। শেষ ওভারের লড়াইয়ে আফগানিস্তানকে ৮ রানে হারিয়ে সুপার ফোর খেলার আশা বাঁচিয়ে রেখেছে লিটন দাসের দল। শ্রীলঙ্কা-আফগানিস্তান ম্যাচে লঙ্কানরা জিতলে শেষ চারে জায়গা নিশ্চিত হবে বাংলাদেশের।

বাংলাদেশের সমর্থকদের অনেকেরই চাওয়া, শেষ ম্যাচে আফগানদের হারিয়ে শ্রীলঙ্কা জিতুক। বাংলাদেশ-আফগানিস্তান ম্যাচ শেষে ঠিক তেমনি প্রশ্ন করা হয়েছিল টাইগার অধিনায়ক লিটন দাসকে। শেষ ম্যাচে শ্রীলঙ্কা জিতলে বাংলাদেশ যেতে পারবে সুপার ফোরে। তো ওই ম্যাচে শ্রীলঙ্কাকে সমর্থন করবেন কি না? এমন প্রশ্নে হেসে ওঠেন লিটন। বলেন, ‘জানি না, দেখা যাক কী হয়!’

ম্যাচ শেষে তামিমের প্রশংসা করে লিটন বলেন, ‘জয়টা অবশ্যই স্বস্তির, তবে শেষ দিকে আমরা ব্যাট হাতে ভালো করতে পারিনি। অন্তত ১৫-২০ রান কম করেছি। তবুও নাসুম আর রিশাদ যেভাবে বল করেছে, সেটা ছিল অসাধারণ। তামিমও (তানজিদ) দারুণ ব্যাট করেছে, শুরুতে ওপেনিং জুটিটাই আমাদের জন্য গুরুত্বপূর্ণ ছিল।’

মঙ্গলবার আফগানিস্তানের বিপক্ষে প্রথমে ব্যাট করতে নেমে বাংলাদেশ ২০ ওভারে ৫ উইকেটে ১৫৪ রান করে। ওপেনার তানজিদ হাসান ঝোড়ো ব্যাটিংয়ে করেন ৩১ বলে ৫২ রান, সঙ্গে সাইফ হাসান যোগ করেন ৩০। পরে তাওহীদ হৃদয় ২৬ রান করেন, আর শেষ দিকে জাকের আলী (১২*) ও নুরুল হাসান (৬ বলে ১২*) ছোট ক্যামিও খেলেন।

আফগানিস্তান জবাবে আজমাতউল্লাহ ওমরজাই (১৬ বলে ৩০) ও অধিনায়ক রশিদ খান (১১ বলে ২০) চেষ্টা করলেও নাসুমের পাশাপাশি মুস্তাফিজুর রহমান (৩/২৮) ও তাসকিন আহমেদ (২/৩৪) নিয়মিত আঘাতে ম্যাচ বাংলাদেশের দখলে রাখেন। শেষ পর্যন্ত আফগানিস্তান থামে ১৪৬ রানে।

কালবেলা/এমএ
কালবেলা অনলাইন এর সর্বশেষ খবর পেতে Google News ফিডটি অনুসরণ করুন
  • সর্বশেষ
  • জনপ্রিয়

আমরা চলছিলাম মদিনার দিকে, হঠাৎ দেখি কাফেলা যাচ্ছে আমেরিকার দিকে: মুফতি ফয়জুল করিম

হাতিয়ায় অস্বাভাবিক জোয়ারে ক্ষতিগ্রস্ত ৮০০ মিটার বেড়িবাঁধ, আতঙ্কে উপকূলবাসী

নির্মাণের এক মাস না যেতেই সড়কে গর্ত, নিম্নমানের কাজের অভিযোগ

নাচোলে টিসিবির গুদামে আগুন, নেভাতে গিয়ে ভ্যানচালকের মৃত্যু

মসজিদে নামাজরত ছোট ভাইকে কুপিয়ে হত্যা: এক মাস পর নোয়াখালী থেকে গ্রেপ্তার বড় ভাই

প্রবাসীরা চাইলে বাড়ি পাহারায় মিলবে আনসার সদস্য: সিলেটের ডিসি

সিলেটে অভিযানে তিন হাসপাতালে জরিমানা, একটি সিলগালা

শিশুকে ধর্ষণচেষ্টার অভিযোগে বৃদ্ধ গ্রেপ্তার

হবিগঞ্জে র‍্যাবের অভিযানে আন্তঃজেলা ডাকাত চক্রের মূলহোতাসহ ৭ জন গ্রেফতার

কাহারোলে মাদকবিরোধী অভিযানে ৭ জনের জেল-জরিমানা

১০

জোয়ার-বর্ষণে বিপর্যস্ত দক্ষিণাঞ্চল, বড় ক্ষতির মুখে কৃষি ও মৎস্য খাত

১১

গাজীপুরে আবাসিক হোটেলের কক্ষে নারীর রক্তাক্ত মরদেহ উদ্ধার, সঙ্গী পলাতক

১২

গায়ে হলুদের স্টেজে আলোকসজ্জার কাজ করতে গিয়ে বিদ্যুৎস্পৃষ্টে যুবকের মৃত্যু

১৩

আবাসন শিল্প জাতীয় অর্থনীতির অন্যতম চালিকাশক্তি: প্রধানমন্ত্রী

১৪

জ্বালানির দাম বাড়ার গুজব, মধ্যরাতে ফিলিং স্টেশনে উপচে পড়া ভিড়

১৫

মসজিদের ভেতরে সাবেক ইউপি চেয়ারম্যানকে কুপিয়ে জখম

১৬

৯ বছর ছিলেন প্রতিদ্বন্দ্বী, এবার সেই ব্রাজিলিয়ান তারকাই মেসির সতীর্থ

১৭

পর্দা উঠছে ২৩তম কমনওয়েলথ গেমসের, উদ্বোধন করবেন রাজা তৃতীয় চার্লস ও রানি ক্যামিলা

১৮

ডিএমপির দুই থানায় নতুন ওসি

১৯

সেই ইকনের পড়ালেখার দায়িত্ব নিচ্ছেন শিক্ষামন্ত্রী

২০
X