কালবেলা প্রতিবেদক
প্রকাশ : ১৭ সেপ্টেম্বর ২০২৫, ০৪:৫৮ পিএম
আপডেট : ১৭ সেপ্টেম্বর ২০২৫, ০৫:০৩ পিএম
অনলাইন সংস্করণ
জুলাইয়ে হত্যা মামলা

শেখ হাসিনাসহ ৩৯ জনের দেশত্যাগে নিষেধাজ্ঞা

সাবেক প্রধানমন্ত্রী শেখ হাসিনা। পুরোনো ছবি
সাবেক প্রধানমন্ত্রী শেখ হাসিনা। পুরোনো ছবি

জুলাই আন্দোলনকে কেন্দ্র করে রাজধানীর ভাটারা থানাধীন এলাকায় মো. জাহাঙ্গীর নামে এক ব্যক্তিকে হত্যার অভিযোগের মামলায় ক্ষমতাচ্যুত সাবেক প্রধানমন্ত্রী শেখ হাসিনাসহ ৩৯ জনের দেশত্যাগে নিষেধাজ্ঞা দিয়েছেন আদালত।

বুধবার (১৭ সেপ্টেম্বর) আদালতের পুলিশের প্রসিকিউশন বিভাগের উপপরিদর্শক জাকির হোসেন এ তথ্য নিশ্চিত করেন।

তিনি বলেন, আসামিরা বিদেশে পালিয়ে যেতে পারেন, এই আশঙ্কায় মামলার তদন্তকারী কর্মকর্তা ভাটারা থানার উপপরিদর্শক নাজমুল আমিন দেশত্যাগে নিষেধাজ্ঞা চেয়ে আদালতে আবেদন করেন। গত ২ জুলাই ঢাকার মেট্রোপলিটন ম্যাজিস্ট্রেট মো. জুয়েল রানার আদালত এই মঞ্জুর করেন।

দেশত্যাগে নিষেধাজ্ঞা আদেশ পাওয়া উল্লেখ্যযোগ্য আসামিরা হলেন, আওয়ামী লীগের সাধারণ সম্পাদক ওবায়দুল কাদের, সাবেক স্বরাষ্ট্রমন্ত্রী আসাদুজ্জামান খান কামাল, অতিরিক্ত ডিআইজি মোহাম্মদ জহিরুল ইসলাম, সাবেক প্রধান নির্বাচন কমিশনার কাজী রকিব উদ্দিন, সাবেক প্রধান নির্বাচন কমিশনার কে এম নুরুল হুদা, সাবেক প্রধান নির্বাচন কমিশনার হাবিবুল আওয়াল, আওয়ামী মহিলা লীগের সদস্য নুজহাত সারওয়াত তমা, মিরপুর যুবলীগের সমাজ কল্যাণ সম্পাদক মো. রাকিবুল ইসলাম, শেরেবাংলা নগর স্বেচ্ছাসেবক লীগের সাংগঠনিক সম্পাদক মো. বশির আহমেদসহ প্রমুখ।

মামলার অভিযোগে সূত্রে জানা যায়, গত বছরের ২১ জুলাই আন্দোলন চলাকালে ভাটারা থানাধীন এলাকায় ভিকটিম জাহাঙ্গীর আন্দোলনে অংশগ্রহণ করেন। এই আন্দোলনকে দমাতে শেখ হাসিনার নির্দেশে অন্য আসামিরা দাঙ্গা তৈরি করে। আওয়ামী লীগের অর্থের যোগানদাতাদের মদতে অন্যান্য আসামিরা অস্ত্র, গোলাবারুদ, লাঠিসোঁটা নিয়ে আন্দোলনকারীদের ওপর হামলা চালায়। আন্দোলন ছত্রভঙ্গ করতে তারা একাধিক ককটেলের বিস্ফোরণ ঘটায়। এসময় ভিকটিম জাহাঙ্গীর গুরুতর আঘাতপ্রাপ্ত হয়ে মৃত্যুবরণ করেন। ওই ঘটনায় এ বছরের ২৪ ফেব্রুয়ারি ভাটারা থানায় হত্যা মামলা হয়।

কালবেলা/এমএ
কালবেলা অনলাইন এর সর্বশেষ খবর পেতে Google News ফিডটি অনুসরণ করুন
  • সর্বশেষ
  • জনপ্রিয়

মার্কিন হামলা বন্ধ থাকলে ইরানও হামলা চালাবে না: তেহরান

সজীব ওয়াজেদ জয়ের ৫৬তম জন্মদিন আজ

এবার সিরিজসেরা হয়েও বিশ্ব রেকর্ড গড়লেন সূর্যবংশী

ইবিতে ভর্তি জালিয়াতি, ছাত্রত্ব ছাড়াই এক সেমিস্টার ক্লাস-পরীক্ষা দিলেন ‘তরুণী’

গ্যাস অনুসন্ধান জোরদারে বাপেক্সের জন্য আসছে আরও দুটি আধুনিক রিগ

আল ওয়াহদাহ ফাউন্ডেশনের ফ্রি কুরআন বিতরণ কর্মসূচি অনুষ্ঠিত

পয়ঃনিষ্কাশনে সর্বোচ্চ গুরুত্ব, গাজীপুর সিটির ৫ হাজার কোটি টাকার বাজেট ঘোষণা

মহিপালে যুবলীগ নেতা রুবেল হাজারী গ্রেপ্তার

সিলেটে শিক্ষিকার ভিডিও ভাইরাল: ‘গান গাওয়া অন্যায় নয়’, বললেন প্রতিমন্ত্রী

একদিকে তদন্ত, অন্যদিকে প্রশংসা— আর্জেন্টিনাকে নিয়ে নতুন বিতর্কে ফিফা সভাপতি

১০

ট্রাকচাপায় পথচারী নিহত, সড়ক অবরোধে ৭ কিলোমিটার যানজট

১১

পাউরুটিতে ক্যানসারের উপাদান, পটাশিয়াম ব্রোমেটের ব্যবহার বন্ধে রিট

১২

ছেলের টর্চলাইটের আঘাতে বাবার মৃত্যু

১৩

ফিলিস্তিনের দুটি মসজিদে ইসরায়েলিদের অগ্নিসংযোগ

১৪

বিচার ও সংস্কারে কোনো আপস করবে না এনসিপি: নাসীরুদ্দীন পাটওয়ারী

১৫

মশাল মিছিলের সময় নিষিদ্ধ ছাত্রলীগের ১৩ কর্মী গ্রেপ্তার

১৬

বাথরুমের স্ল্যাবের নিচে নারীর বস্তাবন্দি কংকাল

১৭

রক্ত, কারাগার আর রাজপথ: ফ্যাসিবাদের দিনলিপি

১৮

গাজায় ইসরায়েলি বিমান হামলা, হামাসের শীর্ষ কর্মকর্তাসহ নিহত ২

১৯

বিশ্বকাপ শেষ হতে না হতেই ক্লাব ফুটবলেও বড় ধাক্কা রোনালদোর!

২০
X